- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সর্তক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ জুন) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। উল্লেখ, গত শুক্রবার আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় সচিবালয় অনুমোদিত ২১ জনের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার এ তালিকা ভাইরাল হয়। এই তালিকায় তার মেয়ের নাম দুবার (মোট ২০ হাজার টাকা) থাকাসহ পরিবারের ও শ্বশুরবাড়ির লোকজনের নাম বেশি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন ম্যাধ্যমিক বিদ্যালয়ে, ব্র্যাক প্রি- প্রাইমারি ও ব্র্যাক প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৩৩৭ টি বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ৪২৮০ টি, ব্র্যাক প্রি-প্রাইমারিতে ৫১৩ টি এবং ব্র্যাক প্রাইমারিতে ৫৪৪ টি গাছের চারা বিতরণ করেন। ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুন (রবিবার) দুপুরে ব্র্যাক পাটিকাবাড়ী ব্র্যাক প্রাইমারি স্কুলে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকিউজ্জামান মিয়া, ব্র্যাক ম্যানেজার দাবী-মোঃ খাদেমুল ইসলাম, আারসি (লিড) মোঃ হাফিজুল ইসলাম ও ব্র্যাক কর্মসূচি…
নওগাঁ সংবাদাতা, নওগাঁর বদলগাছি উপজেলার এন আর ডি এ ফাউন্ডেশন গোবরচাপা হাট শাঁখার উদ্যোগে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় গত ২৮ শে জুন বৈকাল ৩ ঘটিকায় এনআর,ডি, এ,ফাউন্ডেশন গবর অফিস কক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নজিবর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন আর ডি এ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবর চাপা হাট হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ হেলাল হোসেন উপজেলা বিএনপির নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, আসমা বেগম সদস্য, লায়লা আক্তার সদস্য,মাহবুব আলম সদস্য, সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ওকর্মসুচি অনুষ্ঠানে ১৬০ জন রোগীকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের ও ভারতের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর সব ধরনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে, বাংলাদেশকে তারা নিজেদের অঙ্গ (বন্ধু) মনে করলেও শত্রু ব্যবহার করে। পশ্চিমবঙ্গের এ মন্ত্রীর দাবি, সম্পর্কে অবনতি হওয়ায় ক্ষতি হয়েছে, সেটি বাংলাদেশ বুঝতে পেরেছে। সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু হওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন। দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা তো আমরা চিরদিনই দিতাম। আমরা তো বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি। কিন্তু তারাই শত্রু ব্যবহার করে। তাহলে আমাদেরও কড়াকড়ি হতে হয়।’ বাংলাদেশের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, প্রকল্পটি তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য যেকোনো নামে হোক তা বাস্তবায়ন করা হবে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্পে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। চীন সরকার আশ্বস্ত করেছে বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার, চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী: গেল এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারী মোট ২২টি পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল। রবিবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের টাস্টি বোর্ড থেকে এ অনুদান দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিন) এস.এম মাহাবুবুর রহমান, মটরযান পরিদর্শক, মেহেদী হাসান, মেকানিক্যাল সহকারী রোহান সরকার রঞ্জু প্রধান সহকারী আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবারের মাঝে প্রত্যেককে দেয়া হয়েছে ৫ লক্ষ টাকা করে অর্থ সহায়তা। এছাড়াও পঙ্গত্ববরণ কারী ৩টি…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে নিজ বাসা থেকে নাজমা আলম নামে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। নিহত নাজমা আলমের বয়স ৬১ বছর। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বেতকা, শিবনাথ পাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম শফিউল আলম শাহিন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের দুই মেয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তাঁদের নাম তাঞ্জিনা মৌসুমি এবং নাজিমা আলম প্রমা। এছাড়া তাঁর এক ছেলে ঢাকায় পড়াশোনা করছেন। স্থানীয় প্রতিবেশীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। পরে খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়। বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলায় এবার ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রবিবার (২৮ জুন) সকালে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডা. মনজুর ই এলাহী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে সিভিল সার্জন জানান, বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়নে মোট ২ হাজার ৯শ ৭টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনটি সম্পূর্ণ নিরাপদ ও সফল করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে উজিরপুর উপজেলার ১২৬টি অস্থায়ী এবং…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশে একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তুলতে সরকার, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ জুন) রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স অন লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন’ শীর্ষক এ সম্মেলনে দেশে মৃতদেহ থেকে অঙ্গদান সংস্কৃতির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী বলেন, অঙ্গদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত, যা বহু মরণাপন্ন রোগীর জীবনে নতুন আশার সঞ্চার…