Author: admin

নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল হাশেম শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধির জন্য নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং মা সমাবেশ আয়োজনের মাধ্যমে পড়ালেখার মান বৃদ্ধি ও সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করে আসছেন । সর্বদা শিক্ষার্থীদের বইয়ের পাঠের সাথে সামঞ্জস্য রেখে সৃজনশীল কাজ করার অনুপ্রেরণা দেন। পেশাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে সাফল্যের সাথে সমাপ্ত করেন এবং উপলব্ধকৃত জ্ঞান, দক্ষতা দিয়ে পাঠদান পরিচালনা করে থাকেন। একজন সহকারি শিক্ষক যিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য Junior English Language Club স্থাপন করে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামী কাটাবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ও বিশিষ্ট চিকিৎসক মোঃ আব্দুর রহিম সরকার। জামায়াতে ইসলামী কাটাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ নুরুন্নবী প্রধান, উপজেলা আমির মাওলানা আব্দুল বারী মিয়া ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কাটাবাড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি যুব বিভাগের সভাপতি…

Read More

জামায়াত বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল জুলুমের প্রতিশোধ গ্রহণ করবে–নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির শুক্রবার নওগাঁর ধামইরহাটে জামায়াতের ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষে পথসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলার অন্তর্গত আলমপুর ইউনিয়ন জামায়াতের শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। পরে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বীরগ্রাম চৌরাস্তা মোড়ে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হাসিনা সরকারের…

Read More

নিজস্ব প্রতিবেদক সপ্তাহজুড়ে দামের চোট ছিল ডিম ও মুরগির। এছাড়া পেঁয়াজের দাম দীর্ঘদিন ধরেই চড়া। এরমধ্যে ডিম ও মুরগির যৌক্তিক দাম বেঁধে দেওয়া হয়েছে। আর আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হয়েছে তারও দুই সপ্তাহ আগে। তবে এসবের প্রভাব নেই বাজারে। তাতে অসন্তুষ্ট সাধারণ মানুষ। রাজধানীর রামপুরা বাজারে মনির হোসেন নামের একজন ক্রেতা বলেন, আগেও বাজারে পণ্যের দাম বেঁধে দেওয়া হতো, যা কার্যকর হতো না। তখন রাজনৈতিক সরকার ছিল, নানা কারণ ছিল। কিন্তু এখন ভেবেছিলাম কিছুটা পরিবর্তন হবে। কিন্তু যে লাউ সেই কদু। নতুন সরকার কিছু পদক্ষেপ নিলেও এর সুফল আমরা পাচ্ছি না। বিক্রেতারা বলছেন, গত ১৫ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তর…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পার্বত্য জেলা খাগড়াছড়িতে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ও আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী…

Read More

ঠাকুরগাঁওয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. দেলাওয়ার হোসেন। ঠাকুরগাঁও প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. দেলাওয়ার হোসেন ভিন্ন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলেছেন, কে কোন ধর্মের মানুষ, সেটি বিবেচ্য বিষয় নয়। মূল বিষয় হলো তার নিরাপত্তা দেওয়া। তিনি বলেন, একটি নিরাপদ, শান্ত-সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। আমাদের প্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ রাসুলের দেখানো পথ অনুসরণ করে সে ধরনের সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চায়। যেখানে সবার নিরাপত্তা থাকবে। থাকবে ন্যায়বিচার, থাকবে না…

Read More

কুবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উপর হওয়া গত ১১ জুলাইয়ের হামলার ঘটনায় বিস্ফোরক আইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী সহ ৩৬ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জন উল্লেখ করে মামলা করা হয়েছে। ঘটনার সময় ভারতে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সাবেক পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখের নামও রয়েছে এই মামলায়। মামলাটিতে বাদী হিসেবে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া মো: সাখাওয়াত হোসেন। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ থানায় তিনি এই মামলাটি করেন। মামলার এজাহারে ঘটনার সংক্ষিপ্ত বিবরণীতে বলা আছে, হুকুমমতে বেআইনি জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ…

Read More

কেশবপুর(যশোর )প্রতিনিধি যশোরের কেশবপুরের বিল খুকশিয়ায় মাছের ঘেরের বেড়িতে প্রায় ৫০০ মেট্রিক টন গ্রীষ্মকালীন তরমুজ উৎপাদনের আশা করছেন কৃষকেরা। ওই বিলের কৃষকরা প্রায় দুই কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। কেশবপুরের (বিল খুকশিয়ার) স্থানীয় তরমুজ কৃষকবৃন্দ জানিয়েছেন ভবিষ্যতে আরো লাভবান এর আশা করেন তারা।

Read More

রাঙ্গাবালী প্রতিনিধি বৈষম্য হ্রাস করে দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর মর্যাদার এক দফা এক দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এ কর্মসূচি করা হয়। ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ ¯স্লোগানে এ আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। যৌক্তিক কর্মসূচির সমর্থন জানিয়ে প্রধান শিক্ষকরাও কর্মসূচীতে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক কিংবা সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে একই কারিকুলাম ও সমযোগ্যতায় পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় পুকুরের পানিতে ডুবে রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নলজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত নলজানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বাবা সৌদিপ্রবাসী। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করতো। নিহত রিফাতের স্বজন রাশেদুল ইসলাম রাশেদ জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সৌদিপ্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার নলজানী এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির অদূরে একটি পুকুরের পাশে যায়। খেলা শেষে পুকুরের পানিতে পা পরিষ্কার করতে যায় রিফাত। পাড়ে দাঁড়িয়ে পুকুরের পানিতে পা পরিষ্কার করার সময় হঠাৎ…

Read More