- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- নতুন পে-স্কেলের মধ্যেই বেতন বাড়ল প্রাইমারির প্রধান শিক্ষকদের
- বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা
- ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল নিয়ে উধাও
- টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
- মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
- টাঙ্গাইলে স্ত্রী ও শিশু সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ইতালির হয়ে বিরল রেকর্ড গড়লেন এস্পোসিতো
- ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ‘যাই হোক না কেন’ সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেছেন, আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক…
পটুয়াখালী জেলা প্রতিনিধঃ মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা ১১৪, পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানকে সোমবার (২৩ সেপ্টেম্বর) আছর নামাজ বাদ তার গ্রামের বাড়িতে ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে সোমবার(২৩ সেপ্টেম্বর) বাদ জোহর কলাপাড়া পৌরশহরের কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে তার ২য় নামাজে জানাজা এবং রবিবার এশার নামাজ বাদ ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার ১ম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষ তার নামাজে জানাজায় অংশ নেয়। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু…
বাগেরহাট প্রতিনিধি মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্বামী তুফান শেখ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরশহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুর পাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী। নিহত আনিকার মা বলেন, পরিচয় গোপন রেখে পাঁচ বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করে তুফান। জামাই তুফান তখন কোনো কাজ করত না। তা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন আগেও আমার…
বিনোদন ডেস্ক কলকাতার তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী বেশ আগে থেকেই অভিনয়শৈলী, দারুণ ফিগার আর দারুন মুখশ্রীর জন্য সকলের প্রিয় হয়ে ওঠেছিলেন। আর বাংলাদেশের শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে সাফল্যের পর থেকে মিমি যেনো আমাদের বেশ কাছের মানুষ হয়ে গিয়েছেন। দারুণ ফিগার আর রূপের আগুন লাগানো মুখশ্রীতে বেশ আবেদনময়ী লুকে দেখা দিয়েছেন দুষ্টু কোকিল মিমি টালিউডের এই সুন্দরী অভিনেত্রীর সামাজিক মাধ্যমে পদচারণা লেগেই থাকে অনুসারী ও ভক্তদের।সম্প্রতি দুটি বেশ আবেদনময়ী লুকে দেখা দিয়েছেন দুষ্টু কোকিল মিমি। পশ্চিমা আমেজের এই দুটি ভিন্নধর্মী সাজপোশাকে রীতিমতো উত্তাপ ছড়িয়েছেন এই টালিউড সুন্দরী। প্রথম লুকে তিনি বেরি রঙা অফ দ্য শোল্ডার গাউন পরেছেন। এতে থাই স্লিট…
(বগুড়া) প্রতিনিধি: গত গত (৬ আগষ্ট) ২০২৪ ইং তারিখ সরকার পরিবর্তনের সাথে সাথে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপ্রতিবোধ্য হয়ে উঠেছে মাদক কারবারীরা। অভিযানে গেলেও পড়তে হচ্ছে বাধার মুখে। সংঘবদ্ধ ঐসব চক্র আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রতিবাদকারীদের আক্রমণাত্মক হামলা করছে বলে অভিযোগ রয়েছে । এর মধ্যে মাদকের আখড়া বলে খ্যাত বগুড়ার হাড্ডিপট্টি, চকসুত্রাপুরসহ জেলার অধিকাংশ উপজেলায় অপ্রতিরোধ্য গতিতে মাদক ছেয়ে গেছে। প্রতিরোধের ক্ষমতা হারিয়েছে প্রশাসন। তবে আশার বানী শুনাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া । ২২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া বিশেষ অভিযান চালিয়ে শহরের সেউজগাড়ী থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ দুই জন কে আটক করেছে । আটককৃতরা হলো…
রাবি প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও সেক্রেটারি। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে এবার জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির পরিচয়। তার নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র ও তাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের এক নেতা বলেন, মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাসা।
আন্তর্জাতিক ডেস্ক লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৭৪ জনে ছুতে চলেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ইসরায়েলি অভিযান নিহতে সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ২১ শিশু রয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার ২৪ জন। এর আগে আলজাজিরা জানায়, দেশটি এ হামলা চালানোর আগে স্থানীয়দের মোবাইলফোনে ক্ষুদে বার্তা দিয়েছে ইসরায়েল। এতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণালঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আগে তাদের ফোনে বার্তা পাঠানো হয়েছে। এতে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড-১০ ও প্রধান শিক্ষকদের গ্রেড-৯ বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে টাঙ্গাইল পিটিআইর সামনে ‘বিটিপিটি প্রশিক্ষণার্থীবৃন্দ পিটিআই টাঙ্গাইল ’ এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা। এছাড়াও সহকারী শিক্ষককে এন্ট্রি (প্রবেশ) পদ ধরে প্রাথমিক শিক্ষা ক্যাডার চালু ও শতভাগ পদোন্নতির দাবিও জানানো হয় মানববন্ধনে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সংস্কার প্রস্তাবনা বাতিলেরও দাবি জানানো হয়েছে। মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি সহকারী শিক্ষকদের সঙ্গে প্রহসনমূলকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সংস্কার প্রস্তাবনা বাতিলের জন্য এই মানববন্ধন। এতে সারা দেশ থেকে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি জমা দিয়েছে।সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউট থেকে একটি মিছিল বের হয়ে ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের সামনে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমবেত হয়ে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন। বিক্ষোভকালে তারা বলেন, নার্সিং ও মিটওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং কাউন্সিলরের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারপদ থেকে প্রশাসন ক্যাডারের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী আন্দোলনে জেলার বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক…
শাকিল আহমেদ রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, রাত ০৩.০৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ লাইফ হসপিটালের সামনে বগুড়া হতে ঢাকা গামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। প্রাইভেট কার চালক মোঃ রশিদুল ইসলাম (৩০), পিতা- মোঃ সন্তুু মিয়া, ২। মোঃ ফিরোজ মিয়া (২২), পিতা- মোঃ জোনাব আলী, উভয় সাং- নবীনগর, পোস্ট- বাউড়া, থানা- পাটগ্রাম, জেলা-…