- ইতালির হয়ে বিরল রেকর্ড গড়লেন এস্পোসিতো
- ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
- সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার
- হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধ ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু
- উজিরপুরে অসহায় প্রবীণ শিক্ষকের পাশে উপজেলা প্রশাসন
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
- চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
- নেত্রকোনায় সড়কে ইট-সুরকি রেখে ভোগান্তি, ৫ জনকে জরিমানা
- কোটচাঁদপুরে মসজিদ-ঈদগাহের বরাদ্দের টাকা কম দেওয়ার অভিযোগ চেয়ারম্যান জলিলের বিরুদ্ধে:
Author: admin
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে জড়িত ছাত্রদলের পাঁচজনসহ সাতজনকে শনাক্ত করা গেছে। ঘটনার কয়েকটি ভিডিও থেকে তাদের শনাক্ত করা হয়েছে। তারা হলেন ছাত্রদলের সাঈদ হোসেন ভুঁইয়া, রাজু আহমেদ, রাজন হাসান, হামিদুল্লাহ সালমান ও এম এন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিব এবং সাধারণ শিক্ষার্থী আতিক। সূত্র জানায়, সাঈদ হোসেন ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। অন্যান্যরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র রাজু আহমেদ, ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রাজন হাসান, ইংরেজি ৪৯তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান ও কম্পিউটার সায়েন্স…
নড়াইল প্রতিনিধি নড়াইল সদরের সরসপুর গ্রামে উন্নত জাতের করলা কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপকারভোগী কৃষক-কৃষাণীর উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন-আন্তর্জাতিক সার উন্নয়ন সংস্থার (আইএফডিসির) কমিউনিটি অফিসার ফারজানা সুলতানা, নড়াইল সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, মনিরুজ্জামানসহ প্রমুখ। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) প্রকল্পের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক হাবিব মিয়া বলেন, কম খরচে উন্নত জাতের করলা উৎপাদনের মাধ্যমে আমরা (কৃষক) যথেষ্ট উপকৃত হয়েছি। কৃষি বিভাগ ও সিএসএ…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১২ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়াকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।…
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৯২.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারি আটক করেছেন র্যাব ১২র সদস্যরা ১৮ সেপ্টেম্বর বিকাল ২.৫৫ মিনিটের সময় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরজাগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্তরের বাম পার্শ্বে ঢাকা টু সিরাজগঞ্জগামী মহাসড়কে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯২.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মালবাহী পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ শামিম হোসেন (২৫), পিতাঃ মোঃ আমজাদ হোসেন, সাং-…
হাবিপ্রবি প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম। আজ ১৯ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. শ্রীপতি সিকদারের স্থলে জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। অফিস আদেশ জারি হওয়ার পর উক্ত শাখায় যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম। উল্লেখ্য, মো. খাদেমুল ইসলাম ২০০৩ সালের ৭ মে জনসংযোগ ও প্রকাশনা শাখায় কর্মকর্তা হিসেবে যোগদান করে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০১৫…
শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার হত্যার প্রতিবাদে তিন দফা দাবি নিয়ে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন হয়। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো -অবিলম্বে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, তদন্ত সাপেক্ষে শামীম মোল্লার হত্যার বিচার করতে হবে, সারাদেশে চলমান মব জাস্টিস বন্ধে এগিয়ে আসতে হবে। মানববন্ধনে অংশ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সজ্জাদ হোসেন বলেন, আমরা এখানে দাড়িয়েছি বিচার বর্হিভূত হত্যাকান্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে। গতকাল সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পুলিশের হেফাজতে নেওয়ার পর মৃত্যুর গঠনা ঘটে। তার এ মৃত্যুতে কাদের…
আনোয়ার আহমেদ, কুমিল্লা প্রতিনিধি অদ্য ১৯-০৯-২০২৪ ইং বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫ টায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নিজ ঘরে আটক কুমিল্লা জেলার হোমনা থানাধীন মাথাভাঙ্গা ইউনিয়নের বর্তমান ইউপি মেম্বার শাহআলী (৩৫) । আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসআই ইহসানুল হাসানের নেত্রিত্ত্বে , অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন (মোবাইল-১৩) ডিউটি চলাকালে অভিযান চলাকালে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হোমনা থানা ০১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের বর্তমান মেম্বার শাহ আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র রয়েছে । সেই সংবাদের সূত্রেই তার নিজ বাড়ি হতে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরে আসামী শাহ আলীকে…
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৭-১৮ বছরে যে সম্পদ লুট হয়েছে। তার জন্য আন্দোলন করেছি। আন্দোলনে কারো চোখ, কারো পা ভেঙে পঙ্গু হয়েছে।‘আগস্ট মাসের ৪ তারিখে চিন্তাও করতে পারিনি ৫ তারিখে রাস্তায় এত মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে।’ আজ শেখ হাসিনা চলে গেছে। কিন্তু দেশকে ফকির করে গেছে। তিনি বলেন, আমরা স্বাধীন হলেও পুরোপুরি না। কারণ আন্তবর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। সে বিএনপির না। আমরা চাই এই সরকার দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাক যেনও ভোট দিতে পারি। আমরা তাদেরকে পরাজিত করেছি। দেশ…
নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিসের নামে আইন নিজের হাতের তুলে নেওয়া যাবে না। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন হাতে তুলে নেওয়ার কারও কিন্তু অধিকার নেই। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজি সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাফিকে যে একটা সমস্যা হচ্ছে, এই ট্রাফিকটা কীভাবে উন্নত করা…
ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেসব এলাকায় দেওয়া দরকার যেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন বা বুদ্ধিমানের কাজ হবে না। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাত ও সাহায্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে, ২৪ সালে যুদ্ধ করতে হল দেশের একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। স্বৈরাচার হাসিনার সময়ে ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। সাতশোর বেশি…