- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- নতুন পে-স্কেলের মধ্যেই বেতন বাড়ল প্রাইমারির প্রধান শিক্ষকদের
- বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা
- ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল নিয়ে উধাও
- টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
- মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
- টাঙ্গাইলে স্ত্রী ও শিশু সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ইতালির হয়ে বিরল রেকর্ড গড়লেন এস্পোসিতো
- ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়
Author: admin
(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে দুজন নিহতের ঘটনায় দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চার সাংবাদিককে আসামি করা হয়েছে। পাশাপাশি আরেক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বিস্ফোরক আইনসহ অন্যান্য ধারায় আরও ১৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ অবস্থায় গ্রেফতার ও হয়রানি এড়াতে পরিবার ফেলে পালিয়ে বেড়াচ্ছেন এই ১৯ সাংবাদিক। এতে করে একদিকে তাদের পেশা হুমকির মুখে পড়েছে। অন্যদিকে তাদের অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সাংবাদিকদের এসব হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। হত্যা…
জয়পুরহাট প্রতিনিধি ঘোনাপাড়া সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১ নং পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্ততি নিলে বিজিবি সদস্যরা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। বিজিবি ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়া মেইন ২৮১ নং পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভিতরে কাঁটাতারের বেড়া ফেলে ভারতীয় বিএসএফরা। এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ তম আবর্তনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার বিচারের চেয়ে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের ৩৯ তম আবর্তনের শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম বলেন, আমাকে মানষিকভেবে হত্যা করা হয়েছে। এই দায়ভার কার? প্রক্টরিয়াল বডি কোথায় ছিলো, নিরাপত্তা শাখা কি ভূমিকা রেখেছিলো। এই দায়ভার কোনোভাবে প্রশাসন এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ৩৯তম আবর্তনের ফারিয়া রহমান এনথি বলেন, যে ব্যানার নিয়ে আমরা জুবায়ের হত্যার বিচার চেয়েছিলাম সে ব্যানারে আজ আবারও আমাদের দাড়াতে হলো। আমরা জানিনা আর কতবার আমাদের দাড়াতে হবে এই ব্যানার…
রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়িসহ সারাদেশে চলমান মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আইন বিভাগের অধ্যাপক শাহিন জোহরা বলেন,”মব জাস্টিস কখনোই কাম্য নয়, সবসময় আমাদের এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে মব জাস্টিস হলো জনতার বিচার, আর এটা একটি ভায়োলেন্স। এটি কোনো গণতান্ত্রিক পন্থা নয় বরং অগণতান্ত্রিক পন্থা। যা সংবিধান বহিভূত। আমরা সবাই আইনের শাসনে সমান। যদি কারো বিরুদ্ধে কোনো অন্যায়ের স্পেসিফিক কারণ থাকলে আইনের আশ্রয় নিয়ে বিষয়টি সমাধান করতে হবে। কিন্তু…
আন্তর্জাতিক ডেস্ক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়ে বলেছেন, তার দেশে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে, তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি নির্বাচনী সমাবেশে এ হুমকি দেন তিনি। অমিত শাহ বলেন, ‘বিজেপি ঝাড়খণ্ডে সরকার গঠন করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে।’ নির্বাচনী সমাবেশে বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম (ঝাড়খন্ড রাজ্যের ক্ষমতাসীন দল), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেস ভোটের জন্য ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ সহায়তা করছে। তিনি আরও বলেন, ‘ভোটব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম, আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। যদি আপনারা ঝাড়খণ্ডের…
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এসময় তারা দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের উপাচার্য নিয়োগের দাবি জানান। রবিবার (২২সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেয় তারা। বিক্ষোভ মিছিলে তারা ‘রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়’, ‘সবাই যখন সর্গে, ইবি কেনো মর্গে, ‘সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’,…
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের তরুণ ফুটবল খেলোয়াড় মোঃ আব্দুল রিয়াদ ফাহিম ভূটানে অনূর্ধ্ব ১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ দেশের হয়ে খেলার জন্য মনোনীত হয়েছে। গত ১৮/০৯/২০২৪ ইং তারিখ রোজ- বুধবার সকাল ৯ ঘটিকায় ভুটানের উদ্দেশ্যে রওনা হয়েছে। খেলার সময়সূচী : ১। বাংলাদেশ বনাম ভারত ২০/০৯/২০২৪ ইং তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ ঘটিকা। ২। বাংলাদেশ বনাম মালদ্বীপ ২২/০৯/২০২৪ ইং তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ ঘটিকা। অনূর্ধ্ব ১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ বাংলাদেশ ফুটবল টিম ও রিয়াদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।। এভাবেই চিরিরবন্দর সারাবিশ্বে পরিচিতি লাভ করবে ইনশা আল্লাহ।।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজ রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিনিধি নরসিংদী : ওলামা মাশায়েখ পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলন’২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর ও নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমী, নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা…
(বগুড়া) প্রতিনিধি: র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঠাকুরগাঁও হইতে ঢাকাগামী একটি পরিবহনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে ২১ ২৪ ইং তারিখপ রাত্রি ১.৪৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের অর্ন্তগত ঠেংগামারা গ্রামস্থ টিএমএসএস ডেল্টাল ইউনিটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিষিদ্ধ ১৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন সাক্ষ্যরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেফতারকৃত আসামী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার, শ্রী অর্জুন বিশ্বাস এর ছেলে, শ্রী…