Author: admin

(বগুড়া) প্রতিনিধি: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় পুলিশের গুলিতে আহত স্কুলছাত্র রাতুল (১৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যায় সে। রাতুল বগুড়া শহরের ঘোনপাড়া এলাকার মুদি দোকনী মো. জিয়াউর রহমানেরর ছেলে ও বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। রাতুলের স্বজনরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর খবর শুনে বিকেলে পাড়ার ছেলেদের সাথে আনন্দ মিছিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে রাতুল। বিকেল ৪টার পর আনন্দ মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে যায়, সে সময় পুলিশের এলাপাথাড়ি গুলি এসে রাতুলের মাথায় লাগলে সে…

Read More

বরগুনা প্রতিনিধি প্রেমিকার অভিভাবক দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছনা-বঞ্চনা-অপমান, মা-বাবা ও ভাইকে হারানোর পর মানসিক ভারসাম্যহীন মাসুদ কামাল তোফাজ্জলের ভাবি শরীফা আক্তারই ছিল তার একমাত্র আশ্রয়স্থল। শুধুমাত্র সম্পত্তির একচ্ছত্র মালিক হওয়ার লোভে সেই ভাবিই তোফাজ্জলের সঙ্গে করেছেন কুকুর বিড়ালে মত আচরণ। তোফাজ্জল সুস্থ থাকুক সেটাও কখনও চাননি তিনি। এমনকি মোবাইল চুরির অপবাদের বিচার ছাত্রদেরকেই করতে বলেন ভাবি শরীফা। এমন সব অভিযোগ লিখে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ঃরীফার প্রতি মানুষের ঘৃণা, ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। তোফাজ্জলকে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার পর এ সব তথ্য…

Read More

তামিম ইকবাল রাজু,ববি প্রতিনিধি বরগুনার তোফাজ্জল হত্যার বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মূল ফটকের সামনে ববির বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটায় বাড়ি তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।বিচারবহির্ভূত হত্যাকান্ড কোনভাবেই কাম্য না।একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোন মানুষের কাজ না। এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আমরা চাই শুধু গ্রেপ্তার নয়,দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় বক্তব্য রাখেন বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাসিব রায়হান মুন্না,সেক্রেটারি সাইমম মোস্তফা ইমন,…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রায় ১৬ বছর পর ১৫ লাখ সরকারি কর্মচারীর সম্পদের হিসাব নিচ্ছে সরকার। চলতি বছর থেকেই প্রত্যেককে সম্পদবিবরণী দাখিল করতে হবে। এবার ৩০ নভেম্বরের মধ্যে ক্যাডারভুক্ত কর্মচারীরা প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে সম্পদবিবরণী দাখিল করবেন। নন-ক্যাডার কর্মচারীরা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদবিবরণী জমা দেবেন। আগামী বছর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদবিবরণী দাখিল করতে হবে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর বিধান বলে প্রতি পাঁচ বছর অন্তর সম্পদবিবরণী দাখিলের বিধান থাকলেও নতুন করে তা প্রতিবছর জমা দেওয়ার বিধান করা হয়েছে। যেসব কর্মচারী সম্পদবিবরণী দাখিল করবেন না, তাদের বিরুদ্ধে প্রথমে লঘুদণ্ড এবং চূড়ান্ত পর্যায়ে গুরুদণ্ড আরোপ করা হবে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন…

Read More

সাভার প্রতিনিধি আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাকশ্রমিকরা। এতে আশুলিয়ায় ৫১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামের একটি পোশাক কারখানায় কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন। এ ছাড়া হামিম, শারমিন, নাসা ও আল মুসলিমসহ ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও আটটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন,…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক এখন থেকে রাজধানীসহ দেশের সব মেট্রোপলিটনের বাসে সপ্তাহে সাতদিনই শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। সকাল ৬টা থেতে রাত ১২টা পর্যন্ত এই হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমাদের অঙ্গীকার-নিরাপদ সড়ক হোক সবার; সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক’ সেমিনারে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্রদের দীর্ঘ দিনের দাবি…

Read More

বিনোদন ডেস্ক চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অগ্নিকন্যা রূপেই আরও একবার আবিষ্কার করলো তার ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে তাকে। চলতি বছর ২০২৪ এর শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদ— সবকিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। মাহির এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে। যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। মাহিয়া মাহির ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায়…

Read More

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে মাদ্রাসা পড়ুয়া মেয়ে শিশু তাহমিনা কে বস্তাবন্দি করে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সোয়া ১ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। আটকরা হল, নুর হাফেজ ও আল কামাল। তারা দুইজনেই সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ার বাসিন্দা। মৃত উদ্ধার তাহমিনা আক্তার (৭) সাবরাং ইউনিয়নের ডাঙ্গুরপাড়ার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নূরাণী মাদ্রাসার প্রথম শ্রেণী ছাত্রী। সকালে তাহমিনা আক্তার প্রতিদিনের মতো স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে যায়। বেলা ১১ টায় মাদ্রাসার ক্লাশ শেষে সে বাড়ী ফিরে আসে। পরে বাড়ী থেকে প্রতিবেশী…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে মো. মিরাজ উদ্দিন (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যত ব্যাথা আছে, সব মোবাইলে রেকর্ডিং করা আছে।’ রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রাম থেকে ওই যুবকের মরেদহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। নিহত যুবক মো. মিরাজ উদ্দিন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল…

Read More

নিজস্ব প্রতিবেদক ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার,’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, অমিত শাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের…

Read More