Author: admin

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নৌকার মালিক হাফেজ ইয়াকুব এর জালে ১১০ পিস ইলিশ মাছ ধরা পড়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মাঝিমাল্লারা দক্ষিণ লম্বরী নৌকা ঘাটে ধরা পড়া মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসেন । বঙ্গোপসাগরে মাছ শিকার করে মেরিন ড্রাইভ উত্তর লম্বরী ঘাটে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছ ব্যবসায়ীরা আবুল কাশেম প্রকাশ ভুলু খবর পেয়ে নৌকার ঘাটে গিয়ে ১১০ পিস ইলিশ মাছ দেখতে পায়। পরে নৌকার মাঝি ১ লক্ষ ৫০ হাজার টাকা মাছের দাম হাঁকান। ব্যাবসায়ীরা দর কষাকষি করে ১ লক্ষ ২১ হাজার টাকা দামে ক্রয় করেন। ১২ শত গ্রামের মাছ প্রতি কেজি…

Read More

চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এক বছরের জন্য তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে কে এম নূর আহমদ বলেন, নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো। নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড.তানভীর মোহাম্মদ…

Read More

এ কে আজাদ রানীশংকৈল প্রতিনিধি. ঠাকুরগাঁয়ে রাণীশংকৈল উপজেলায় ২১শে সেপ্টেম্বর বিকেল ৩টার সময় আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে রানিশংকৈল উপজেলার গণ অধিকার পরিষদের সমন্বয়ক. সোহরাব. সহ সমন্বয় জাফর আলীর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাকা কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন এর আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ দলটির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন। অন্যদিকে এ সভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। চৌরাস্ত প্রধান অতিথির বক্তৃতায়. কেন্দ্র কমিটির সাংগঠনিক…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় শায়খে যাত্রাবাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত দেশের চলমান পরিস্থিতি উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদদের করণীয় শীর্ষক আজকের জাতীয় পরামর্শ সভার প্রস্তাবাবলী:- ১। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না এবং সংবিধানসহ প্রতিটি কমিশনে উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। ২। শিক্ষা সংস্কার কমিটিতে ইসলামী শিক্ষাবিদ, কারিকুলাম ও সিলেবাস বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করতে হবে। ৩। সংস্কারের সুযোগে পাশ্চাত্য বিভিন্ন মতবাদ, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ, উগ্র নারীবাদ, সর্বধর্মবাদ ইত্যাদি অনুপ্রবিষ্ট করা যাবে না। ৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শান ও মান এবং খতমে নবুওয়াত সমুন্নত রাখার জন্য…

Read More

মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার নাটোরের নলডাঙ্গার হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও বিলের বিভিন্ন এলাকায় অবৈধ চায়নাদুয়ারী জাল দিয়ে পোনা মাছ শিকার করার সময় অবৈধ জালগুলো জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা হাট ও উপজেলার মহিষমারি এলাকায় অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করা হয়। জালগুলোর অনুমানিক মূল্য এক লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমান। এসময় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো.আল ইমরান আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা এবং গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওয়াহেদা বেগম (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। অপরজন শামিম আহম্মেদ (১৭)। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে। সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, সান্তাহার থেকে লালমনিরহাটগামী বগুড়া কমিউটার ট্রেনটি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং ছিল। এ কারণে বগুড়া কমিউটার ট্রেনটি সুখানপুকুর স্টেশনে বিকেল সাড়ে ৪টা থেকে অপেক্ষা করছিল। বগুড়া কমিউটার ট্রেনের যাত্রীদের অনেকেই ট্রেন থেকে…

Read More

সুলতান আহমেদ নওগাঁ প্রতিনিধি আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্গত ভোঁপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে, ভোঁপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম শাহ আমজাদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় শুরু হওয়া এই ফাইনালে মুখোমুখি হয় তেঘর ফুটবল একাদশ বনাম লৌহাচূড়া ফুটবল একাদশ। ফাইনালের দুই দলেই ছিলো একাধিক তারকার মেলা। তেঘরের পক্ষে শান্ত, সাব্বির, বাদলের বিপরীতে লৌহাচূড়ার জার্সিতে দেখা যায় ডুডু সহ একাধিক বিদেশি প্লেয়ার। শুরু থেকেই দুই দল আক্রমণাত্বক ফুটবল খেল্লেও প্রথমার্দ্ধ শেষ হয় গোল শূন্যতে। দ্বিতীয়ার্দ্ধে তেঘর শুরু থেকে আক্রমণ করতে থাকলেও সেই কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়না। রেফারী স্বপন…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে আবারও রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ‘সজ্জন নেতা’ দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবিতে স্লোগান মিছিলে সরগরম করেন শিক্ষার্থীরা। এই মিছিলে অংশ নেন শান্তিগঞ্জ আবদুল মজিদ কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। শান্তিগঞ্জ পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ছাত্রদের মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘উন্নয়নের মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জেলের তালা ভাঙব, মান্নান ভাইকে আনব’ বলে…

Read More

নিজস্ব প্রতিবেদক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ভারতের বিশেষ অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারত থেকে বিশেষ অনুরোধ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের সবার সঙ্গে আলোচনা করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ফরিদা আখতার ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন।…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান পৌরসভার অফিসের যোগসাজশে নিম্নমানের ইউনি ব্লকসহ নির্মাণ সামগ্রী দিয়ে অনিয়ম করে কাজ করা হয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ার ৬ মাসের মাথায় ব্লক সরে গিয়ে চলাচলে অনুপয়োগি হয়ে পড়ছে।কালীগঞ্জ ফুট গোডাওনের সামনে থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ব্লক সড়কের ব্যায় হয়েছে প্রায় কোটি টাকা।এই এক কিলোমিটার রাস্তা চলাচলে বেহাল দশায় পরিণত হয়েছিল। এতে চলাচলে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ দুর্ভোগ থেকে রক্ষা করতে ও আধুনিক রাস্তা নির্মাণে এক কিলোমিটার ইউনি ব্লক রাস্তা নির্মাণের জন্য ২০২৩ সালে বিশ্ব ব্যাংকের আর্থিক…

Read More