Author: admin

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) রাতে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নির্দেশনায় এসআই ওহাব সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার দেউলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দেউলী সিকদার বাড়ি এলাকার লতিফের ছেলে রাব্বিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসাইল থানায় মামলা (নং-১৫, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫৬ কোটি ৪৬ লক্ষ ৪৪ হাজার ৮৮৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর প্রশাসকের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। এরমধ্যে উন্নয়ন ব্যয় ৩৫ কোটি ৮১ লাখ টাকা। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৪৭৬ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। উন্নয়ন বাজেটের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো-আরইউডিটিপি, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন। এছাড়াও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা শিবনাথপাড়া এলাকায় গৃহবধূ নাজমা আলম (৬১) হত্যা মামলার রহস্য ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটনের দাবি করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া স্বর্ণালংকার কেনার অভিযোগে এক স্বর্ণকার (কর্মকার)কেও আটক করা হয়েছে। পুলিশ জানায়, নিহত নাজমা আলম টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী শফিউল আলম শাহিন। দুই মেয়ে অস্ট্রেলিয়ায় এবং এক ছেলে ঢাকায় পড়াশোনা করেন। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন। তদন্তে পুলিশ জানতে পারে, প্রায় ১৮ বছর ধরে এক ব্যক্তি নিয়মিত ওই বাড়িতে তিন বেলা খাবার খেতেন এবং পরিবারের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‎টাঙ্গাইলের মধুপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে কমিউনিটি ভিত্তিক ১০ বাড়ি পানি সরবরাহের পাম্প, গভীরনলকূপ স্থাপন ও পাইপ লাইন বসানো কাজের অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ পাওয়া গেছে। ‎উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০ বাড়িতে পানি সরবরাহের এই প্রকল্পের কাজ শেষ না করেই জনস্বাস্থ্য প্রকৌশলীর সহযোগিতায় মোটা অংকের বিল উত্তোলন করে এখন ঠিকাদার লাপাত্তা।‎‎বছরের পর বছর ধরে অকেজো হয়ে পরে আছে ১৮টি পাম্প বসানোর নাম করে বোরিং করা গভীর নলকূপের পাইপ। কোনো কোনো জায়গায় পাইপে সাবমার্সেবল মটর লাগালেও তা নষ্ট হয়ে ব্যবহার অকেজো হয়ে আছে। আর পানির ট্যাঙ্কি বসানো ও বাড়ি বাড়ি পাইপ লাগানোর…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিল চিলিডাঙ্গার খালে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার সকালে পরিচালিত এ অভিযানে খাল থেকে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধ অপসারণ করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না রিং জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার তালতলা এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং উৎপাদনের আগেই আগাম তারিখ ব্যবহার করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৯ জুন) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম উঠে আসে। অভিযানে দেখা যায়, বেকারিতে তৈরি কেক-বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে প্রকৃত উৎপাদন তারিখের পরিবর্তে আগাম তারিখ ব্যবহার করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, ২৯ জুন উৎপাদিত পণ্যে ৩০ জুনের আগাম উৎপাদন তারিখ ব্যবহার করা হয়। এছাড়া বেকারির উৎপাদন…

Read More

নেত্রকোনা প্রতিনিধি: দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চ্যুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রত্যেক শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবেও এ সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী…

Read More

প্রতিনিধি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড’-এ শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজয় অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সিটিজেন প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন এবং বিজয় ফাউন্ডেশন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের তথ্যমতে, সামাজিক কল্যাণ, ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা, মিডিয়া ইনফ্লুয়েন্সার ও শিক্ষা—এই ছয়টি বিভাগে সারা দেশ থেকে মোট ৩৫৬টি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মানুষের জীবনে উল্লেখযোগ্য ও কল্যাণমূলক অবদান রাখা ২৫ জন ব্যক্তি ও সংগঠনকে চূড়ান্তভাবে সম্মাননার জন্য…

Read More

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বন্দকী জমির পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের দ্বারা হামলার শিকার হয়েছেন এক প্রবাসী পরিবারের সদস্যরা। প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ এনে ১৫জনের নাম উল্লেখ করে থানায় মামলা দেন প্রবাসী পরিবারের ময়েন উদ্দিন (৫৭)। সম্প্রতি ঘটনাটি ঘটেছে জেলার ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া (খালুয়াপাড়া) গ্রামে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (৩০)। মামলার আরজিতে ময়েন উদ্দিন উদ্দিন উল্লেখ করেন, গত ২০২২ সালের নভেম্বরে একই এলাকার হবিবার রহমান নিকি ও মনজিনা বেগম তাদের ভোগদখলীয় ১২ বিঘা জমি তার বড় ছেলে আসাদুল ইসলামের কাছে বন্দক রেখে বন্দক নামায় স্বাক্ষর করে মোট ২৪ লাখ টাকা গ্রহণ করে। এরপর ১২ বিঘা বন্দকী জমির মধ্য থেকে ২ বিঘা জমি বাদীর ছেলে আসাদুল ইসলামের কাছে বিক্রয় করে। বাকী…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নীলফামারীর ডিমলা উপজেলায় রাসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল মাঠজুড়ে পানি জমে আছে। মাঠের এক পাশে মসজিদ, দুই পাশে কাচা রাস্তা এবং সামনে পেছনে বসতবাড়ি থাকায় পানি বের হওয়ার কোনো পথ নেই। এতে ভোগান্তিতে পড়ছে শিক্ষক শিক্ষার্থীরা। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় আশপাশের এলাকার পানি গড়িয়ে প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকে বিদ্যালয়ের মাঠটি। বৃষ্টি বেশি হলে মাঠের পানি ছাত্র ছাত্রীদের হাটু পর্যন্ত তলিয়ে যায়। স্কুলের মাঠ নোংরা পানিতে তলিয়ে থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। গত কয়েক বছরের বেশি সময় ধরে স্কুলটিতে এমন…

Read More