- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মো. মাসুমবিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকায় সড়কের পাশে নেয়ামুল বাশির(৫০) নামে এক শিক্ষকের মরদেহ পরেছিলো। আজ সকালে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সাদা জোব্বা-পাজামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পরেছিলো তার ব্যবহৃত ব্যগ। হাতে ঘরি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যগে কিছু টাকা ছিলো। মরদেহ উদ্ধারের সময় এগুলো পেয়েছে পুলিশ। নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তাকে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে তাঁর স্বজনরা অভিযোগ করছেন। ঘটনার শিকার নেয়ামুল বাশির এর ভাই মিজানুর রহমান…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় পুলিশের বিশেষ অভিযানে আড়াই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত চঞ্চল মাহমুদ (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে (১৬ জুন) মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি হলেন, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. চঞ্চল মাহমুদ (৩২)। তিনি নেত্রকোনা মডেল থানার মামলা নং- ১(১২)১৫ এর ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পুলিশ জানায়, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বারহাট্টা থানার ওসি চম্পক দাম গ্রেফতারের বিষয়টি…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে অনন্য ভূমিকার জন্য তিনি এ সম্মাননা অর্জন করেন। দীপা রানী সরকারের নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, অবকাঠামোগত উন্নয়ন, বৃক্ষরোপণ, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় জনগণের কাছেও ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। এ অর্জনে কোটচাঁদপুর উপজেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি,…
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে এক প্রথম বর্ষের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে কুরুচিপূর্ণ ও অশালীন বার্তা পাঠান ডিসিপ্লিনটির শিক্ষক ও সাবেক প্রধান ড. মো. রেজাউল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে মো.নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখা নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন। ইতোমধ্যেই তিনি উপজেলার সর্বস্তরের নির্মাণ শ্রমিকদের মাঝে এক আস্থা ও নির্ভরযোগ্যতার নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মোঃ জাহাঙ্গীর হোসেন ঘাটাইল উপজেলার নির্মাণ শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে এবং দক্ষতার সহিত দুই বার সহ-সাধারণ সম্পাদক এবং এক বার সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বিগত দিনে দায়িত্ব পালনকালে তিনি তার সততা, নিষ্ঠা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে…
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ইস্যুতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৭ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যবেক্ষণ করছে। সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলার রায় নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মামলাটি সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। নির্ধারিত সময়েই শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ‘আই হ্যাভ অ্য প্লান’ নিয়ে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কৃষিকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহিষ্ণু ও কৃষক-কেন্দ্রিক আধুনিক করার প্রত্যাশা সামনে রেখে ‘আই হ্যাভ অ্যা প্লান’ কর্মসূচির আওতায় একগুচ্ছ উদ্যোগের কথা জানিয়েছেন, যেখানে কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি। বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিন প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। বিকেল ৩টায় শুরু হওয়া সংসদে বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা বলেন, ‘আমাদের কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের অন্তত ১০ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো…