Author: admin

নিজস্ব প্রতিবেদক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক কখনও হয়নি। নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ শাহপরীরদ্বীপে একটি বাড়ির পাশে শিশু তাহমিনা আক্তার (৭)এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ৮টায় শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকার কয়েকটি বাড়ির সামনে লাশটির সন্ধান পায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ টি উদ্ধার করে। মৃত শিশুটি শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে তাহমিনা আক্তার(৭), স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। ১১ ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে…

Read More

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আফরোজা তুলি, জান্নাতুল ফেরদৌস রশ্নি, মুইনউদ্দিন, শাহরিয়ার আমীন সাগর, মাহিন, শাহরিয়ার আহমেদ শিশির, অমিতাভ গুহ শুভ, রাজুসহ অন্যান্য শিক্ষার্থীরা। এসময় সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী জাবিদ। বক্তারা তোফাজ্জল হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ‍‍”যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কখনোই ছাত্র হতে পারে না। আর কোনোদিন যেন এরকম ঘটনা না ঘটে এজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। আইন কেউ যেন নিজ হাতে না নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।”

Read More

নওগাঁ প্রতিনিধি। নওগাঁ জেলা শাখার ব্র্যাকের সহোযোগিতায় “অধিকার এখানে, এখনই প্রকল্পের” উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুড প্যালেস কক্ষে গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণ পরিচালনায় অংশগ্রহণ করেন অধিকার এখানে, এখনই প্রকল্পের (আরএইচআরএন 2) এস আর এইচ আর স্পেশালিষ্ট প্রধান কার্যালয়ের জিসান মাহমুদ, ভলান্টিয়ার ফ্যাসিলিটেটর (বিওয়াইপি) তিলোক সাহা। মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন, কাজী রেজয়ানুর রহমান ও আবু রায়হান তামিম। এ সময় আরো উপস্থিত থেকে সহযোগীতা করেন,ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর ও নওগাঁ ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার…

Read More

জাবি প্রতিনিধি ‘ছোটবেলা থেকেই পড়ালেখায় আগ্রহী ছিল রায়হান। এজন্য আমি তাকে এগিয়ে নিতে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে সে আন্দোলনে যোগ দেয়। একপর্যায়ে গ্রেফতারও হয়। ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শামীম মোল্লা ও তার অনুসারীরা (ছাত্রলীগ নেতাকর্মী) আমার ছেলের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। ভিসির বাসায় শামীম মোল্লার নেতৃত্বে হামলা হয়েছে। সেই হামলাকারীরা এখন সব জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলে সামান্য অপরাধে আজ হাজতে। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’ অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে মাদক ব্যবসায়ী শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মাহমুদুল হাসান রায়হানের বাবা কবির আহমেদ। রবিবার ভোরে গাজীপুরের হোতাপাড়া এলাকা…

Read More

প্রতিনিধি নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদে “আদিয়াবাদের শিকড় ও শিখর” গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ( ২২ সেপ্টেম্বর) বিকালে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে গ্রন্থটির রচয়িতা আদিয়াবাদের কৃতি সন্তান খ‍্যাতিমান লেখক-সাহিত‍্যিক ও গবেষক সামসু উদ্দিন খান গ্রন্হের মোড়ক উন্মোচন করেন। আদিয়াবাদ তথা এতদাঞ্চলের ইতিহাস-ঐতিহ‍্য ও কৃষ্টি নিয়ে লেখা গবেষণা গ্রন্থটির নান্দনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম‍্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ‍্যালয়’র সিনেট সদস‍্য ও বাংলাদেশ শিক্ষক…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তের ধারালো বটির আঘাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এক বীরমুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়ায় নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ প্রামাণিক (৭২)। পরে প্রতিবেশিরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার দুই ছেলে চাকরির কারনে বগুড়ায় পরিবার নিয়ে অবস্থান করায় গোবিন্দগঞ্জের বাড়িতে তিনি একাই থাকতেন। প্রতিবেশিরা জানান, ঘটনার দিন…

Read More

চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৪ টি আবাসিক হলে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য তারা হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন। ছেলেদের ৯ টি আবাসিক হলের দায়িত্ব পেলেন যারা- শাহজালাল হলে নতুন হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, শাহ্ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এএফ রহমান হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষকের দীর্ঘ ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ওই কলেজের কর্মরত রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দদের আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি মাহাবুল আলম, মেকানিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর আব্দুর রহমান, টেলিকমিউনিকেশন বিভাগের ইন্সট্রাক্টর সুমন খান, সিভিল বিভাগের ইন্সট্রাক্টর আব্দুল্লাহ মাহমুদ, ইলেকট্রনিক্স বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর দূর্গা রানী, কনস্ট্রাকশন বিভাগের জুনিয়র ইন্সপেক্টর সুুজন সরকার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সেই খতিব মুফতি মো. রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।’ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বায়তুল মোকাররমের খতিব মুফতি মো. রুহুল আমিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শুরুর আগে মসজিদের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান…

Read More