Author: admin

স্টাফ রিপোর্টার(বরিশাল) ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির বাস চাপায় লাবলু মাঝি (২৫) নামের এক মোটরসাইকেল চালক ও সেন্টু মৃধা(৪০) নামে আরোহী নিহত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লাবলু গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে ও অপরজন মোঃ সেন্টু মৃধা তিনিও গৌরনদী উপজেলার রাজাপুর নন্দন পট্টি গ্রামের মৃত শফি মৃধার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে…

Read More

স্টাফ রিপোর্টার(বরিশাল) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার, নিহত-আহতদের তালিকা তৈরী করে পাচারকারী-ঋনখেলাপীদের বিচার ও টাকা উদ্ধার, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, সংক্ষালঘু সম্প্রদায়, মাজারসহ বিভিন্ন স্থাপনারওপর আঘাত-ভাংচুর এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউস্টি পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটি। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর প্রানকেন্দ্র সদররোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও তুষার সেনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,জেলা কমিটির সদস্য এ্যাড, একে আজাদ,বরিশাল মহানগর সদস্য হায়দার শরীফ ও জেলা কমিটির সদস্য নুর হোসেন হাওলাদার প্রমুখ। এসময় তারা বলেন, ৭১ এর…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সরকারি কলেজের পাশে প্রফেসর কলোনি সুন্দরজাহান মোড়ের বাড়িতে শুয়ে বসে দিন কাটছে ১৫ বছরের কিশোর রাহিয়ান ইসলাম সিয়ামের। গাইবান্ধা সরকারি কারিগরি শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সে। প্রচণ্ড মাথাব্যথা, বমি বমি ভাব, প্রতি রাতে জ্বর আসায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছররা গুলিতে আহত রাহিয়ানের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। ছেলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় থাকা মা-বাবাও অসুস্থতায় দিন পার করছেন। রাহিয়ান বলে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই। তাই এ অসুস্থ শরীর নিয়েও একদিন স্কুলে গিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড মাথাব্যথার যন্ত্রণায় ক্লাস না করেই বাসায়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বেসরকারি এনজিও সংস্থা সেতু ভবনে এক শাখা হিসাব রক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টম্বর) মধ্যরাতে তাকে হত্যা করার পর পরিবারকে খবর দেয়া হয়েছে হাসান অসুস্থ ও হাসপাতালে রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বজনরা। এর আগে গত (১৬ সেপ্টেম্বর) সোমবার আঠার লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসানসহ দুইজনকে কর্তৃপক্ষ আটক রাখে বলেও জানান তারা। নিহত হাসান (৩৫) বেসরকারি এনজিও সংস্থা সেতু’র জামালপুর শাখার হিসাব রক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পুটিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্বজনদের অভিযোগ, গত (১৬ সেপ্টেম্বর) সোমবার সংস্থার ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে কর্তৃপক্ষ শাখা হিসাব রক্ষক হাসান…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে লাঠিবারি অন্যতম।কালের বিবর্তনে হারাতে বসেছে এখেলা।এ খেলার হারানো ঐতিহ্য ফেরাতে টঙ্গাইলের কালিহাতী উপজলার বৈন্যাউরী যুব সমাজের উদ্যোগে শনিবার বিকালে এক লাঠিবারি খেলার আয়োজন করা হয়। খেলাটি উদ্ধোধন করেন, ব্যাংক কর্মকর্তা শেখ মো:লুৎফর রহমান খান। এতে সভাপতিত্ব করেন, কালিহাতী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আফরোজ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ফায়াজ গ্রুপের ডিজি এম ইঞ্জিনিয়ার মঞ্জুর হোসেন খান।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.জসিম খান। খেলাটি পরিচালনা করেন,আরিফ হোসেন খান।এ খেলায় চারটি দল অংশ নেন।খেলাটি উপভোগ করতে আশে পাশের গ্রামের শত শত নারী পুরুষ।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা আর্দশ গ্রামে আর্ন্তজাতিক শান্তি দিবস-২৪ উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে বিনধারা মামুন মেমোরিয়াল বিদ্যানিকেতন চত্বরে দিবসটি উপলক্ষে শান্তির প্রতীক পায়রা খোলা আকাশে উড়িয়ে, শান্তি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সিসিডিবি ও সিপিআরপি প্রকল্পের আওতায় বিনধারার স্বেচ্ছাসেবী সংগঠন মোতরাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্ঠার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান চৌধুরী। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দিনাজপুরের ওসমানপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শাহিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্টি ব্যবসায়ী মোঃ আইনুল হক মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী মাওলানা আবু…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরে কলেজ অধ্যক্ষের নাম ভাঙিয়ে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনাটির মালিক মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ আজিম উল হক বলে জানান স্থাপনাটির দখলে থাকা গৌতম কর্মকার।তবে কেউ কেউ বলেন তার নাম ভাঙিয়ে খালের জমি দখল করা হয়েছে। মঠবাড়িয়া পৌর শহরের সদর রোডে থাকা কালি মন্দিরের গলিতে জেলা পরিষদের পাবলিক টয়লেট সংলগ্ন খালের ওপর অবৈধভাবে ২ তলা বিশিষ্ট এ অবৈধ স্থাপনাটি নির্মান করা হয়েছে। জেলা পরিষদের কিছু অসাধু কর্কর্তারা সামান্য অর্থের বিনিময়ে সরকারি সম্পদ সংরক্ষণ না করে দখলদারদের সাথে সমন্বয় করে এসব অনিয়ম দেখেও না দেখার ভান করে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের ৪৭টি উপজেলায় উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রিন্ট হয়ে পড়ে থাকলেও বিতরণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ৪৭ উপজেলার ৭২ লাখের মতো স্মার্ট কার্ড বিতরণ করতে পারেনি ইসি। এছাড়া ১৪৩টি উপজেলার স্মার্ট কার্ড এখনও ছাপাতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি কর্মকর্তারা জানান, দেশে মোট উপজেলার সংখ্যা ৫১৯টি। এগুলোর মধ্যে বিতরণ শেষ হয়েছে ৩৫০টি উপজেলার স্মার্ট কার্ড। বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা ১১টি। স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা ১৫টি। পার্সোনালাইজেশন সেন্টারে ডেলিভারির অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা ২১টি। আর স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা ১৪৩টি।…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মানু রাম বর্মন এর সভাপতিত্বে সামাজিক সম্প্রতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করণ, ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের পরিবেশ কে অক্ষূর্ণ রাখতে এক সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সামাজিক সম্প্রতি সভায় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি সুসংহতকরণ এবং অসম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রত্যেক ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে। এছাড়াও বলেন এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী অসহায় ও দরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরন করা হয়েছে ।গতকাল বিকাল ৫ টায় শালিখা মন্দিরের সামনে ৫১ জন মহিলার মাঝে এ শাড়ী বিতরন করা হয় । কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নির্দেশনা ও নিয়ামতপুর ইউনিয়ন যুবদল নেতা রবিউল ইসলামের তত্বাদধানে শাড়ী বিতরন করেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য এম এ লিতু , নিয়ামত ইউনিয়ন যুবদল নেতা ঠান্ডু , সবুজ , বাবলুসহ শালিখা মন্দির কমিটির নেতৃবৃন্দ । এ সময় পৃথকভাবে দরিদ্র মুসলিম নারীদের মাঝেও শাড়ী বিতরন করা হয় । শাড়ী বিতরনকালে নিয়ামতপুর ইউনিয়ন…

Read More