- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- নতুন পে-স্কেলের মধ্যেই বেতন বাড়ল প্রাইমারির প্রধান শিক্ষকদের
- বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা
- ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল নিয়ে উধাও
- টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
- মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
- টাঙ্গাইলে স্ত্রী ও শিশু সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ইতালির হয়ে বিরল রেকর্ড গড়লেন এস্পোসিতো
- ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়
Author: admin
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের টিকা। এতে চিকিৎসাসেবা হতে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হলেও সেখানে জলাতঙ্কের প্রতিষেধক না থাকায় চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে কুকুর বিড়াল কামড়ানো রোগীদের ছুটতে হচ্ছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে। পলাশবাড়ী পৌরসভা ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা গত ২২ সেপ্টেম্বর দুপুর একটায় আমার দুই বছরের ছোট মেয়েকে বিড়াল কামড় দিলে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাই বিড়াল কামরের প্রতিষেধক ভ্যাকসিন দেয়ার জন্য।কিন্তু কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন নাই মর্মে আমাকে ব্যবস্থাপত্র দিয়ে বাহির হতে কিনে নেয়ার পরামর্শ দেন,…
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নব নিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থী বলেন, সরকার পতনের পরে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিলো। ফলে উপাচার্য নিয়োগের দাবিতে আমরা আন্দোলন করি। আন্দোলনে আমরা কিছু শর্ত দিয়েছিলাম। আমরা আশা করি সরকার আমাদের দাবির প্রতি গুরুত্ব দিয়েছেন, তাই আমরা একজন দক্ষ অভিভাবক পেয়েছি। এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় দূর্ণীতিতে জর্জরিত ছিলো। আমরা প্রত্যাশা করি নতুন উপাচার্য এইসব বিষয় গুরুত্বের সাথে দেখবেন। উপাচার্যের প্রতি অনুরোধ গণআন্দোলনে…
যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) পেলো নতুন উপাচার্য। যবিপ্রবির উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি আগামী চার বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ২৩ সেপ্টেম্বর ২০২৪ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হল। যবিপ্রবির উপাচার্য হিসেবে চার(৪) বছরের জন্য তাকে নিয়োগ করা হয়েছে। তিনি…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান , উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটা ১১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদেন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এর আগে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভ, এবং সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর…
বাগেরহাট প্রতিনিধি নিলামে উঠছে মোংলা বন্দরে আমদানি হওয়া ৪০ রিকন্ডিশন গাড়ি। সোমবার (২৩ সেপ্টেম্বর) যে কেউ বাংলাদেশ কাস্টমস ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন করে নিলামে অংশ নিতে পারবেন। নিলামে অংশগ্রহকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার নামের তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশের পর গাড়িগুলো বিক্রি করা হবে। আমদানি হওয়া গাড়ি ৩০ কার্য দিবসের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও আমদানিকারকরা সেটি করেননি। তাই গাড়ি ছাড় না করায় কাস্টমস নিয়মানুযায়ী গাড়িগুলো পর্যায়ক্রমে নিলামে উঠানো হচ্ছে।মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, নিলামে ওঠা গাড়ির মধ্যে রয়েছে-হাইয়েচ, ডাম্প ট্রাক, মাইক্রোসহ বিভিন্ন গাড়ি। আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় মোংলা কাস্টমস হাউস গাড়িগুলো বিক্রির জন্য নিলামে…
কিশোরগঞ্জ প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এতে দেশের মানুষের উপকার হবে। আর ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে পরিবারের গৃহিণীর নামে। এ দেশের অর্ধেক জনসংখ্যা নারী। আর নারী ক্ষমতায়নের লক্ষ্যেও কাজ করবে বিএনপি। তিনি আরও বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। সেই বিষয়ে বিএনপি নেতাকর্মীদেরকে…
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র বিরুদ্ধে নানা ধরনের অপ্রপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সময়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে অসত্য কাল্পনিক ভিত্তিহীন বিভ্রান্তিকর নানা তথ্য ছড়াচ্ছে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র পারিবারিক একটি সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল জেলা বিএনপির ত্যাগী এ নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছে। ভান্ডারিয়া উপজেলার একটি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি অনলাইন পত্রিকায় জনৈক সোহেল সিকদার এর বরাত দিয়ে ভিত্তিহীন একটি সংবাদ প্রচার করা হয়। এ বিষয়ে সোহেল সিকদার জানায়, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু আমাদের আত্মীয়। জমি নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয়…
তামিম ইকবাল রাজু, ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শুচিতা শারমিন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক।সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।তিনি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিনকে নিয়োগ করা হল।উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে বলে উল্লেখ করা হয়।##
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ। তিনি ইবির ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রানালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন সূত্রে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ড. নকিব মো. নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।…
এইচ. এম. সাইফুল ইসলাম সাব্বির সাত কলেজের বর্তমান সংকটময় পরিস্থিতি ও সংস্কার নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঢাবি অধিভুক্ত সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সহ ছয় কলেজের শিক্ষার্থীরা। তারা হলেন ইডেন মহিলা কলেজের স্মৃতি আক্তার, বদরুনন্নেসা মহিলা কলেজের ইমু আক্তার, বাঙলা কলেজের শাহরিয়ার, তিতুমীর কলেজের তসলিম, সোহরাওয়ার্দী কলেজের সাবরিনা, কবি নজরুল কলেজের জাকারিয়া ও ঢাকা কলেজের প্রতিনিধি তানভীর রহমান। সংবাদ সম্মেলনে সাত কলেজের সাথে ঢাবি বৈষম্যসমূহ শিরোনামে ৩০ টি বৈষম্যের নমুনা তুলে ধরা হয়। সাত কলেজের জন্য কোন…