Author: admin

সাভার প্রতিনিধি আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাকশ্রমিকরা। এতে আশুলিয়ায় ৫১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামের একটি পোশাক কারখানায় কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন। এ ছাড়া হামিম, শারমিন, নাসা ও আল মুসলিমসহ ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও আটটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন,…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক এখন থেকে রাজধানীসহ দেশের সব মেট্রোপলিটনের বাসে সপ্তাহে সাতদিনই শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। সকাল ৬টা থেতে রাত ১২টা পর্যন্ত এই হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমাদের অঙ্গীকার-নিরাপদ সড়ক হোক সবার; সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক’ সেমিনারে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্রদের দীর্ঘ দিনের দাবি…

Read More

বিনোদন ডেস্ক চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অগ্নিকন্যা রূপেই আরও একবার আবিষ্কার করলো তার ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে তাকে। চলতি বছর ২০২৪ এর শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদ— সবকিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। মাহির এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে। যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। মাহিয়া মাহির ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায়…

Read More

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে মাদ্রাসা পড়ুয়া মেয়ে শিশু তাহমিনা কে বস্তাবন্দি করে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সোয়া ১ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। আটকরা হল, নুর হাফেজ ও আল কামাল। তারা দুইজনেই সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ার বাসিন্দা। মৃত উদ্ধার তাহমিনা আক্তার (৭) সাবরাং ইউনিয়নের ডাঙ্গুরপাড়ার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নূরাণী মাদ্রাসার প্রথম শ্রেণী ছাত্রী। সকালে তাহমিনা আক্তার প্রতিদিনের মতো স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে যায়। বেলা ১১ টায় মাদ্রাসার ক্লাশ শেষে সে বাড়ী ফিরে আসে। পরে বাড়ী থেকে প্রতিবেশী…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে মো. মিরাজ উদ্দিন (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যত ব্যাথা আছে, সব মোবাইলে রেকর্ডিং করা আছে।’ রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রাম থেকে ওই যুবকের মরেদহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। নিহত যুবক মো. মিরাজ উদ্দিন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল…

Read More

নিজস্ব প্রতিবেদক ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার,’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, অমিত শাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক কখনও হয়নি। নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ শাহপরীরদ্বীপে একটি বাড়ির পাশে শিশু তাহমিনা আক্তার (৭)এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ৮টায় শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকার কয়েকটি বাড়ির সামনে লাশটির সন্ধান পায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ টি উদ্ধার করে। মৃত শিশুটি শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে তাহমিনা আক্তার(৭), স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। ১১ ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে…

Read More

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আফরোজা তুলি, জান্নাতুল ফেরদৌস রশ্নি, মুইনউদ্দিন, শাহরিয়ার আমীন সাগর, মাহিন, শাহরিয়ার আহমেদ শিশির, অমিতাভ গুহ শুভ, রাজুসহ অন্যান্য শিক্ষার্থীরা। এসময় সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী জাবিদ। বক্তারা তোফাজ্জল হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ‍‍”যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কখনোই ছাত্র হতে পারে না। আর কোনোদিন যেন এরকম ঘটনা না ঘটে এজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। আইন কেউ যেন নিজ হাতে না নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।”

Read More

নওগাঁ প্রতিনিধি। নওগাঁ জেলা শাখার ব্র্যাকের সহোযোগিতায় “অধিকার এখানে, এখনই প্রকল্পের” উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুড প্যালেস কক্ষে গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণ পরিচালনায় অংশগ্রহণ করেন অধিকার এখানে, এখনই প্রকল্পের (আরএইচআরএন 2) এস আর এইচ আর স্পেশালিষ্ট প্রধান কার্যালয়ের জিসান মাহমুদ, ভলান্টিয়ার ফ্যাসিলিটেটর (বিওয়াইপি) তিলোক সাহা। মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন, কাজী রেজয়ানুর রহমান ও আবু রায়হান তামিম। এ সময় আরো উপস্থিত থেকে সহযোগীতা করেন,ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর ও নওগাঁ ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার…

Read More