- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- নতুন পে-স্কেলের মধ্যেই বেতন বাড়ল প্রাইমারির প্রধান শিক্ষকদের
- বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা
- ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল নিয়ে উধাও
- টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
- মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
- টাঙ্গাইলে স্ত্রী ও শিশু সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ইতালির হয়ে বিরল রেকর্ড গড়লেন এস্পোসিতো
- ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়
Author: admin
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়। দুপুরে নির্জনের বাড়িতে গেলে তার বোন প্রতিনিধির কাছে কান্না জড়িত কন্ঠে কথা গুলো বলেন। টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গতকাল রাতে নির্জন আমাকে কল দিয়ে বললো আপু অক্টোবরের ১ তারিখে আমার জন্মদিন, সেদিন আমি ছুটিতে আসবো তখন আমাকে কি উপহার দিবা? তখন আমি জানতাম যে নির্জন অনেক পশুপাখি পছন্দ করতেন তাই আমি নির্জন কে বলেছিলাম যে জন্মদিনে টিয়া পাখি গিফট করবো। নির্জন আমার এক মাত্র ভাই ছিলো। আমরা দুই ভাই বোন বাবা মা…
ঝালকাঠি :ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ বছর জেলার ৪টি উপজেলার ১৫৭টি মন্ডপে পুজা উদযাপিত হবে। সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা পরিকল্পনা করা গ্রহণ হয়। সভায় বলা হয়, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাংলাদেশি। ধর্মীয় রীতি পালনে প্রত্যেকের সমান অধিকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় , সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ বছরে গাইবান্ধার সাত উপজেলায় মোট ৫৬৩ মন্দির-মণ্ডপে পূজার প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। আর কিছু দিন পর রং-তুলির আঁচড় পড়বে এসব প্রতিমার শরীরে। রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিমল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৯৪টি, সাদুল্লাপুর উপজেলায় ৯১টি, পলাশবাড়ী উপজেলায় ৫৭টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১২৫টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৫টি, ফুলছড়ি উপজেলায় ১৩টি…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি মাদক শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপক ভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। ডেকে আনছে মূল্যবোধের অবক্ষয়, ধ্বংস করে দিচ্ছে প্রাপ্তি-প্রত্যাশাকে। তাই মাদকের এই কালো থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে চলছে অভিযান। কিন্তু মাদকের বিস্তার থেমে নেই। অবক্ষয়িত সমাজব্যবস্থার জন্য মাদককেই অনেকাংশে দায়ী করা হয়। যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করতে হবে। তাই এই অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩ এর সিপিসি-৩ এর একটি দল গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান পরিচালনা করে ৩৮৭ বোতল ফেনসিডিল সহ মুক্তা আক্তার পাখি(২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি বৈষম্য দূরীকরণে ৪ দফা দাবিতে সারা দেশের ন্যায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ সহ শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রহমতপুর নবযুগ সোপান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সঞ্চালনায়…
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের সাধুহাটি মোড়ে ট্রাকের পিছনে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। সেসময় আহত হয় আরো একজন। মঙ্গলবার সকাল ৪ টার ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হল, ফরিদপুর জেলার সালতা থানার বড়-কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। আহত একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিল। জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালক সহ ৪ ব্যক্তি। পথিমধ্যে…
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি মাধ্যমিক স্তরসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদের সামনে মাঠে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় , বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার সূত্রে জানা যায়, শিক্ষায় বর্ষসমু দূরীকরণে মাধ্যমিক স্তর সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে উপজেলার অর্ধশ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করে। সকাল সাড়ে দশটা…
একে আজাদ রাণীশংকৈল, ঠাকুরগাঁও রাণীশংকৈলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সারাদেশের ন্যায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা মানববন্ধন ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলা শিক্ষা সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, সাহাবুদ্দিন প্রমুখ। এছাড়াও ৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০ টি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন..।
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমরে মুচড়ে ভেঙ্গে গেছে মালবাহী ট্রাক। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ট্রেন আসার কিছুক্ষন আগে সবজি বোঝাই একটি ট্রাক রেল ক্রসিং এ ঢুকে পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়, ট্রেন কাছাকাছি আসলে ট্রাক চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসার খবর পেয়ে গেটম্যান গেট বন্ধ করে লাল পতাকা টানিয়ে দেন। তবে ট্রেনের চালক গতি কমে দিলেও ট্রেনটি আটকে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে নির্বিঘ্নে চলে যায়।