Author: admin

ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠির রাজাপুরের বহুল আলোচিত মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ঢাকার মোহাম্মদপুর ও রামপুরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার (২৭ জুন) তাদের রাজাপুর থানায় আনা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার বাসিন্দা মো. বেল্লাল হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইফুল হাওলাদার (২৫) এবং একই এলাকার মো. বাদল হাওলাদারের ছেলে মো. আলিম হাওলাদার (২৩)। পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাসিন্দা মো. মিলন হাওলাদার (২৫) হত্যা মামলার পর থেকেই এ দুই আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে…

Read More

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বারহাট্টা উপজেলার মনাষ-নৈহাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার মনাষ থেকে নৈহাটি বাজার পর্যন্ত সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। সড়কটি দিয়ে সপ্তাহে প্রতি সোমবার ঐতিহ্যবাহী নৈহাটি গরুর হাটে সারা দেশের পাইকাররা আসে। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি দৃষ্টিগোচর হয় এ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের। তিনি তাৎক্ষণিক ভাবে অতি দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এলজিডির বারহাট্টা উপজেলা প্রকৌশলী কাজী বাতেন বলেন, এই সড়কটি মেরামতের জন্য আমরা…

Read More

রাজশাহী ব্যুরো আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি (সিকিউরিটি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে অবস্থিত মিলনায়তনে আয়োজিত এ সভায় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি বজায়…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি “ঘুষ নয় সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এবং “দুর্নীতি থামান… এখনই”— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার আয়োজনে আজ ২৭ জুন, শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সনাক, সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন টিআইবি, খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর (সিই) ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম। সভায় বক্তারা বলেন, টিআইবি’র অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরির তালিকায় তার মেয়ে ফাইজার নাম অন্তর্ভুক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তালিকাটি ভাইরাল হয় এবং এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে জারি করা চিঠিতে ২০২৫-২০২৬ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিভিন্ন ব্যক্তির অনুকূলে অনুদান মঞ্জুরির কথা উল্লেখ করা হয়েছে। নড়াইল সদর উপজেলার হবোখালী ইউনিয়নের হবোখালী গ্রামের ফাইজা (পিতা মোঃ বাচ্চু) ১ নম্বরে এবং ফাইজা (পিতা মোঃ আতাউর) ৮ নম্বরে ১০ হাজার টাকা করে অনুদানের তালিকাভুক্ত রয়েছে। সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, আমরা অভিভূত হয়েছি যেভাবে বাংলাদেশের নির্বাচিত সরকার প্রধানকে সম্মান ও ভালোবাসা দিয়েছে, লাল গালিচা সংবর্ধনা দিয়েছে— এটি শুধু প্রধানমন্ত্রী না বাংলাদেশের জন্য একটি বিশাল গৌরবের বিষয়। যখন একজন সরকার প্রধানের ক্ষমতার উৎস হয় জনগণ, তখন কীভাবে সেই সম্মান এবং আত্মমর্যাদা বিশ্ব দরবারে ফুটে ওঠে আমরা সেটি দেখেছি। শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন। এর আগে…

Read More

গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে কয়েকটি রাজনৈতিক শক্তি ধারাবাহিকভাবে আপসহীন ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে নাগরিক ঐক্য একটি উল্লেখযোগ্য নাম। প্রতিষ্ঠার পর থেকে গত ১৪ বছরে দলটি শুধু একটি রাজনৈতিক সংগঠন হিসেবেই নয়, বরং একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে ধারণ করে এগিয়ে চলা একটি আদর্শিক আন্দোলনে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথচলার কেন্দ্রে যিনি আছেন, তিনি হলেন দেশের ছাত্ররাজনীতির জীবন্ত কিংবদন্তি, গণতান্ত্রিক আন্দোলনের অকুতোভয় নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নেতৃত্বের দৃঢ়তা, রাজনৈতিক প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম তাঁকে জাতীয় রাজনীতিতে একটি অনন্য মর্যাদার…

Read More

নওগাঁ প্রতিনিধি  :নওগাঁর বদলগাছি উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে। উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর যুব সমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৬ শে জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠে একদিনব্যাপী এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজনের গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরচক্র। মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকায় গাছ কাটার ঘটনায় নিন্দার ঝড় বইছে। বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। সওজ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের শামুকসার থেকে দত্তসার এলাকা পর্যন্ত গাছগাছালি তদারকির দায়িত্বে নিয়োজিত কুমিল্লা সড়ক উপ-বিভাগের কার্য সহকারী মোঃ মোবারক হোসেন ভুঁইয়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন উন্নতি করার সময় এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির সামনে পড়ে দূর্ঘটনা না ঘটে এবং মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনের জন্য সওজ মহাসড়কের বিভাজনের মাঝে হরেক রকমের ফুল ও ফল গাছ রোপন করে। গাছের…

Read More

নেত্রকোনা প্রতিনিধি  নেত্রকোনার বারহাট্টায় মাদক ও হত্যা মামলার এক আসামিকে গ্রেফতারের পর পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে আসামির ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দুই ভাইকেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন (২২) ও তোফায়েল হোসেন (২১)। জোবায়েল একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দুপুরে দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও…

Read More