Author: admin

মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাবি প্রতিনিধি এবার প্রকাশ্যে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) তার ব্যক্তিগত প্রোফাইল থেকে এক বার্তায় তিনি তার পরিচয় প্রকাশ করেন। ঐ পোস্টে তিনি এক বিবৃতি দিয়েছেন এবং বিবৃতির শেষে লিখেছেন ‘সাদিক কায়েম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।’ ঐ পোস্টে ঢাবি শিবির সভাপতি সাদেক কায়েম লিখেছেন, “ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্ররাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পালটে দিয়েছে। ফ্যাসিবাদে কোন রাজনীতি থাকে না। বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোন রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি…

Read More

ববি প্রতিনিধি গতকাল ২০ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, ববি এর নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। প্রায় ৫০-৬০ সদস্য বিশিষ্ট এই কমিটি রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিফাহ নানজীবা বৈশাখ (৯ম ব্যাচ, সমাজবিজ্ঞান বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহারিয়ার আলম (১০ম ব্যাচ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ)। গতাকাল বার্ষিক সভায় মুক্তমঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা থেকে আগত শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থী । সভার শুরুতে পূর্ববর্তী কমিটি তাদের এক বছরের কর্মপরিকল্পনা ও অর্জনের হিসাব পেশ করেন। এর…

Read More

মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এসময় তারা দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের উপাচার্য নিয়োগের দাবি জানান। শনিবার (২১সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেয় তারা। বিক্ষোভ মিছিলে তারা ‘রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়’, ‘সবাই যখন সর্গে, ইবি কেনো মর্গে, ‘সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ভিসি…

Read More

মো: সিফাত ই মঞ্জুর রোমান. বরিশাল প্রতিনিধিঃ পরিবেশবাদী স্বেচ্ছাসেবী যুব ও সামাজিক সংগঠনের জোট এলায়েন্স ফর ইয়ূথ এন্ড ডেভেলপমেন্ট এওয়াইডি এর আয়োজনে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ততার মাত্রা বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে পৃথিবীর প্রায় ১৫০টি দেশের সাথে সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে বরিশালের ৩০টি সংগঠনের শতাধিক সদস্য। আয়োজনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বেলা ও বাপার বরিশালের প্রতিনিধি রফিক আলম, শালিণ্য কেন্দ্রীয় স্বাস্থ্য সমন্বয়ক সীমান্ত আচার্য্য, প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের মো:সিফাত ই মঞ্জুর রোমান , ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির উপদেষ্টা হাসান শাহরিয়ার রিজভী, সুহাসিনী সামাজিক সংগঠনের সভাপতি সাথী আক্তার, লাল সবুজ সোসাইটির মহিবুল্লাহ হাওলাদার, সরকারি ব্রজমোহন কলেজের সিনিয়র রোভার মেট রবিন মজুমদার সহ উপস্থিত সংগঠনসমূহের প্রতিনিধিগণ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি ও এওয়াইডি কর্তৃক ক্লাইমেট স্ট্রাইক আয়োজক কমিটির আহবায়ক কিশোর চন্দ্র বালা। বক্তরা বলেন উন্নত দেশসমূহের বিলাসী জীবনের দায় আমাদের নিতে হচ্ছে কারন পৃথিবী একটাই আমরা সবাই মানুষ একি আলো-বাতাসে লালিত হই তাই এ বায়ুকে যারা দূষিত করে তাদেরি এর দায় নিতে হবে। জল ও বায়ুর প্রতিনিয়ত দূষণের ফলাফল কতটা ভয়াবহ রূপ ধারণ করছে তা ইতোমধ্যে দৃশ্যমান। অদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে এখনি সচেতন পদক্ষেপ গ্রহণ না করলে পৃথিবী হতে পারে জীবনের অস্তিত্ব শূন্য। উন্নত বিশে^র দেশগুলো প্যারিস চুক্তির শর্ত না মেনে অতিরিক্ত কার্বন নিঃস্বরণ করছে সাথে গ্রীন হাউজ ইফেক্ট ও বন উজার করার মত আত্মঘাতী ঘটনাগুলো বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারন হিসেবে পরিনত হয়েছে। উত্তপ্ত পৃথিবীতে বরফ গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ফলে নদীতে লবনাক্ততা ছড়িয়ে পরছে। মিঠা পানির জলজ জীবন যেমন হুমকির মুখে তেমনি চর্ম রোগ সহ নানান সংক্রমন ব্যাধিরও সম্ভাবনা লক্ষ্যনীয়। ক্ষতিকর গ্যাস ও অতিরিক্ত কার্বন বাতাসে মিশে রায়ুমন্ডলের ক্ষতির করছে ফলে প্রাকৃতিক দূর্যোগ সহ নানান মহামারীও ইতোমধ্যে দেখা দিয়েছে। অনাবৃষ্টি ও খরা, সুপেয় পানির সংকট , ভূর্গস্থ পানির স্তর আরো নিচে নেমে যাওয়ায় কৃষি সহ প্রাণির জীবন ধারণের অতিব প্রয়োজনীয় খাদ্য ও পানির সংকট ক্রমাগত ভয়াবহ রুপ ধারণ করছে। ব্যক্তিপর্যায়ে সচেতনার যেমন বিকল্প নেই তেমনি বিশ্ব নেতাদের থেকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়েও থাকতে হবে সোচ্চার । বিশ্বের উচ্চ আয়ের দেশ সমূহ সবচাইতে বেশি কার্বন নিঃস্বরণ করছে । এক গবেষণায় বলা হয়েছে প্রায় ৪০% কার্বণ নি:স্বরণ করে ইউরোপিয়ান ইউনিয়ন এরপর প্রায় ২২% যুক্তরাষ্ট্র এছাড়া চীন, রাশিয়া, ইউরেশিয়া, জাপান, ভারত ও অন্যান্য দেশ সমূহ ১-৯% পর্যন্ত কার্বন নিঃস্বরণ করছে। প্যারিস চুক্তি অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখতে হবে এবং শতাব্দির শেষের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা হবে , অথচ যুক্তরাজ্যের মেট অফিসের দীর্ঘকালীন আবহাওয়া পূর্বাভাসের প্রধান অ্যাডাম স্কেইফ বলেছেন, ২০২৭ সালের মধ্যে পৃতিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসে উন্নিত হবার সম্ভাবনা ৬৬% । বাংলাদেশ তথা উপকূলীয় অঞ্চল হিসেবে বরিশালের নদীতে লবনাক্ততা, নদী ভাঙ্গন, ডায়রিয়া ও চর্ম রোগের প্রাদুর্ভাব, কৃষি জমিতে একবারের বেশি ফসল না ফলা, সুপেয় পানির স্তর নিচে নেমে যাওয়া সহ নানান সংকট দেখা দিয়েছে। উপরন্তু সড়ক নির্মান সহ নানান উন্নয়ন প্রকল্পের কারনে কাটা হচ্ছে শতবর্ষী নানান প্রজাতির গাছ। জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল একটি বা দুটি দিকে প্রভাব ফেলবে এমন নয় পুরো সৃষ্টির প্রায় সকল ক্ষেত্র- জীবন, জীবিকা, উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভ‚-প্রকৃতি এমনকি সৌর জগতে পৃথিবীর অবস্থানকেও প্রভাবিত করতে পারে। সার্বিক বিবেচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয়ভাবে বৃক্ষরোপণ, নিরাপদ বজ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহারে সচেতনতা, নদী দূষণ রোধ, বন উজার বন্ধ করা, উন্নয়ন কর্মকান্ডে সবুজায়ন নীতি প্রনয়ন করা । বৈশ্বিকভাবে উন্নত রাষ্ট্রগুলোকে কাবর্ন নি:স্বরণে নিবৃত্ত করা ও ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ নিন্মআয়ের/স্বল্পন্নোত দেশগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে উৎসাহী করতে জাতিসংঘ সহ সকল দাতা সংস্থার দৃষ্টি আকর্ষণের জন্য সম্মিলিত আওয়াজ তুলতেই হবে- “WE DO NOT HAVE TIME”.

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই বিপ্লবে অন্তত ১ হাজার ৪২৩ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। এ ছাড়াও ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, শহীদ এবং আহতদের সংখ্যায় আরও কিছু সংযোজন-বিভাজন হতে পারে। তবে এবিষয়ে খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। গতকাল রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি এসব কথা বলেন। তরিকুল ইসলাম বলেন, আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। কারণ…

Read More

নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পায়। গায়েবি মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে…

Read More

বগুড়া) প্রতিনিধি : গত কয়েকদিন ধরেই বগুড়া সারিয়াকান্দির নদীতে দেখা মিলছে পালতোলা নৌকার। উপজেলার যমুনা নদীতে এখন নৌকা পাল তুলে আপন মনে দুর্গম চরাঞ্চলে পারি জমাচ্ছেন চরবাসী। অনেক বছর পর নদীতে পালতোলা নৌকা দেখে চেয়ে থাকেন নদী তীর দিয়ে হেঁটে যাওয়া পথিক। আগে পালতোলা নৌকা ব্যবহার করা হতো। ইঞ্জিন চালিত যানবাহন চালু হওয়ার পর থেকেই কমতে থাকে পালতোলা নৌকা। সেইসাথে বিলুপ্ত হতে থাকে পালতোলা নৌকা। তবে শরতের বাতাসে যমুনায় সকালে বা বিকালে হঠাৎ দেখা মিলছে পালতোলা নৌকার। পালতোলা নৌকার মাঝি ধলু ফকির জানান, তেলের দামের সাথে তালমিলিয়ে চলতে না পেরে তিনি পালতোলা নৌকার ব্যবহার পুনরায় শুরু করেছেন। যমুনা চরে লাল…

Read More

নিজস্ব প্রতিবেদক আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩,…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি কালীগঞ্জের ছালাভরা টু কোলাবাজার জেসি সড়কের বেগবতী নদীর ওপর সেতুটি পূননির্মানের কাজ চলছে। পুরাতন ব্রীজটি ভাঙার আগে নির্মাণাধীন ব্রীজের পাশেই কাঠ ও বাঁশ দিয়ে অত্যন্ত ছোট আকারের নিম্নমানের বিকল্প সড়ক নির্মান করা হয়। যেখান দিয়ে লোক চলাচল করে আসছিল। কিন্ত চলমান বর্ষার পানির প্রচন্ড স্রোতে বিকল্প সেতুটি ভেঙে গেছে। এখন চরম ভোগান্তিতে পড়েছে দুই পাড়ের কমপক্ষে ৫০ গ্রামের মানুষ। কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসসূত্রে জানাগেছে, বেগবতী নদীর ওপর কোলাবাজারে সেতুর পূণনির্মানের কাজ চলছে। এজন্য বরাদ্ধ ধরা হয়েছে ৪ কোটি ৫৬ লক্ষ টাকা। সেতুটি ৫০ মিটার দীর্ঘ হওয়ার কথা থাকলেও দুপাশে স্থাপনা থাকার কারনে ৪৪ মিটার ধরা হয়েছে। পুরাতন…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেছেন, সকল ক্ষেত্রে আমাদেরকে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর পথ অনুসরণ করে চলতে হবে। বাংলাদেশের জনগণ যদি সকল ক্ষেত্রে হযরত মুহাম্মাদ (সাঃ) এর দিক-নির্দেশনা সঠিক ভাবে মেনে চলে তাহলে অচিরেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র পরিনিত হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে জনগন ন্যায় বিচার পাবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তিনি সকল জনগনকে জামায়াতে ইসলামী এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গতকাল শুক্রবারবগুড়ার কাহালুর মুরইল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল সিরাতুন্নবী (সাঃ) এর মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে…

Read More