- ইতালির হয়ে বিরল রেকর্ড গড়লেন এস্পোসিতো
- ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
- সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার
- হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধ ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু
- উজিরপুরে অসহায় প্রবীণ শিক্ষকের পাশে উপজেলা প্রশাসন
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
- চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
- নেত্রকোনায় সড়কে ইট-সুরকি রেখে ভোগান্তি, ৫ জনকে জরিমানা
- কোটচাঁদপুরে মসজিদ-ঈদগাহের বরাদ্দের টাকা কম দেওয়ার অভিযোগ চেয়ারম্যান জলিলের বিরুদ্ধে:
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগমাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। ফেজবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা আছে। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা আছে। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া বলেন, মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। কোনটাতে গ্রেফতার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ২০২২ সালের এপ্রিলে শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনারের (ডিসি) পুরস্কার গ্রহণ…
আন্তর্জাতিক ডেস্ক দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরাইল। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরও না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ইসরাইলি যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে। পশ্চিমাদের পক্ষ থেকে সংযমের আহ্বানের মধ্যে হওয়া এই হামলা ইসরাইল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলেছে। হোয়াইট…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি সড়ক দূর্ঘটনা সাড়া জীবনের কান্না। সড়ক দূর্ঘটনা মুহুর্তেই কেড়ে নেয় মানুষের অমূল্য জীবন। ভেঙ্গে যায় অসংখ্য সাজানো সংসার। স্বজন হারা মানুষের আহাজারি, পিতৃহারা সন্তানের আকুতি আকাশ-বাতাসকে যেন ভারী করে তোলে। কোথাও বাসের সাথে বাসে, কোথাও বাসের সাথে ট্রাকে, কোথাও অটোবাইক-বাসে ঘটে এ দূর্ঘটনা। আবার কোথাও রিক্সা বা নিরীহ পথচারীকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে দ্রুতগামী বাস বা ট্রাক, কেড়ে নেয় অমূল্য মানবজীবন। এ ভাবেই প্রতিনিয়ত ঘটে কত রকমের সড়ক দূর্ঘটনা। এমনি একটি সড়ক দূর্ঘটনা ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়। ইলেক্ট্রনিক পণ্য বাজারজাত (মার্কেটিং) করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন রেজাউল ইসলাম (২৮) নামের এক যুবক।…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি:-রাজ ৪৯৪ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পলাশবাড়ী গাইবান্ধার রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজু মিয়ার পরিচালনায় বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন আহবায়ক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আল মুতাজিদুল ইসলাম গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের গাইবান্ধা সদর…
সুলতান আহমেদ জেলা প্রতিনিধি (নওগাঁ) নওগাঁ নাটোর মহাসড়কের আত্রাই সেতুর দক্ষিণ পার্শে,নাটোর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন স্হানে সড়কের পশ্চিম পার্শের প্রায় ১০০ গজ গাইড ওয়াল ধ্বসে পড়েছে। এ দূরাবস্থার কারণ হিসাবে অনেকেই বলছে গাইড ওয়াল কেটে এখানে দোকানের পিলার উঠানো ফলে হতে পারে এমনটা। এমতাবস্থায় মেরামতের আগে যদি আবারো বৃষ্টি শুরু হয় তাহলে এই সড়কের প্রায় দুই কিলোমিটার গাইড ওয়াল ধ্বসে পড়বে এবং সড়ক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্হ হবে। তাই সাধারণত জনগণের প্রত্যাশা কালবিলম্ব না করে অতি দ্রুত যেনো এই গাইড ওয়াল সংস্কার করা হয়। এ ব্যাপারে সড়ক ও জনপদ নওগাঁ জেলায় যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে কাউকে পাওয়া যায়নি।
বিকাশ বিশ্বাস শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ম শ্রেনী পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজ বসত বাড়ী থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর মিয়া (২৫) মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের জহুর উদ্দিনের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী (১৪) শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী। বিভিন্ন তারিখ ও সময়ে অভিযুক্ত যুবক জাহাঙ্গীর মিয়া ভিকটিমের ঘরে এসে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অভিযুক্ত যুবকের ভয়ে ধর্ষণের ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে অসুস্থ হওয়ার পর ভিকটিমের পিতা তার মেয়েকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানোর পর জানতে পারেন ভুক্তভোগী বর্তমানে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা আকতার খাতুন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ এর আর্টিকেল ৯(৩)(সি) অনুসারে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা আকতার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়েছেন ফাহমিদা খাতুন। প্রথম শ্রেণিতে প্রথম হয়ে অর্থনীতি বিষয়ে গবেষণা করার জন্য যোগ দেন বাংলাদেশ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শেখ মোহাম্মদ রেজাউল করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক পরিচালক মোনায়েম হোসেন তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। উল্লেখ্য, রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকা বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। এদিকে অনুসন্ধানকারী কর্মকর্তা থেকে প্রাপ্ত তথ্যাবলি এবং এসব বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য বিশ্লেষণে প্রতীয়মান হয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ…
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে মারধরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবির অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বিষয়টি নিশ্চিত করেছেন। আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগ থাকায় আহসান লাবিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে। তদন্তসাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি…