Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। দেশের নারী-শিশুসহ সকল শ্রেণির জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা স্বৈরাশাসনকে মেনে নিতে রাজি নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন-প্রশাসন হওয়ার কথা ছিল গর্ভমেন্ট অব দি পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অথচ গত ১৫ বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল, দেশে বিদেশে পলাতক বিনাভোটের সেই সরকারের পরিচয়…

Read More

নিজস্ব প্রতিবেদক নতুন ও পৃথক মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তাদের মধ্যে তিন মামলায় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে তিন মামলায়, আনিসুল হককে তিন মামলায় এবং আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায়, কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময়, বাড্ডা-লালবাগ-আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যা যা করতে পারেন— ধারা ৬৪: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা ৬৫:…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটি-এর সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সারকে। তিনি গত ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগ সভাপতি রফিকুর রহমান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) একটি লিখিত আদেশে মো. তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়। উক্ত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয় বার বার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে…

Read More

রাজশাহী প্রতিনিধি আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এক সময় আওয়ামী লীগ বলত- বিএনপির নেতা কে আর আছে? আর আজ যদি আমরা বলি আওয়ামী লীগের নেতা কে আছে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না! তারা এখন কোথায়? আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে। কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার দলীয় নেতাকর্মীরা যোগ…

Read More

নিজস্ব প্রতিবেদক পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী আদালত এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলা রয়েছে। এদিন সকাল ৮টার পর তাকে আদালতে হাজির করা হয়। এর পর তার উপস্থিতিতে গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায়…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- সকল স্তরে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, শিশুর পুষ্টির অবস্থার উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সকল শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির আয়োজনে মঙ্গলবার সকালে ডাক দিয়ে যাই সম্মেলন কক্ষে গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান এর উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: মিজানুর রহমান, সিভিল সার্জন কাম- তত্ত্বাবধায়ক,পিরোজপুর। বিশেষ অতিথি মো. আলতাফ হোসেন উপ-পরিচালক মহিলা অধিদপ্তর পিরোজপুর মোঃ শহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর সদর ।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন সিং, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, পিরোজপুর…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজনে ছাত্র জনতা, খাগড়াছড়ি ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে। এসময় সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সভাপতি ফারুক আহমেদ রানার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন , পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। বক্তারা এসময় বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা না হলে সাধারণ জনগণের দুঃখ গুছবে না। আর বৈষম্য দূরীকরণে সবাইকে এক হয়ে প্রতিবাদ করার করতে হবে। এবং বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের…

Read More

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ বটিয়াঘাটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দেব শিল্পী বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়েছে । সারা দেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান,মিল-কল কারখানা, গাড়ি মালিক ও শ্রমিক , রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও ব্যক্তিগত উদ্যোগে অনেক সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে সৃষ্টির দেবতা ও দেব শিল্পী বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়েছে । অন্যদিকে দেব শিল্পী বিশ্বকর্মার পূজা ঘিরে ভক্ত ও দর্শনার্থীরা ঘুরে ঘুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং প্রাসাদ গ্ৰহন করেন । উল্লেখ্য মহাকাব্য মহাভারতের দেব শিল্পী বিশ্বকর্মা ইন্দ্র প্রস্থ তৈরি করে নতুন পুনঃ জাগরণ সৃষ্টি করেছিলেন। এছাড়া বেহুলা-লক্ষিন্দর এর বিবাহ বাসরঘর নির্মাণ ও ধর্ম নগরী প্রতিষ্ঠা করে ধর্মকে রক্ষা…

Read More

মোঃ আল ইমরান রুবেল নিজস্ব প্রতিবেদক পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে সংঘবদ্ধ একটি ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা এবং একটি মোটর সাইকেল সহ অন্ততঃ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা এ সময় ঘরের মধ্যে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তাদের হাত,পা, চোখ বেঁধে প্রায় দুই ঘন্টা তান্ডব চালায়। পুলিশ মংগলবার সকালে পটুয়াখালী টোলপ্লাজা থেকে মোটর সাইকেল সহ মো.পিন্টু সিকদার (২৮) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে। তার বাড়ী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামে। সে ওই এলাকার…

Read More