Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা বড় ব্যবধানে জয় নিশ্চিত করে। বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে বিশ্বকাপে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর খালে ৩৭৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অবমুক্তকৃত পোনার মধ্যে ছিল ৯৪ কেজি পাবদা, ৯৪ কেজি টেংরা, ৯৪ কেজি গুলশা এবং ৯৩ কেজি শিং মাছের পোনা। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি সংস্থাটির প্রথম নারী চেয়ারম্যান। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মীর নাদিয়া নিভিনকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে কার্যভার নেওয়ার দিন থেকে তিন বছর। এতে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ব্যক্তিগত ক্ষতি বা অন্যায়ের প্রতিশোধ নিলেই তা ফিরে পাওয়া যায় না; বরং ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিন তিনি। মতবিনিময় অনুষ্ঠানে নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের নিজেদের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রস্তুতকৃত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। এখন সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতির আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ২০২১ সালের ৯ জুন রাতে সাভার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর উত্তরপাড়া এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের খড়ের পালায় অগ্নিসংযোগ ও বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকার বাসিন্দা বাদশা মিয়া (৪৮) ও নবা সুতারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বাদশা মিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন তার খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দুটি বসতঘর ও একটি গোয়ালঘরের টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় টিকটককে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৫ জুন) উপজেলার চর দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমনা ফেরদৌসী (২২) স্থানীয় ইদ্রিস মল্লিকের ছেলে লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। সুমনার বাবার বাড়ি নারায়ণগঞ্জে। পুলিশ সূত্রে জানা যায়, লিমন মল্লিক চায়ের দোকান পরিচালনার পাশাপাশি কাঠ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। তার দাবি, স্ত্রী সুমনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অতিরিক্ত সময় ব্যয় করতেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি ও ভিডিও আদান-প্রদান করতেন। এ বিষয়কে কেন্দ্র করে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১’শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১৫ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইশিখন.কম-এর যৌথ উদ্যোগে একটি ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশিখন.কম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমডি ইব্রাহিম আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশিখন.কম-এর ডিজিটাল মার্কেটিং হেড মো. শিহাব শাহরিয়া, সিনিয়র গ্রাফিক্স ডিজাইন এক্সিকিউটিভ শফিকুল ইসলাম সোহাগ, বিজয় ফাউন্ডেশনের সিইও ডা. ফেরদাউস কাইসেন এবং নেক্সটআর-এর সিইও ফাতিন ইশরাক রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাছের রেণু পোনাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১৩ ব্যারেল রেণু পোনা উদ্ধার করা হয়। এ সময় এক শ্রমিককে আটক করা হলেও ট্রাকচালকসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় এনএসআইয়ের বরিশাল জেলা ইউনিট। অভিযানে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতর থেকে ১৩ ব্যারেল মাছের রেণু পোনা উদ্ধার করা হয়, যা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান,…

Read More