- বন্যার কারণে ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
- দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন
- মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
- আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
- স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তিতে ঋণ বিতরণ,দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
- বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তবে সেটা ২০৪০ সালে: নজরুল ইসলাম আজাদ
- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
Author: admin
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি (R.P.) গেইটে দায়িত্ব পালনরত কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী মো. দবীর মোল্লার দেহ তল্লাশি করেন। এ সময় তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে সু-কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের জেল সুপার মো. মহিউদ্দিন জানান, আটক ব্যক্তি মো. দবীর মোল্লা (৩৫), পিতা- মোতাল্লেব মোল্লা, গ্রাম- জুইতারা, সদর উপজেলা, মাগুরার বাসিন্দা। ঘটনার পরপরই জেলা প্রশাসনকে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদারের পক্ষে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শাহিন হাওলাদার। সংবাদ সম্মেলনে শাহিন হাওলাদার দাবি করেন, সংশ্লিষ্ট জমি নিয়ে তার সঙ্গে কোনো বিরোধ নেই; বরং গুঠিয়ার ঐতিহ্যবাহী বালাবাড়ির হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নেতা ও মাদ্রাসা শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজের বিরোধ রয়েছে। তিনি বলেন, “আমি কেবল অন্যায় দখলের প্রতিবাদ করেছি।”…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম খুবই সামান্য বাড়ানো হয়েছে এবং বিড়ি, গুল ও জর্দার দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে। মুল্যস্ফীতি এবং মাথাপিছু আয় বৃদ্ধি হিসাবে আনলে এসব তামাকপণ্যের প্রকৃত দাম কমে যাবে। সিগারেটের মূল্যস্তর সংখ্যা কমানো, সুনির্দিষ্ট শুল্কের প্রচলনসহ কর কাঠামোয় কোন ধরনের সংস্কার আনা হয়নি। প্রস্তাবিত বাজেট পাস হলে তামাকের ব্যবহার, তামাক ব্যবহারজনিত অসুস্থতা ও মৃ্ত্যু বাড়বে এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগ হাতছাড়া হবে বলে মনে করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের প্রতি প্যাকেট দশ শলাকা সিগারেটের দাম ২ টাকা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু জায়গা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর আগে রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্রস্থল ছিল ভুটানে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে পরিণত করার লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. কামরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, দক্ষিণ-পশ্চিম অঞ্চল, যশোর।…
আখিঁ আক্তার: সকালে ঘুম থেকে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতেই চোখে পড়ে চাঞ্চল্যকর খবর। কয়েক মিনিটের মধ্যেই সেটি হাজারো মানুষের মোবাইলে ছড়িয়ে যায়। কেউ যাচাই না করেই শেয়ার করেন, আবার কেউ মন্তব্যের মাধ্যমে খবরটিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলেন। পরে জানা যায়, খবরটি সম্পূর্ণ মিথ্যা। এমন ঘটনা এখন প্রায় প্রতিদিনই ঘটছে, আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো ভুয়া তথ্য বা ফেক নিউজ। প্রযুক্তির উন্নতির ফলে তথ্য আদান-প্রদান যেমন সহজ হয়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়ানোর সুযোগও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট বা বিভিন্ন পেজ থেকে যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ বা কেবলমাত্র জনপ্রিয়তা অর্জনের জন্যও এসব…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভা দীর্ঘদিন ধরে প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) সংকটে ভুগছে। দুইজন প্রকৌশলীর পদ থাকলেও বর্তমানে একজনও দায়িত্বে না থাকায় পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামো পরিকল্পনা ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে নাগরিক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার প্রায় ৯টি ওয়ার্ডের বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত লোহাগড়া পৌরসভা দীর্ঘ ২৫ বছর পার করলেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া থেকে অনেকটাই বঞ্চিত। সাম্প্রতিক সময়ে প্রশাসনিক অস্থিরতা, জনবল সংকট এবং প্রকৌশলীর শূন্যতার কারণে পৌরসভার কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ২০২৪ সালের পর থেকে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাটুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশের আগে একটি মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়। হাটুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের সভাপতি আনোয়ার ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য তরুণ যুব সংঘের প্রধান উপদেষ্টা কবির সিকদার, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের সিকদার, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মানোন্নয়নে নতুন গতি আসবে। পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্ববাজারে দাম কমার প্রভাবে আবারও পতন হয়েছে দেশের স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এছাড়া ২১…