Author: admin

তামিম ইকবাল রাজু,ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম ও প্রথম নারী উপাচার্য। আজ মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিকাল ৫টায় নবনিযুক্ত উপাচার্য যোগদান করে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত পত্রাদি প্রেরণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শিক্ষার্থীরা স্বৈরাচারের দোষক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে না রাখাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। উল্লেখ্য,অধ্যাপক ড. শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করে ২০০৩ সালে প্রভাষক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে কর্মজীবন শুরু করেন। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: হায়দার আলী। যোগদানের পরপরই গতকাল বিকাল ৫ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মেঘ নামের এক শিক্ষার্থীকে দেখতে গিয়েছেন তিনি। মেঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহারের ছেলে। তিনি ইস্পাহানি পাবলিক স্কল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন অবস্থায় আছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত ( অতিরিক্ত জনসংযোগ কর্মকর্তা) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। তাছাড়া একই দিনে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন কুবির…

Read More

চবি প্রতিনিধি এবার প্রকাশ্যে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। শাখা শিবিরের বর্তমান কমিটির সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মুহাম্মদ ইব্রাহিম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চবি শাখা শিবিরের সভাপতি নাহিদ ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। কমিটির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি নাহিদুল ইসলাম। সভাপতি নাহিদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে ছাত্র শিবির পুরোপুরিভাবে সক্রিয় ছিলো এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। চব্বিশের ছাত্র আন্দোলনে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশেই একাত্মতা প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আমরা চাইলেই…

Read More

ঢাকা জেলা রিপোর্টার ঢাকার সাভারে টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী জামাল হোসেন গোলদার নামের এক ব্যক্তিকে পূর্বপরিকল্পিত ভা‌বে হত্যা করা হয়। তবে এখানেই দুষ্কৃতিকারীরা থেমে যায়নি, হামলা চালিয়েছে মামলার বাদী ইমরান হো‌সেন গোলদারের বসত বাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায়। প্রতিবাদ করলে তার পরিবারের উপর নেমে আসে বিভিন্ন হয়রানি। শুধু তাই নয় মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে ভুক্ত‌ভোগী পরিবারকে। আলোচিত জামাল হোসেন গোলদারের হত্যাকারীদের চক্রান্ত থেকে বাঁচতে এবং ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনসহ বি‌ভিন্ন দপ্ত‌রে আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপু‌রে সাভার উপ‌জেলা পরিষদ চত্ত‌রে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগীর পরিবার ও…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ যোগদান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে যোগদান করেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি ক্যম্পাসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে গিয়ে নতুন কর্মক্ষেত্রে যোগদান করেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গিয়ে আসরের নামায় আদায় করেন এবং জুলাই বিপ্লবে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ আলী খান। নামায শেষে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসির সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদ ডা. রফিকুল ইসলাম। জানা গেছে, রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।

Read More

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামীকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া হবে না। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা উসকানির মাধ্যমে গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক এবং মালিক পক্ষের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা গার্মেন্টস মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ দীর্ঘ সময় আলোচনার পর সমঝোতায় পৌঁছেছি। এ সমঝোতা স্মারকে উভয় পক্ষ স্বাক্ষর করেছে। সবাইকে এটা মেনে চলতে হবে, এই অঙ্গীকার করতে হবে, এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই। কোনো তালবাহানা করা যাবে না। তিনি বলেন, আগামীকাল (বুধবার) থেকে সব শিল্প-কারখানা…

Read More

মুহাম্মাদ আবু সালেহ্, (ধামইরহাট প্রতিনিধি): নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা‌ প্রতিষ্ঠানসমূহকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে বিভিন্ন বেসরকারি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শতাধিক শিক্ষক -কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানব বন্ধনে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, দূর্গাপুর-বাসুদেবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মুকুল হোসেন, সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক পর্যায়ে সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান এছাড়াও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে…

Read More

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণেরবার সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করে। আটক মো. মাহফুজ মোল্ল্যা (২৬) নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেও সর্বমোট সিজার মূল্য ৪,৬১,৬২,৪১০/- (চার কোটি একষট্টি লক্ষ বাষট্টি…

Read More