- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাব। ইতোমধ্যে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছি। তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুক্রবার (১২ জুন) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমরা আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা…
শার্শা (যশোর) প্রতিনিধি একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব। বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই দুই দেশের সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল (মিনাল) ত্রিবেদী। বেলা ১১টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, ডেপুটি চিফ অব প্রোটোকল আরিফ মোহাম্মদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের এ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। তিন ধাপেই উত্তীর্ণ প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান। তালিকাভুক্ত আইনজীবীরা দেশের অধস্তন আদালত ও বিভিন্ন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের কিছু টুলস আছে, যা আমরা আগামী কয়েক দিনের মধ্যে প্রয়োগ করব। ইসলামী ব্যাংকের জন্য ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট (জরুরি তারল্য সহায়তা) যা দেওয়ার প্রয়োজন, তা আমরা দেবো।’ শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মো. মোস্তাকুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যা অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। পাঁচজনের এই বোর্ডের মধ্যে একজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় তাকে…
মাগুরা থেকে : কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতা ও সাম্যের কবি। নজরুলের কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে । এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি আমাদের জাতীয় কবি। তার রচনাবলী ছিল অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বাংলা কবিতায় আরবি ফারসি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। সাহিত্যের নানা শাখায় তার বিতরণ ছিল। আমরা নজরুলের চেতনা বোধকে জীবনে ধারণ করে অগ্রসর হতে চাই গতকাল শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলা অডিটরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথাগুলো বলেন। এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের …
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ভূমিদস্যুতা ও জাল দলিল চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে নীলফামারীর জেলার ডিমলার তিন সাংবাদিক সসম্মানে খালাস পেয়েছেন। সম্প্রতি বিজ্ঞ আদালত এ মামলার রায় ঘোষণা করে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেন। খালাসপ্রাপ্ত সাংবাদিকরা হলেন— স্টার নিউজের নীলফামারী প্রতিনিধি পারভেজ রুবেল, দৈনিক আমাদের প্রতিদিন ও সকাল নিউজের ডিমলা উপজেলা প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব এবং দৈনিক মানব কণ্ঠের ডিমলা উপজেলা প্রতিনিধি বাদশা সেকেন্দার ভুট্টু। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালে একটি ভূমিদস্যু ও জাল দলিল চক্রের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে Startup, Science Project and Innovation Idea Showcasing Program উপলক্ষে এক বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং লোহাগড়া উপজেলা প্রশাসন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারায়…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি স্হানীয়,ও জাতীয় দৈনিকসহ ভিবিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই হলো শত বর্ষ বয়সী মা ছামেনা খাতুনের। কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শতবর্ষী মা ছামেনা খাতুনকে ছেলের নতুন দালান ঘরে তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেনের হস্তক্ষেপে পুত্রবধূ রুমা বেগম তাঁকে ঘরে তুলে নেন। এর আগে পুত্রবধূ রুমা বেগম শাশুড়ি ছামেনা খাতুনকে নতুন ভবন থেকে বের করে দেন। গতকাল বুধবার এ বিষয়ে সাংবাদকেরা অভিযেগ পেয়ে বিভিন্ন গনমাধ্যমে “ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না শতবর্ষী মায়ের” শিরোনামে সংবাদ প্রকাশিত…
ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকদের বৈজ্ঞানিক প্রজেক্ট, নতুন ব্যবসার ধরণ এবং প্রযুক্তির মাধ্যমে ব্যবসার ধরণ প্রদর্শন ও উপস্থাপন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন Educational Excellence Support Scheme (EESS)–এর অংশ হিসেবে শুক্রবার (১২ জুন) দিনব্যাপী Startup, Science Project and Innovation Idea Showcasing Program শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মধুপুর উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা একাডেমি সুপারভাইজার…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভাসানী হল শুধু একটি মিলনায়তন নয়, এটি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এ হলের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী টুকু বলেন, “টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন, তাদের জন্য উপযুক্ত কোনো স্থান নেই। অথচ এক সময় টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে অভিহিত করা হতো। সেই শহরে এভাবে একটি গুরুত্বপূর্ণ মিলনায়তন অবহেলায় পড়ে থাকতে পারে না।” তিনি আরও বলেন, “ভাসানী হলের…