- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছাইম তালুকদার বিপ্লব-কে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকায় তাঁর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পরে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আবু ছাইম তালুকদার বিপ্লব টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তিনটি বিশ্বকাপে সঠিক বলা জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবারের বিশ্বকাপ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফিফা বিশ্বকাপে জার্মানির সব ম্যাচের ফলাফল সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছিল পল দ্য অক্টোপাস।বিশ্বজুড়ে তখন তিনি ভবিষ্যৎ বক্তা হিসেবে প্রশংসিত হয়েছিলেন। এরপর জোয়াকিম ক্লেমেন্ট একটি জটিল পূর্বাভাস মডেলের মাধ্যমে পলকেও ছাড়িয়ে গেছেন, যা ২০১৪ সাল থেকে শতভাগ ক্ষেত্রে বিশ্বকাপের বিজয়ী সঠিকভাবে পূর্বাভাস দিয়েছে। এই মডেল অনুসারে, এবারের বিশ্বকাপে ট্রফি জিততে পারলে নেদারল্যান্ডস হবে ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক ভবিষ্যদ্বাণীর চতুর্থ সাফল্য। শুধু বিজয়ী দল নয়, ৪৮ দলের পুরো বিশ্বকাপের গতিপথও তার মডেল বর্ণনা করছে। এতে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিরুদ্ধে জাপানের একটি চমকপ্রদ জয় এবং…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ মেগা-বাজেট হতে পারে, কিন্তু এটি মূলত দেশকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করার এক বিশাল উচ্চাভিলাষী মহাপ্রকল্প। এই বাজেট কোনোভাবেই জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়, বরং এটি জনআকাঙ্ক্ষার পরিপন্থি এবং দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা।’ শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, ‘৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার গালভরা এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার যে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সব শ্রেণি-পেশার মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে। ফলে বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মন্ত্রী। তিনি তার বক্তব্যের প্রারম্ভে বলেন, সরকারের মাত্র তিন মাসের মধ্যে এই বাজেট দেওয়া ছিল চ্যালেঞ্জিং ব্যাপার। তিনি বাজে তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট রেজিম ও অন্তর্বর্তী সরকারের পর এই বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। সরকার প্রতিটি…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে শিার্থী ও শিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের “Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026″ শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল আবিষ্কার প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটটচাঁদপুর মহেশপুরের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার ও সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক খান, কোটচাঁদপুর উপজেলা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শিশুশ্রম রোধে জন্মনিবন্ধন একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। শিশুর পরিচয়, অধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় সেবা প্রাপ্তির প্রথম ধাপ এই জন্ম নিবন্ধন। নিবন্ধনহীনতা একটি শিশুকে ঠেলে দিতে পারে শিশুশ্রমের দিকে। “রেড কার্ড টু চাইল্ড লেবার: ফেয়ার প্লে ফর চিলড্রেন, ডিসেন্ট ওয়ার্ক ফর এডাল্টস” প্রতিপাদ্য নিয়ে আজ (১২ জুন) পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এবছরে শিশুশ্রম প্রতিরোধ এবং শ্রমে জড়িয়ে পড়া শিশুদের সুরক্ষায় কার্যকর নীতি জোরদার করার প্রতি আহ্বান জানানো হয়েছে, যেখানে প্রতিটি শিশুর জন্মনিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধনের গড় হার ৫০ শতাংশ এবং পাঁচ বছর বয়সী শিশুদের মধ্য এই হার মাত্র ৪০ শতাংশ। অর্থাৎ এখনও বিপুলসংখ্যক শিশু…
খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি বিহার পাড়ায় নারী, যুব ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ব্যতিক্রমী কমিউনিটি সম্পৃক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শুক্রবার (১২ জুন) সকালে উল্টাছড়ি বিহার পাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও ছড়া সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব,বনজ ফল বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় নারী, যুবক-যুবতী, শিক্ষার্থী, কমিউনিটি নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় ইউএনডিপি এর উপজেলা ফ্যাসিলিটেটিং এসোসিয়েট (UFA) অংক্যছেন মারমা,বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা,মহালছড়ি উপজেলা…
নিজস্ব প্রতিবেদক বরিশাল এলজিইডিতে ‘কমিশন সিন্ডিকেট’ অভিযোগ বিল আটকে ঘুস দাবি, বদলি আদেশ অমান্য ও ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগে বিতর্কে নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ নোমানী,বরিশাল : চলমান ও সম্পন্ন হওয়া বিভিন্ন রাস্তা ও ব্রিজের বিল ঘুস না পেলে আটকে রাখা,ঠিকাদারদের জরিমানা মওকুফের নামে ১০ থেকে ২০ লাখ টকা ঘুস দাবী,ঘুস আদায়কারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ এনামুল হকের বদলী আদেশ আটকে রাখা,এলজিইডির বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আদেশ না মানা,ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ দেয়ার সাথে শতকরা ১ ভাগ কমিশন আদায় করা,রিভাইজ স্কিম অনুমোদনে চাহিদা অনুযায়ী কমিশন নেয়া ও বিল প্রদানের ক্ষেত্রে শতকরা ২ থেকে ৩ ভাগ কমিশন আদায়সহ অসংখ্য অভিযোগ। দুর্নীতি…
শেখ ফয়সাল আহমেদ ঘুষ দুর্নীতি অনিয়ম কমিশন টেন্ডার বদলি বাণিজ্য সহ শত শত অনিয়মের অভিযোগ বরিশাল গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসের বিরুদ্ধে কিন্তু তিনি আছেন বহাল তবিয়তে কিন্তু কেন ? কে এই মানিক লাল দাস ? কি তার ক্ষমতার উৎস ? পটুয়াখালী বাউফল উপজেলার ২ নং ওয়ার্ডের ঘুরচাকাঠি গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে পটুয়াখালী বাউফল উপজেলার মনোরঞ্জন দাসের ছেলে ১৮ তম ব্যাচে সহকারী প্রকৌশলী হিসেবে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। গোপালগঞ্জ সদর ১২ নম্বর ওয়ার্ডের পাচুড়িয়া গ্রামে বিয়ে করেছেন শ্বশুর বাড়ি গোপালগঞ্জ হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন ব্যাপক ক্ষমতাধর তবে ২০২৪ সালের ৫ ই আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মহানগরীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার আসামি পাভেল ইসলাম মিমুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে নগরীর মতিহার থানার কাজলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিমুল নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা এবং টুলুর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাজলা মোড় এলাকা থেকে মিমুলকে গ্রেফতার করেন। ওসি জানান, সাংবাদিক পরিচয় দিয়ে ২৫ হাজার…