Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক সফল অধ্যক্ষ জীবুন নিছা দীর্ঘ ১৫ বছর ৮ মাসের গৌরবোজ্জ্বল কর্মজীবন শেষে গত ১ জুন আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। তাঁকে সম্মান জানাতে গত ২৩ জুন বিকেলে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ. এম. রইচের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কৃষ্ণারানীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবুন নিছা শুধু একজন দক্ষ অধ্যক্ষই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের স্নেহময় অভিভাবক ও একজন আদর্শ শিক্ষানুরাগী। ২০১০ সালের ৩ অক্টোবর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি…

Read More

স্পোর্টস ডেস্ক জাপানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এ ব্রাজিলের জয়ে তাদের মিডফিল্ডার অনন্য এক ইতিহাস গড়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছেন ক্যাসেমিরো, যেখানে আছেন আরও চারজন! ২০১৮, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ খেলে ১২ ম্যাচ অজেয় ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান জাতীয় দলের পাঁচ নম্বর জার্সিধারী তার স্বদেশী জাগালো, আর্জেন্টাইন জুলিও ওলারতিচোয়েচিয়া এবং ডাচম্যান মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ডের পাশে বসলেন। শেষ ষোলোতে নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটিতে জিতলে এককভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে অজেয় থাকার রেকর্ড একার করে নেবেন ক্যাসেমিরো। ২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারা ম্যাচে মাঠে ছিলেন না ক্যাসেমিরো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০২২ সালে বিদায় নেওয়ার ম্যাচে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নিজের ১৮ দিন বয়সী শিশুপুত্রকে হত্যা এবং মরদেহ গুমের দায়ে এক মাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আয়না বেগম (২৪) মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের মো. জহিরুল ইসলামের স্ত্রী এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ২০২০ সালে সন্তান জন্মের পর আয়না বেগম বাবার বাড়ি দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামে অবস্থান করছিলেন।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে কমিউনিটি ভিত্তিক ১০ বাড়ি পানি সরবরাহের পাম্প, গভীরনলকূপ স্থাপন ও পাইপ লাইন বসানো কাজের অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০ বাড়িতে পানি সরবরাহের এই প্রকল্পের কাজ শেষ না করেই জনস্বাস্থ্য প্রকৌশলীর সহযোগিতায় মোটা অংকের বিল উত্তোলন করে এখন ঠিকাদার লাপাত্তা। বছরের পর বছর ধরে অকেজো হয়ে পরে আছে ১৮টি পাম্প বসানোর নাম করে বোরিং করা গভীর নলকূপের পাইপ। কোনো কোনো জায়গায় পাইপে সাবমার্সেবল মটর লাগালেও তা নষ্ট হয়ে ব্যবহার অকেজো হয়ে আছে। আর পানির ট্যাঙ্কি বসানো ও বাড়ি বাড়ি পাইপ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘এও/অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ফ্রেশার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বিভাগের নাম: অ্যাকাউন্টস, কমপ্লায়েন্স অ্যান্ড রিপোর্টিং পদের নাম: এও/অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন: আলোচনা সাপেক্ষে   চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মিউচুয়াল ট্রাস্ট…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক আষাঢ়ের চড়া রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত। এই তীব্র ও অস্বস্তিকর গরমে সুস্থ মানুষেরই যেখানে নাভিশ্বাস ওঠার জোগাড়, সেখানে যাদের আগে থেকেই কিছু ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগ রয়েছে, তাদের জন্য এ আবহাওয়া কিন্তু মোটেও হেলাফেলা করার মতো নয়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, অতিরিক্ত গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতা বা ভ্যাপসা ভাব নির্দিষ্ট কিছু রোগের লক্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়, যা অনেক সময় স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো জীবন সংশয়কারী পরিস্থিতি তৈরি করতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, গরমের সময় আমাদের হার্ট, কিডনি ও ফুসফুসের মতো অভ্যন্তরীণ অঙ্গগুলোকে শরীর ঠান্ডা রাখার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে…

Read More

ইসলাম ও জীবন ডেস্ক বর্তমান বিশ্বে শেয়ারবাজার বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেক মুসলিমই জানতে চান— শেয়ারবাজারে বিনিয়োগ করা ইসলামের দৃষ্টিতে বৈধ কি না। এর উত্তর এককথায় দেওয়া সম্ভব নয়। কারণ, ইসলামে কোনো ব্যবসার বৈধতা নির্ভর করে সেই ব্যবসার প্রকৃতি, লেনদেনের পদ্ধতি এবং শরিয়তের বিধান পালনের ওপর। তাই শেয়ারবাজার সম্পর্কে সঠিক ধারণা অর্জন না করে শুধু লাভের আশায় বিনিয়োগ করা একজন মুসলিমের জন্য সমীচীন নয়। আসলে শেয়ার বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের মালিকানার একটি অংশ। ইসলামী পরিভাষায় এটি মুশারাকা (অংশীদারিত্ব)-এর আধুনিক রূপ। মুশারাকা অর্থ হলো—দুই বা ততোধিক ব্যক্তি কোনো বৈধ ব্যবসা বা সম্পদে অংশীদার হওয়া। ইসলামের সূচনালগ্ন থেকেই এ ধরনের অংশীদারিত্বের প্রচলন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েই চলছে। একই সঙ্গে বাড়ছে বকেয়া ঋণের পরিমাণ। ফলে এসব ঋণও আগামীতে খেলাপি হওয়ার আশংকা রয়েছে। এতে আগামীতে এ খাতে খেলাপি ঋণ আরও বেড়ে যেতে পারে। গত মে মাসে এ খাতে বিতরণ করা মোট ঋণের মধ্যে ৩২ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। অথচ গত ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে খেলাপি ঋণের হার ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছর থেকেই এ খাতে খেলাপি ঋণের হার বাড়ছে। চলতি অর্থবছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষি খাতে খেলাপি ঋণ আদায় ও ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের দুপুরের মধ্যে ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টির এবং কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাবাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধে আপাতত সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করেছিল অ্যাক্সিওস। রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষ সংঘাত থেকে সরে দাঁড়াবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে। অ্যাক্সিওসের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত’ নিয়েছে। আরেক কর্মকর্তা জানান, দুই পক্ষ আপাতত সংঘাত থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে। মার্কিন…

Read More