Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন( কনফারেন্স রুম চতুর্থ তলায়) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন, থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ,উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ জাই প্রিন্স, সাধারণ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ওষুধ প্রশাসন টাঙ্গাইল, ভূঞাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। পরে এসব অনিয়মের ঘটনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ এর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে দেশসেরা দশজনের মধ্যে নির্বাচিত হয়েছেন বাতিঘর আদর্শ পাঠাগার এর সদস্য ও পাঠক “ফাওজিয়াহ হক জিনাত”। সোমবার (২২ জুন, ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী লেখক ও অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী এবং লেখক ও সংগঠক সাবিদিন ইব্রাহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে। ওই টিউবওয়েলের পানি পান করে ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে স্থাপিত টিউবওয়েল থেকে পানি পান করে। পরে ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রথমে দুইজন শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি শিক্ষকরা জানতে পারেন। এরপর…

Read More

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ও হিসাব রক্ষণ কর্মকর্তাকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, সংবাদটিতে একাধিক তথ্যগত ভুল, অপ্রমাণিত অভিযোগ এবং উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনা রয়েছে, যা একজন পেশাদার সাংবাদিকের দায়িত্বশীলতার সঙ্গে সাংঘর্ষিক। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে প্রতিবেদনে ব্যবহৃত নাম নিয়েই। গণপূর্ত বিভাগের হিসাব রক্ষণ কর্মকর্তার প্রকৃত নাম রুপক, অথচ সংবাদে বারবার রুপম নাম ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, একজন দায়িত্বশীল প্রতিবেদকের জন্য এমন মৌলিক তথ্যগত ভুল অত্যন্ত দুঃখজনক এবং এটি সংবাদটির সামগ্রিক বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া প্রতিবেদনে চিফ ইঞ্জিনিয়ারকে স্বর্ণালংকার ও দামি উপহার দেওয়ার যে অভিযোগ তুলে ধরা হয়েছে,…

Read More

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। তার জোড়া গোলে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ ‘আই’ থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। নিউইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় পেডারসেন গোল করে নরওয়েকে এগিয়ে দেন। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নরওয়ে। ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে হালান্ড গোল করে ব্যবধান ২-০ করেন। তবে পাঁচ মিনিট পরই সাদিও মানের দুর্দান্ত পাস থেকে ইসমাইলা সার গোল শোধ করে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমণ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।   মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ পাড়ি দেয়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে। বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন। জাহাজটির যাত্রাপথে জটিলতা শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারত থেকে পণ্য বহন করে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি | বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ময়না শিশু পার্কে নির্মিত সব অবৈধ ঝুপড়ি ঘর ও অননুমোদিত স্থাপনা আগামী তিন দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। সোমবার (২২ জুন) দুপুরে পার্ক এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এই নির্দেশনা দেওয়া হয়। ​স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাতলা ময়না শিশু পার্কের ভেতরে নান্দনিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে বেশ কিছু ঝুপড়ি ঘর গড়ে তোলা হয়েছিল। এসব ঘরে অসামাজিক ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা এবং দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে এক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। “Development of Nursery and Plantation Technique of Sida Jarul, Menda, Bhutum, Buddha Narikeli and Gandhi Gazari” শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময়ে বনগবেষনা কেন্দ্র অফিসার মো: আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি …

Read More

নেত্রকোনা; নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে আছে। বর্ষাকালে রাস্তাটি কাঁদা ও পানিতে ডুবে ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছিল। এতে সিংধা ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। জনদূর্ভোগ কমাতে অবশেষে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক। সরেজমিনে গিয়া দেখা যায়, খারাপ ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিশ থেকে ৩০ জন সেচ্ছাসেবী রাস্তাটিতে বালু, ইট ও সুরকি ফেলে সংস্কার করছেন। এতে স্থানীয় এলাকাবাসীসহ খুশি যানবাহন চালকরাও। স্থানীয় অটোরিকশা চালক ইসহাক মিয়া জানান, আমি গেরিয়া…

Read More