Author: admin

কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে একটি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কদমতলী গোল চত্বর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে হাজী শহিদুল ইসলাম বলেন, গত সোমবার তাকে শালিসির নামে ডেকে নিয়ে গিয়ে দীন ফার্নিচারের দোকানে অতর্কিতভাবে যুবলীগ নেতা সাজিদুল ইসলাম (৩৮) হামলা চালায়। তিনি জানান, হামলার পেছনে সম্পত্তি সংক্রান্ত একটি বিরোধ জড়িত, যেখানে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে সমস্যা সৃষ্টি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সাজিদুল ইসলাম কদমতলী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার পিতা সামশু হাজিও একজন ভূমি…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরীর দক্ষিণ ছয়দানার হাজির পুকুর এলাকার একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা যাওয়া যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তারা দুইজনে বিদ্যুতের তার জাড়িয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার বিল্লাল মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে বুকে জড়িয়ে ধরা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের বাবুল শেখের ছেলে মোহাম্মদ বিল্লাল শেখ (২৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বীরপুরন্দ গ্রামের আব্দুল জব্বারের মেয়ে শ্যামলী আক্তার (২৭)। স্থানীয়রা জানান-গাজীপুর মহানগরের ছয়দানা এলাকার আক্তার মিয়ার বাড়িতে ভাড়া থেকে দর্জির কাজ করতো বিল্লাল শেখ। ওই বাড়ির পাশেই বিল্লাল…

Read More

মোঃ আব্দুল্লাহ আল মামুন জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এ ভুল্লী নদীতে গোসল করতে নামার সময় বজ্রপাতে ২ জন নিহত আহত ৪ জন। নিহতদের মধ্যে ২ জনেই ঠাকুরগাঁও ভুল্লী থানা আওতাধীনের বাসিন্দ। নিতহ ২ জন হলেন ১।আরিফ হোসের (১৬) পিতা মোঃ দুলাল হোসেন ২। মনির হোসেন(১৬) পিতা মোঃ নজরুল ইসলাম তারা দুজন ১৮ নং শুখান পুখরী ইউনিয়নের দেওনিয়াবাজার গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে ৪জনেই ১৩ নং গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্য মা ছেলে রযেছে ২জন। আহত ৪ জন হলেনঃ ১।ফারুক(১৬) পিতাঃ হাফিজুর রহমান ২। ফরহাদ হোসেন (১২) পিতাঃ বরকত আলী ৩। ফজিলা খাতুন(৩০)স্বামী মোঃ বরকত আলী ৪।ফরিদ হোসেন(১২) পিতা ইউসুফ…

Read More

প্রতিনিধি নরসিংদী : সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন নেতা-কর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করে। পরবর্তীতে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ…

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আপন দুইভাইকে আটক করা হয়েছে,আটক বড়ভাই মো:ফিরোজ হোসেন,মোংলা পৌর যুবলীগের সহ-প্রচার সম্পাদক এবং ছোট ভাই মো: সাদ্দাম হোসেন যুবলীগ কর্মী। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা উপজেলার পৌর শহরের ১ নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়।পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট…

Read More

সিতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডের সাবেক এমপি মামুনসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ সীতাকুণ্ডের সাবেক এমপি মামুনসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্র-জনতার মিছিলে হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের সাবেক এমপি এস এম আল মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগের ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সীতাকুণ্ড শাখার সমন্বয়ক আজিজুল হাকিম সায়াত এ মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- সাবেক এমপি এস এম আল মামুন (৫৮), মো. শাহজাহান (৫৩), বদিউল আলম জসিম (৪৫), দিদারুল আলম এ্যাপোলো (৪২),…

Read More

চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। তিনি ২ বছর অথবা নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছাকে নিজ দায়িত্বের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে অদ্য ২৪-০৯-২০২৪ তারিখ (পূর্বাহ্ণ) হতে অব্যাহতি প্রদানপূর্বক রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারীকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার ২৬ সেপ্টেম্বর  সকালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।নলছিটি পৌরসভার মল্লিকপুর থেকে সুর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটি এখন মরনফাদ হয়ে দাঁড়িয়েছে।দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী এ মানববন্ধন আয়োজন করে। এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীন শিক্ষক হারুন অর রশীদ তালুকদার,ব্যবসায়ী গোলাম মোস্তফা খান,আলী আকবর খান,ব্যবসায়ী আকাশ তালুকদার,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় তারা বলেন দীর্ঘদিন যাবত সূর্যপাসা গ্রামটি চরম অবহেলিত। যোগাযোগ ব্যবস্থা একটি সড়ক চলাচলের যোগ্য নেই। যার ফলে বৃদ্ধ গর্ভবতী নারীদের অসুস্থ হলে হাসপাতালে নেয়ারও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। ‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেলা ১১টায় ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রক্টর প্রফেসর ড. ইমাম হোসেন, টাঙ্গাইল সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘‘আমার মেয়ের ভবিষ্য আমি দেখাবো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গনে গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আলোচনা সভা, গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ (সেপ্টেম্বর) বুধবার বিকেলে গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার,ঘাটাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, সিডিসির চেয়ার পার্সন ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান, গুড নেইবারস হাই স্কুলের প্রধান শিক্ষক সোনামনি খানম,প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া উপস্থিত ছিলেন। আলোচনা শেষে…

Read More