Author: admin

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সৈয়দ মাসুদ রুমী কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিষ্ঠতা সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী পূনরায় সভাপতি ও সৈয়দা ফাহিমা বানু বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার। এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হলে সারাদেশের স্কুল কলেজের পরিচালনা পর্ষদ ভেঙে দেন।

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। নাফনদীর টেকনাফের জালিয়ারদিয়া খুব নিকটবর্তী পূর্ব পাশে অবস্থিত লালদিয়া নামের চরটি মিয়ানমার জলসীমানায়। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে শুরু হওয়া গোলাগুলি বিকাল ৩ টা পর্যন্ত অব্যাহত রয়েছে। দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ইতিমধ্যে গুলি এসে পড়েঠে টেকনাফ স্থলবন্দরের কার্যালয়, একটি পন্যবাহি ট্রাক ও স্থানীয় এক ব্যক্তির বসত ঘরে। এতে টেকনাফের স্থল বন্দর সহ দমদমিয়া এলাকা গুলির অব্যাহত শব্দ স্থানীয়দের মধ্যে আতংক তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, বন্দর কর্তৃপক্ষ সহ স্থানীয় লোকজন এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় মানুষ জানিয়েছেন, লালদিয়া চরে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি আরএসও কে হঠিয়ে আরকান…

Read More

খাগড়াছড়ি ;- পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও জাতিসত্ত্বার স্বীকৃতিসহ ৮ দফা দাবি পূরণের দাবিতে খাগড়াছড়িতে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের উদ্যোগে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কয়ারে সমাবেশ করে। সমাবেশ থেকে রাষ্ট্র সংস্কারে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্ত্বার অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিতের দাবি জানিয়ে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি পাহাড়ে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে করণীয় নির্ধারণে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়।…

Read More

মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেগম খালেদা জিয়া হলে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে হলের ডাইনিংয়ে গ্যাস সিলিন্ডার থেকে এ আঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের ঘটনা ঘটে নি। পরে আধঘন্টা পরে এক ছাত্রী সিলিন্ডারের ক্যাবল বন্ধ করে দিলে এবং ভেজা বস্তা দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, হলটির ডাইনিংয়ের গ্যাসের চুলায় গতকাল নতুন সিলিন্ডার লাগানো হয়। পরে আজ সকালে ছবিরা খাতুন নামের রান্না কর্মী গ্যাসের চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের পাইপের মুখ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে এক ছাত্রী ঘটনাস্থলে…

Read More

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে গত ১৮ ডিসেম্বর ২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে মোছা. মেরিনা আফরোজ তার নিষ্ঠা, সততা এবং মানবিক গুণাবলীর মাধ্যমে কাহালু উপজেলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সকলের চোখে পড়েছেন একজন মানবিক কর্মকর্তা হিসেবে। কাহালু উপজেলায় যোগদানের পর থেকে তিনি সরকারি দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করে গেছেন। তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করেছেন, যার ফলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাহালুর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। ছাত্র বৈষম্য আন্দোলনের সময় সারাদেশে…

Read More

খাগড়াছড়ি, প্রতিনিধি গতকাল ১৮ই সেপ্টেম্বর, রোজ বুধবার বিকাল ৩ ঘটিকা হইতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি জনাব মুহাম্মাদ নুরুল ইসলাম এর সভাপতিত্ব এবং যুব নেতা মাওলানা ইলিয়াস আমিনী ও মাওলানা জুনায়েদ বিন আনোয়ার এর সঞ্চালনায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাউছার আজিজ. ও সাংগঠনিক সম্পাদক, মাওলানা তরিকুল ইসলাম. ইসলামী…

Read More

কয়রা (খুলনা) প্রতিনধি ফরহাদ খুলনার কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক রেজওয়ানুল করিম বাদী হয়ে সাবেক এই অধ্যক্ষ ও তার দু’সহকর্মীর নামে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। যার মামলা নং সিআর-৪৫৮/২৪। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, কয়বা কপোতাক্ষ কলেজের সাবেক অদ্রিস আদিত্য মন্ডল তার দু’সহযোগী প্রভাষক শ্যামল কান্তি রায় প্রভাষক বিদেশ বগুন মৃধার সহযোগিতায় ৮৯ লাখ ৭৪ হাজার ৮০০টাকা আত্মসাৎ করেছেন এরমধ্যে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ ও নাজমুল হোসেনের কাছ থেকে যোগদানের সময়…

Read More

ইবি সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগগুলো হলো- ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ট্যুরিজ অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের…

Read More

মো: আমিনুল ইসলাম, স্টাফি রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ দৌলতপুর হত্যার উদ্দেশ্য বাড়িতে হামলা ও বিস্ফোরক দ্রব্যাদি বিস্কোরন ঘটাইয়া আতংক সৃষ্টির অপরাধ করার মামলায় আসামি ও দৌলতপুর প্রেসক্লাব থেকে বহিষ্কৃত সাংবাদিক জালাল উদ্দীন ভিকু (৪৭)কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। সোমবার রাতে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি)জে ও এম তৈফিক আজম । -গত ২০১১ সালে বাড়ি ভাঙচুর মামলায় জালাল উদ্দিন ভিকুকে গ্রেফতার করা হয় । দৌলতপুর থানা মামলা নম্বর ০৪/৯৪ তারিখ ০৩/০৯/২০২৪। জানাগেছে – গ্রেপ্তারকৃত জালাল উদ্দীন ভিকু মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার…

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থবোধ করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। জাফর উল্যাহ এখন সুস্থ আছেন, তবে এখনও হাসপাতালেই আছেন, বলেন উপ-পুলিশ কমিশনার তালেবুর। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশে ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয়…

Read More