Author: admin

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০)মরদেহ উদ্ধার হয়েছে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বারবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে খবর দিলে সোমবার দুপুর ১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মরদেহের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে বারবাজারের পিরোজপুর এলাকার হাইওয়ে রাস্থার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পাশের বারবাজার পুলিশ ফাড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌছে মরদেহ উদ্ধার করে। বারবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।…

Read More

মিজানুর রহমান তাহিরপুর,সুনামগন্জ। আধিপত্য বিস্তার করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীসহ বিভিন্ন নদীপথে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে বিএনপি পরিচয়ধারীরা।তারা এতই ভয়ংকর তাদের ভয়ে স্থানীয় বাসিন্দারা সব সময় আতংকে থাকেন। হামলা মামলার ভয়ে অনেক গনমাধ্যম কর্মীও মুখ খুলতে নারাজ। এবার বেপরোয়া চাঁদাবাজির বিরুদ্ধে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন চাঁদাবাজিরোধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত ৭ সেপ্টেম্বর অভিযোগে উল্লেখ করেন তাহিরপুরে চাঁদাবাজিসহ নির্যাতনমূলক ব্যবসায় বিএনপি নেতাকর্মীরা সরাসরিজড়িত রয়েছেন। ছাত্র—জনতার আন্দোলনের ফলে দেশে স্বৈরশাসকের অবসান হয়। সাধারণ মানুষ আওয়ামী সরকারের অত্যাচার জুলুম নির্যাতন হতে স্বস্তি পেতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতি ভরসা করে আছে।…

Read More

সুলতান আহমেদ প্রতিনিধি নওগাঁ নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় প্রায় শতবছর আগে উপজেলার কাশিমপুর রাজবাড়ির রাজা অন্নদা প্রসন্ন লাহেড়ী তার পূর্বাঞ্চলের স্ট্রেট দেখাশুনার জন্য রক্তদহ বিলের দক্ষিণ পাশের রতনডারী খালের উপর একটি কাঠেরপুল নির্মাণ করেন। পরবর্তিতে সেতুটি নষ্ট হওয়ায় জনস্বার্থে ব্রিটিশ শাসন আমলে চুন-শুরকি দিয়ে ওই স্থানে হাতিরপুল ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়।সেতুটি রাণীনগর রেলগেট থেকে ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গত ২/৩ বছর আগে হাতির পুল সেতুটি যানবাহন চলাচলের সম্পুর্ণ অযোগ্য হয়ে পড়লে নতুন নির্মিত রাস্তার কাজের পাশাপাশি পুরাতন সেতুটিকে অক্ষুন্ন রেখে ঠিক তার পাশেই নির্মিত হয় নতুন হাতিপুল সেতু। এই নতুন ও পুরাতন সেতুর সংমিশ্রণের পাশাপাশি এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখতেই…

Read More

শৈলকুপা, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শৈলকুপার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে হানিফ মণ্ডল ও যশোর সদর উপজেলা সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে বলে জানতে পারি। সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ইমলাত হোসেন ও হানিফ মণ্ডল নামে দুজনকে আটক করে। তখন তাদের শরীর তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।…

Read More

ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ‘কাকড়াজান মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর(রবিবার) উপজেলার কাকড়াজান ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদ্রাসাগুলোতে ফলজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ‘কাকড়াজান মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন’এর সভাপতি এন সি নাজমুল, সম্পাদক সাদ্দাম হোসেন, উপদেষ্টা মাসুদ রানা, রাকিবুল হাসান ইমন,স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন (টাঙ্গাইল) এর প্রতিষ্ঠাতা অন্তর আহমেদ সহ সংগঠনের সদস্যবৃন্দ। সংগঠনটির সভাপতি জানান, আমাদের সংগঠন থেকে রক্তদানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে কাকড়াজান ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ে সকল স্কুল-মাদ্রাসায় চারা রোপন করা হচ্ছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনটির মাধ্যমে সমাজের মঙ্গলজনক কাজ উদ্যোগ…

Read More

প্রতিনিধি নরসিংদী : নরসিংদী রায়পুরায় মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাডিয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা আসমা আক্তার (২৩) এবং রিনা আক্তার (৪৫)। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে এদেরকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর দিক নির্দেশনায় অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার প্রাইমারি টিচার ট্রেনিং স্কুলের সামনে থেকে অভিনব কৌশলে লুকানো কস্টেপ দ্বারা মোড়ানো…

Read More

পাবনা প্রতিনিধি পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই পূর্ব বিরোধের জের ধরে যুবককে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়ার গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে আরিফুল ইসলাম(২৭)। জানা যায় গিয়েছে,গত বৃহস্পতিবার বিকালে দুইগ্রামের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সাথে দ্বারিয়াপুর গ্রামের সংঘর্ষ হয়।তাঁরই জেরে একজন কুপিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন।ওই সংঘর্ষকে কেন্দ্র করে রোববার দুপুরে সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ফলে হামদর্দ ফাউন্ডেশন পরিচালিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। বন্ধ হয়ে গেছে বহির্বিভাগের চিকিৎসা সেবাও। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নানা অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে গত ১৮ আগস্ট পদত্যাগ করেছেন কলেজের অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান খাঁন। এরপর থেকে এখন পর্যন্ত অধ্যক্ষ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। শুধু অধ্যক্ষ নিয়োগই নয় বরং নানাবিধ সমস্যায় দিশেহারা হয়ে পড়েছেন বগুড়া হামদর্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সমস্যা নিরসনকল্পে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি জানিয়ে  কমপ্লিট…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৃষ্টি বেড়ে আগামীকাল মঙ্গলবার থেকে গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রোববার বিকালে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। তিনি বলেন, এটি নিম্নচাপে রূপ নিতে পারে- এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি বাড়বে, দক্ষিণ এলাকায় আজকে শুরু হইছে; এরপর আস্তে আস্তে সারা দেশেই বিস্তার লাভ করবে। রোববার সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ…

Read More