Author: admin

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) ক্যাম্পাসে আসছেন নব নিযুক্ত এ উপাচার্য। তবে যোগদানের পরে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ করেছেন তিনি। এবিষয়ে নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপদেষ্টারাও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি। অন্যদেরও শুভেচ্ছা গ্রহণ করার নির্দেশনা নেই। তাই শুভেচ্ছায় কোন ফুল নয়, ভালোবাসা ও আন্তরিকতাই যথেষ্ট।

Read More

মোঃআল-আমিন নিজস্ব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির দা-ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর মৃত আজগর আলীর ছেলে মো. ওহাব ভূঁইয়া (৪৫)কে পিটিয়ে গুরুতর আহত করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে ২১ সেপ্টেম্বর শনিবার ওহাব ভূঁইয়াকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে…

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলালসহ আওয়ামী লীগের দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মাওলানা আসলাম হোসেন, অ্যাডভোকেট হিরক মিনা, শিকদার ইমরান হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাটের কোনো উন্নয়ন হয়নি। বরং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন তার ছেলে শেখ তন্ময়কে সংসদ সদস্য…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কয়রা উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজু হাওলাদার ও জায়েদ আহমেদ রুবেল। গত ২০ সেপ্টেম্বর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী একবছরের জন্য কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের এই কমিটির অ অনুমোদন দেয়া হয়েছে। কমিটির সভাপতি হলেন বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আবু হাসেম। অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আল মামুন, শেখ মেহেদী হাসান, গোবিন্দ কুমার, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দীন, শেখ মেহেরাব হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের জেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতোমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সে জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বলে মঙ্গলবার…

Read More

বিনোদন ডেস্ক শোবিজের আলোচিত-সমালোচিত তারকা সানাই মাহবুব বিয়ে করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সুইডেনপ্রবাসী ব্যবসায়ী সোহেল এফ খানের সঙ্গে কোটি টাকা দেনমোহরে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সানাই নিজেই। এদিকে বিয়ের বিষয় নিশ্চিত করলেও প্রমাণ হিসেবে তাদের ছবি দেখাতে রাজি হননি মডেল সানাই। তবে এ ব্যাপারে শিগগিরই সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে সবাইকে অবহিত করবেন বলে জানিয়েছেন। এ বিয়েতে সানাই-সোহেলের দেনমোহরের অঙ্ক যেন রেকর্ড গড়ল। দেনমোহর ১ কোটি ১ লাখ ১ টাকা ছিল। তবে কত টাকা উসুল, তা জানতে চাইলে সানাই বলেন, এক টাকাও এখনো উসুল করা হয়নি। পুরোটাই বাকি। এছাড়া পাত্র সম্পর্কে তিনি জানান, সোহেলের বাড়ি…

Read More

নিজস্ব প্রতিবেদক আবাসিক হলের প্রত্যাশিত সিট না দেওয়ায় শিক্ষককে আটকে রেখে হেনস্তার ঘটনায় ঢাকা কলেজের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন- কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিন। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না…

Read More

মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জ ১ আসনে( ঘিওর, দৌলতপুর, শিবালয়) সবচেয়ে বড় গনসংযোগে ব্যস্ত তোজাম্মেল হক তোজা। ২৩ শে সেপ্টেম্বর( সোমবার) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় আলোকদিয়া চরে গনসংযোগে ব্যস্ত ছিলেন মো: তোজাম্মেল হক তোজা, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় গণসংযোগের ব্যস্ততার সময় কাটাচ্ছেন তোজাম্মেল হক তোজা, গণসংযোগে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার লোকেতে অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মো: তোজাম্মেল হক্ তোজা। মানিকগঞ্জ জেলার ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা তোজাম্মেল হক তোজা, ছাত্রদল, যুবদল, কৃষক দল, ও বিএনপি সহ বিভিন্ন সময় বিভিন্ন পদে দায়িত্ব সাথে পালন করেন। বর্তমান সময়ে মানিকগঞ্জ জেলার জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে…

Read More

মো.ফরহাদ হোসাইন, জবি বাঙালির ইতিহাসে এক স্মরণীয় দিন—বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস। ১৯৩২ সালের এই দিনে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেন এই সাহসী যোদ্ধা। তিনি কেবল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেই ক্ষান্ত হননি, নিজের জীবন উৎসর্গ করে দেশপ্রেমের এক মহৎ উদাহরণ সৃষ্টি করেছেন। প্রীতিলতা সেন (ওয়াদ্দেদার) চট্টগ্রামের ধলঘাটায় জন্মগ্রহণ করেন ১৯১১ সালের ৫ মে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও চেতনা-সম্পন্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করার পর তিনি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সান্নিধ্যে আসেন। সূর্য সেনের নেতৃত্বাধীন চট্টগ্রামের সশস্ত্র বিপ্লবী দল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলে, যার অংশ হিসেবে প্রীতিলতাও যুক্ত হন ব্রিটিশ শাসনের…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক (১৬) নামে একজনের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল ৮টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ…

Read More