Author: admin

সাভার প্রতিনিধি সাভার ও আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে পোশাক শ্রমিকদের উসকানির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ছাড়াও এদিন অন্য মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মোটে আটক করেছে ৮ জনকে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।উসকানির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন—দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জহিরুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩), মো. রাব্বি মিয়া (২৫)। পুলিশ জানায়, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে কারখানা ও গাড়ি ভাঙচুর করেছে একটি কুচক্রী মহল। এ মহল…

Read More

চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে এ বিষয় জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে প্রক্টরিয়াল দলের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিচয়পত্র হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি রশিদের ফটোকপি সঙ্গে রাখতে হবে।

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বৈষম্য দূরিকরনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধ ও স্মারকলিপি প্রদান করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্ত¡রে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. ওবায়েদুল হক অদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুশিল চন্দ্র মিস্ত্রী, সাধারন সম্পাদক মেহেদী হাসান, অধ্যক্ষ মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মো. শামীম মোল্লা, অধ্যাপক মাওলানা মো. মোতালেব হোসেন, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন জানান। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই সকল বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ের বিভিন্ন কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে দিক-নির্দেশনা দিবে সেই দিক-নির্দেশনা নেতাকর্মীদেরকে সেটা অবশ্যই দলীয় স্বার্থে কাজ করতে হবে। সাবেক সংসদ সদস্য আরো বলেন। আমরা কোন দলের সমালোচনা করতে চাই না। বিএনপির জনপ্রিয়তা আছে কি-না তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগন…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে একটি ইউনিয়নে সরকারি জমিতে ব্যক্তি কর্তৃক অবৈধভাবে নির্মাণ করা ঘর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ‘রামপাল প্রেসক্লাবে’ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন মোঃ আলম মুন্সি নামের এক ব্যবসায়ী। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বুজবুনিয়া বাজারে গত ১০-০৮-২০২৪ ইংরেজি তারিখে চিত্রা এলাকার মৃত আজম মুন্সীর ছেলে মোঃ টিপু মুন্সী ও মোঃ রুবেল মুন্সী অবৈধভাবে সরকারি জমি দখল করে একটি ঘর নির্মাণ করে। গত ১৩-০৮-২০২৪ তারিখে ইউনিয়ন তহশিলদারকে বিষয়টি জানায় বাজারের সাধারণ ব্যবসায়ীরা। তিনি মৌখিকভাবে ঘর অপসারনের নির্দেশ দেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী…

Read More

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বেসরকারি (স্কুল ও মাদ্রাসা) পরিবার এ মানববন্ধনের আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষক শিক্ষিকার অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দফতরে স্মারকলিপি পেশ করেন। বক্তরা মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করন জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষ সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন…

Read More

টেকনাফ ( -কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজার চকোরিয়ার ডুলাহাজারায় ২৩সেপ্টেম্বর,২৪ইংরেজী, দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকোরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকোরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক ৪টার মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সৈনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) (বিএ-১১৪৫৩)ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি: “জাতপাত পেশাভিত্তিক বৈশম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক ২দিনের প্রশিক্ষণ ২৩ সেপ্টেম্বর দলিতের বাস্তবায়নে সমাপ্ত হয়েছে। কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার অলোকেশ কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। দলিতির বাস্তবায়নে ইসলামী রিলিফ, সুইডেন এর সহযোগিতায় জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দুই দিনের উক্ত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন, রাইটস অফ দলিলের ফোকাল পার্সন উত্তম কুমার দাস, প্রকল্প কর্মকর্তা আনজু মান আরা, হোসেনে-আরা খাতুন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরে বাসচাপায় নারী নিহত, বাসে আগুন গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় জেরে উজান ভাটি পরিবহনের বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছালে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অজ্ঞাত একজন আহত হয়। পরে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস…

Read More

খাগড়াছড়ি,দীঘিনালা প্রতিনিধি সহিংসতার ৫ দিন পর আজ দীঘিনালা থানা পুলিশের উপপরিদর্শক নুর উদ্দিন বাদী হয়ে মামলা ফৌজদারি আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বেআইনিভাবে জনতা দলবদ্ধ হয় মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, হত্যার উদ্দেশ্য মারধর, ক্ষতিসাধন, অগ্নিকাণ্ড ও হত্যা করার অপরাধ সংগঠিত করেছে। মামলার এজাহারে সহিংসতায় ৩ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিসাধন হয় বলে উল্লেখ করা হয়েছে। মামলা প্রসঙ্গে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক বলেন, ‌‘সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষ ও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আসামিদের আটক করা হবে।’ উল্লেখ্য গত বুধবার খাগড়াছড়িতে গণপিটুনির শিকার হয়ে মামুন নামে এক যুবককে…

Read More