- বন্যার কারণে ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
- দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন
- মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
- আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
- স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তিতে ঋণ বিতরণ,দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
- বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তবে সেটা ২০৪০ সালে: নজরুল ইসলাম আজাদ
- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
Author: admin
স্পোর্টস ডেস্ক ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে থাকছে আরও একটি ব্যতিক্রমী আয়োজন—তিনটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। এতদিন বিশ্বকাপ মানেই ছিল একটি দেশ ও একটি উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আসর আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধুমাত্র সিউলে। তবে এবার সেই প্রচলিত ধারা ভেঙে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় তুলে ধরতে আলাদা আয়োজন করেছে তিন আয়োজক দেশ। মেক্সিকোতেই প্রথম উৎসবের শুরু বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি…
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দীর্ঘদিন ধরে চাপে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। চাল-ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, শিশুখাদ্য, স্বর্ণ, ওষুধের কাঁচামাল, ইলেকট্রনিক পণ্যসহ প্রায় ৬০টি পণ্যে কর ছাড়ের প্রস্তাব রাখা হচ্ছে এবারের বাজেটে। একই সঙ্গে স্বাস্থ্য, প্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও একাধিক কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এবারের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। খবর আলজাজিরা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করেছে। এর জেরে তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আইআরজিসি আরও জানায়, এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের চলাচল প্রভাবিত হবে। আইআরজিসি আরও দাবি করে, প্রণালি অবৈধভাবে অতিক্রম করার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানা হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, বুধবার (১০ জুন) গভীর রাতে পরিচালিত এই…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে নিখোঁজের দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে মামা ও ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার চরবাণিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। খেলার বল ও জুতা পুকুরের ঘাটে ভাসতে দেখে স্থানীয়রা পানিতে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।নিহত শিশুরা হলো রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আন্নাফি (০৮) এবং একই এলাকার মঞ্জুর ছেলে রিফাত হোসেন (০৭)। সম্পর্কে তারা আপন মামা-ভাগ্নে ছিল। একসাথে খেলতে গিয়ে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার পর…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ডা. আয়নাল হোসেন মৃধার বাড়িতে জাতীয় মহিলা সংস্থা, উজিরপুর শাখার উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা মোহাম্মদ মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাংবাদিক…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি তামিম (২০)কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১০ জুন) তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ, ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তামিম মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। মামলার এজাহার সূত্রে জানা যায়, মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে রায়হান শেখ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রায়হান কৌশলে ওই ছাত্রীর কিছু ব্যক্তিগত ছবি মোবাইলে ধারণ করে।…
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সমরঞ্জিত হাওলাদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা মনোযোগসহকারে লেখাপড়া করবে এবং নিজেদের মেধা, যোগ্যতা ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সুনাম আরও বৃদ্ধি করবে।” পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে ‘আমরা জুলাই যোদ্ধা’র নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে শাহরিয়ার হোসেন হাবিলকে আহবায়ক ও হাসান রাজা (সুমন)কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান নিশান, যুগ্ম আহবায়ক হিসেবে রাজু পারভেজ, মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ ও শান্ত আলী মনোনীত হয়েছেন। এছাড়াও নব গঠিত এই কমিটিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনার জন্য উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই ও প্রয়াত বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ(এ্যাব)…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা কিসমত কাত্রা (ভাঙ্গারপাড়) এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারধর, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. শিরিনা আক্তার (৩৫)। অভিযোগ সূত্রে জানা যায়, শিরিনা আক্তার ও তার স্বামী মো. আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে সরকারের দেওয়া গুচ্ছগ্রামের একটি ঘরে বসবাস করে আসছেন। তাদের নিজস্ব কোনো জমি বা বসতভিটা নেই। শিরিনার অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের ওই ঘর থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছিলেন। লিখিত অভিযোগে স্থানীয় নুরুল ইসলাম (৫৫), ফয়সাল (২৮),…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলহাজ্ব বিল্লাল হোসেনের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিল্লাল হোসেন ছাত্রজীবন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি ঘাটাইল উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঘাটাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা শিক্ষা, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বেও রয়েছেন। স্থানীয়দের মতে, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি আদর্শ থেকে…