Author: admin

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ‘আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বাগান কেন্দ্রের আয়োজনে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া ব্রিজ সংলগ্ন নবগঙ্গা নদীর পশ্চিম পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান, বনরক্ষী এরশাদ শেখ, বাগান মালি ইকবাল হোসেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, শিমুল হাসান, এস. এম. জহুরুল হক মিলু, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু, কাজী…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ঘোষিত “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। উদ্বোধনের পরপরই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ,…

Read More

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‎বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে না, তখনো দেশ ও জনগণের স্বার্থে কথা বলে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক কিংবা বিরোধী অবস্থানে থাকুক, সবসময় দলের প্রধান অঙ্গীকার থাকে দেশ ও দেশের মানুষের কল্যাণ। তিনি বলেন, ভবিষ্যতেও আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাব। এটাই বিএনপির মূল লক্ষ্য, এটাই আমাদের প্রতিজ্ঞা এবং এটাই একমাত্র উদ্দেশ্য। ‎শনিবার (১৩ জুন) বিকেল ৫টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত অংশ নেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, আজকে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মোঃ হৃদয়(২৪) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও কিছু সময়ের জন্য মহাসড়ক বেরিকেড দেয় বিক্ষোভকারীরা। চিওড়া ইউনিয়ন সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হৃদয়ের শাকতলা গ্রামের সমাজসেবক নেছার আহমেদ বিডিআর, ব্যবসায়ী ইউনুছ লিপন, আবদুস সালাম বেলাল, প্রবাসী মোঃ শাহীন ও ব্যবসায়ী আবদুল লতিফ। স্বেচ্ছাসেবী মোহাম্মদ হোসেন নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী নজরুল ইসলাম লিটন, জাকারিয়া সাইফুল, ব্যবসায়ী মোঃ শহীদ, সমাজসেবক জাফর আহমেদ, ব্যবসায়ী হোসনে এলাহী, মফিজুর রহমান, আবদুর রাজ্জাক,…

Read More

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ হতদরিদ্র, দুস্থ, অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ। অনুদানের অর্থ গরীব অসহায়দের হাতে তুলে দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ার জন্য বৃক্ষরোপণ, রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদী এ কর্মসূচির আওতায় ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে শনিবার (১৩ জুন) সকালে উপজেলার গাংগাইর এলাকায় এই কর্মসূচী উদ্বোধন করা হয়। গাংগইর রক্তিপাড়া কোচিয়া খালের পাড়ে তালের চারা রোপন করে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে। প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে। ওই কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালিতে নজরদারি জোরদারের আহ্বান জানাতে চান। এদিকে, গত সপ্তাহে তেহরান থেকে সংশোধিত খসড়া চুক্তি নিয়ে কাতারের…

Read More

সালথা (ফরিদপুর) প্রতিনিধি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ফরিদপুরের সালথা প্রেস ক্লাবের ভবন উদ্বোধন শেষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন তিনি সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেন এবং সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের সুযোগ করে দেন। শহীদ জিয়ার সেই…

Read More

স্পোর্টস ডেস্ক লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস লিখল যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে একবারে ৪ গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র। গ্যালারিতে সেদিন তারার মেলা বসেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেককেই দেখা গেছে স্টেডিয়ামে। মাঠে যুক্তরাষ্ট্র শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাককেনির পাস পেয়ে পুলিসিক দুই ডিফেন্ডার কাটিয়ে ম্যাককেনিকে পাস দিতে চেয়েছিলেন। সেই পাস ক্লিয়ার…

Read More

বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে কেবল একজন উপস্থাপিকা ছিলেন। তবে সময়ের পরিক্রমায় সেই পরিচয় ছাপিয়ে তিনি একজন চিত্রনায়িকা হিসাবেই বেশি পরিচিতি পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, কলকাতাতেও তিনি নায়িকা হিসাবে বেশ পরিচিত। কাজ করছেন দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। সম্প্রতি তার ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে তাকে। আইনী জটিলতায়ও পড়তে হয়েছে এ নায়িকাকে। এসবকে পেছনে ফেলে আবারও কাজে ফিরেছেন তিনি। নতুন কোনো সিনেমায় কাজ না করলেও, গত কোরবানির ঈদেই প্রকাশ করেছেন তার নতুন গান। ‘লোকে বলে’ শিরোনামের গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নতুন করে আবারও এই অভিনেত্রীকে আলোচনায় নিয়ে আসে। এই আলোচনার মাঝেই নুসরাত…

Read More