- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে একটি তুলার জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| আগুনে কারখানায় মজুদ থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে ছাই হয়ে গেছে| এতে প্রাথমিকভাবে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার য়তি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক| রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের দুধসারা ফায়ার সার্ভিস এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত একটি তুলার জাজিম কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| কারখানার মালিক শাকিল আহমেদ জানান, প্রতিদিনের মতো তিনি ৪ থেকে ৫ জন শ্রমিক নিয়ে কারখানায় কাজ করছিলেন| এ সময় হঠাৎ মোটরের পাশ থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত দেখতে পান| মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে|…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় আইনি সংজ্ঞা হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়েছেন, আইনের দৃষ্টিতে সব ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনারই সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়-অপরাধ হিসেবে সবই সমান। সোহেল রানা আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান অপরাধী। একটি অপরাধের বিচার চাইব, আর অন্যটির বিচার চাইব না- এমন দ্বিমুখী নীতি হতে পারে না। তিনি আরও বলেন,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর প্রথমবারের মতো একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। খবর শাফাক নিউজের। সোমবার জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। ভারতের প্রতিষ্ঠান পেট্রোনেট পরিচালিত জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগর ও আরব সাগরের দিকে যাত্রা করে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নেওয়া হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই প্রণালিটি…
ছবি সংগ্রহীত ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী গ্রামের মৃত সাম চাপরাশির ছেলে মোঃ ইলিয়াসের সাথে এডভোকেট আলী মোশারফের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলিতেছে। মোঃ ইলিয়াস চাপরাশি সাংবাদিকদের জানান এই ঘটনার জের ধরে এডভোকেট আলী মোশারফের পক্ষের লোক আমাকে ও আমার মাকে মারধর সহ আমার একটি টিনের ছাপরা ঘর ভেঙ্গে দিয়েছে। এছাড় ও মোঃ ইলিয়াস চাপরাশি বলেন আমাকে মারধর করা ও ঘর ভাঙ্গার কারণে আমি ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর বরাবর চৌদ্দ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছি। ইলিয়াস চাপরাশি প্রশাসনের প্রতি দাবি করে করে বলেন অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তিনি। সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি…
নওগাঁ প্রতিনিধিঃ ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা। মেয়েকে অপহরণের অভিযোগ তুলে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা মোছা. নেসপাতি বেগম বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী ছাত্রীর মা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টায় প্রতিদিনের মতো তাঁর ছোট মেয়ে নাছরিন আক্তার বাড়ি থেকে কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বের হয়। স্কুল ও কোচিং শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের ওপর একাধিক দপ্তরের দায়িত্ব অর্পণ করায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। ফলে প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা। দীর্ঘদিন ধরে চলমান এ পরিস্থিতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সেবা প্রত্যাশীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা একযোগে উপজেলা ভূমি অফিস ও লোহাগড়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন। দুটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত দপ্তরের দায়িত্ব সামলাতে গিয়ে তাকে সপ্তাহের তিন দিন ভূমি অফিস এবং বাকি দুই দিন পৌরসভা কার্যালয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় জলমহাল ইজারায় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মির্জাপুর গ্রামের দুটি জলমহালের ইজারায় এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী বিতাড়িত জেলেরা। ২০২৪ সালের ৯ অক্টোবর দখল চেয়ে আবেদন করলেও ২০২৬ সালে এসেও দখল না পাওয়ার অভিযোগ সমিতির সদস্যদের। অভিযোগ প্রসঙ্গে জানতে সরেজমিনে পরিদর্শনে গেলে ভুক্তভোগী জেলেরা জানান, সোনালী মৎস্যজীবি সমবায় সমিতির নামে ৩ বছরের জন্য ইজারা নেওয়া হয় কুমারিয়া খাল ও গাইনা বিল। শুরুতে কয়েক বছর ঠিক থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর সোনালী মৎস্যজীবী সমিতির নিয়ন্ত্রণ নিয়ে নেন লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন রফিক। ভুক্তভোগী জেলেদের দাবী রফিক নিয়ন্ত্রণ নেওয়ার পর সর্বশেষ জলমহাল দুটি সোনালী মৎস্যজীবী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিষয়গুলো নিবিড়ভাবে পরিদর্শন করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে “এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মধুপুরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময়ে আইসিটি অফিসার আব্রারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপি সভাপতি…