- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি। কিন্তু মনে রাখবেন, সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে, যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে রাখতে পারব। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারব? তিনি বলেন, তাদের মতো (আওয়ামী লীগের) একই আচরণ করলে একই রকম অবস্থা হবে আমাদেরও। সেজন্য আমাদের মধ্যে যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি; তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা নিজেদের মানুষের কাছে ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করেন। কারও ওপর অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন করবেন না। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার ধুনট উপজেলার মেডিক্যাল এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইন অমান্য করায় দুই ক্লিনিক কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তন্মধ্যে ধুনট হাসপাতাল সড়কের জনসেবা ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং মা ফাতেমা ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বিকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত্রীদের জানা গেছে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান জানান, মেডিক্যাল এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৮ ধারার লঙ্ঘনে ১৩(১) ও (২) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ লঙ্ঘনে জনসেবা ক্লিনিকের…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল বাংলার জনগণ ভোগ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সেনাবাহিনী অনেকদিন ধরে মাঠে থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে।…
মো.ফরহাদ হোসাইন,জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অনিক, যিনি গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি অবস্থায় পরীক্ষা দিচ্ছেন। আজ তার প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা তিনি হাসপাতালের বিছানায় বসেই দিচ্ছেন। ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া এক মিছিল শাঁখারীবাজার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে পৌঁছালে, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় অনিক সহ অনেকেই আহত হন। গুলিবিদ্ধ অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অপারেশন করা হয়। তবে ২৯ জুলাই তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে…
উপরে বাঁ থেকে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান। নিচে বাঁ থেকে জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর কার্যত দিশাহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা, কয়েক দিনের মধ্যেই দেশ ছাড়তে শুরু করেন সাবেক সরকারের আমলের নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকার পতনের পর পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময়। এখনো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করছেন। যারা পালিয়ে গেছেন বা…
বিনোদন ডেস্ক বিগত শেখ হাসিনা সরকার পতন ঘটেছে ৫ আগস্ট। এতদিনে একবারের জন্যেও নিজের কর্মস্থলে যাননি তৃতীয় সারির অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। কিন্তু আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রথমবার শিল্পকলা একাডেমিতে হাজির হয়েছিলেন শিল্পকলায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই অভিনেত্রী। গেলো সরকারের সময় তিনি পরিচালক হিসেবে শিল্পকলা একাডেমিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আজ তিনি অফিসে প্রবেশের পরই শিল্পকলা একাডেমিতে তার সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি ধাওয়া খেয়ে শিল্পকলা একাডেমি থেকে পালিয়ে যান বলে জানা গেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা আজকের ঘটনা সম্পর্কে গণমাধ্যমে বলেন, তিনি (জ্যোতিকা জ্যোতি) অফিসে আসায় আমরা হতবাক হয়েছি। তিনি কীভাবে অফিসে আসেন, তিনি তো…
নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছে না। যারা এখনো কর্মস্থলে যোগ দেননি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে কিছুতেই মাফ করা হবে না। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপদেষ্টা বলেন, বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি এরশাদুর রহমান বিদ্যুতের গুদাম থেকে কম্বলসহ সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ছাত্রদল সভাপতির গুদামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় কম্বল ছাড়াও সিগারেটের ফিল্টার মোড়ানো খালি সিগারেট উদ্ধার করা হয়। এরশাদুর রহমান বিদ্যুৎ উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি। বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মো. আসিফ প্রামাণিক নুহাশ। স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা ক্যাম্প ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার…
ঠাকুরগাঁওয়ে জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। ঠাকুরগাঁও প্রতিনিধি ছাত্র-জনতার আন্দোলনে ২ হাজার মানুষকে খুন করেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে। বিএনপি-জামায়াত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে। নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না। তিনি যাকে খুশি মালিক বানান, আবার যাকে খুশি ফকির বানিয়ে দেন। শেখ হাসিনা নিজেকে রাজরানী মনে করেছিল। তাকে দেশ ছেড়ে পালিয়ে…
নিউজ ডেক্স: কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।