- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
বিনোদন ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন—‘মজা’। রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেন এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি পরীমনি। তবে অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার জেরে অভিনেত্রীর জীবনে যে আইনি ও ব্যক্তিগত জটিলতা তৈরি হয়েছিল, তার সঙ্গে এই প্রতিক্রিয়ার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনাও বাজারে স্বস্তি ফিরিয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সহায়তায় যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারকে সই করবে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আবির্ভাব আমাদ দিয়ালোর। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গারের দুর্দান্ত গোলে ইকুয়েডরকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দারুণ সূচনা করেছে আইভরি কোস্ট। ফিলাডেলফিয়ায় ইকুয়েডর সমর্থকদের ভরা গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় আফ্রিকান চ্যাম্পিয়নরা। রোববার (১৪ জুন) নিজেদের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আইভরি কোস্ট। ম্যাচের ৯০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালোর করা একমাত্র গোলে ইকুয়েডরের বিশাল সমর্থক গোষ্ঠীকে স্তব্ধ করে দেয় আফ্রিকান জায়ান্টরা। গ্রুপ ‘ই’-এর এই ম্যাচটি গোলশূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল। বাছাইপর্বে ইকুয়েডরের চমৎকার রক্ষণভাগের রেকর্ড মাথায় রাখলে এমন ফল স্বাভাবিকই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেশটি বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। এর আগে দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের প্রেক্ষিতে তাকে গত ১২ জুন গ্রেপ্তার করে দুবাই পুলিশ। গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ তথ্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারত সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে রোববার আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়। সূত্র জানায়,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন স্বাস্থ্য ও পারিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের বাজেটে জিডিপির এক শতাংশ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে ৮০ হাজার নারী। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মায়ের চিকিৎসাসেবা প্রদান করবেন। বাড়িতে কোনো প্রসূতির ডেলিভারি হবে না। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো হবে ইউনিকমানের। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চারটি হেলিকপ্টার ক্রয় করা হবে। উপজেলা থেকে জটিল ও গুরুতর রোগীদের জেলা সদর বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার জন্য এই…
সিলেট ব্যুরো সাবেক আইজিপি বেনজীর আহমদের আটক সরকারের কৃতিত্ব নয়, এটি ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বেনজীরের বিরুদ্ধে রেড এলার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন। কিন্তু তিনি দুবাইর কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। এদিকে সাবেক আইজিপি বেনজীরের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশ সদরদপ্তরের ঊধ্বর্তন এক কর্মকর্তা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নাম প্রকাশে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ করা হয়েছে। চলমান সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) রাতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের (Board of Directors) চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। ইসলামী ব্যাংকে চেয়ারম্যানসহ পাঁচ পরিচালকই বাংলাদেশ…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩৪০ গ্রাম গাঁজাসহ রাসেল শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল শেখ ওই গ্রামের মোহাম্মদ কামাল শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই (নি.) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাসেল শেখের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির শয়নকক্ষ থেকে নিজ হেফাজতে রাখা ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী এবং সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ টাকা নেয়া হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষাসামগ্রী ক্রয় এবং অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থের ব্যবহারে অসঙ্গতি রয়েছে। এছাড়া সরকারি অনুদান ও তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলেও অভিযোগ রয়েছে। কয়েড়া সরকারি প্রাথমিক…