- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে ষ্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতীর দাবীতে বিশাল মানববন্ধন ও ট্রেন অবরোধ করেছে ছাত্র জনতা৷ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০ থেকে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে প্রায় ৩ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে পাঁচবিবি বণিক সমিতি, নির্ভীক সামাজিক সেবা সংগঠন, ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা অংশ গ্রহন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন পাঁচবিবি আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদনীন মাহমুদ, উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আলম জুয়েল, মেহেদী হাসান, এনএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন আকতার…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আজ ২টায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইটে সর্বস্তরের সুন্নী জনতার আয়োজনে গত পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুসে সুন্নী জনতার উপর সন্ত্রাসীদের হামলা প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ডাক দেয় সর্বস্তরের সুন্নী জনতা। এতে মুফতী মুহাম্মদ জামাল উদ্দীন আলকাদেরী সভাপতিত্বে উপস্হিত ছিলেন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জননেতা সেকান্দর মিয়া,সুপার মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন আলকাদেরী,নাছির উদ্দীন, মোহাম্মদ শফি,জুনায়েদ আরফাত,মিনহাজ উদ্দিন, ফোরকান উদ্দীন, মুছা কাজেম,মহি উদ্দীন, মোহাম্মদ রিয়াদ,রাইহান,সাইফুল ইসলাম প্রমুখ উপস্হিতি বক্তারা বলেন এই দেশ সূফীবাদের দেশ,পীর আওলিয়াগনের দেশ এই দেশে শান্তি প্রিয় সুন্নি জনতা এরা কারা কার আদর্শ বাস্তবায়নে জন্য…
মো:আশরাফ বরিশাল প্রতিনিধি:- বরিশালের আগৈলঝাড়ায় এক দফা দাবীতে নার্সদের পতাকা মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে নার্সদের পদায়নের এক দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পতাকা মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবী করেন তারা। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স খুশি বৈরাগী, মাধবী লতা রাজিব, জুবাইদা বিনতে মিম, আয়শা আক্তার মলি, মমতা হালদার, মনিকা হালদারসহ অন্যান্যরা।এসময় উপস্থিত ছিলেন,…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ইসলামপুর এলাকায় দুধকুমার নদীর ডানতীর বরাবর ৫০০ মিটার এবং উজানের এন্ড টারমিনেশন সহ নদীতীর সংরক্ষণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গবদ্ধ একটি চক্রের উপর । ঠিকাদারের দায়িত্বরত ব্যাক্তি সূত্রে জানা যায়, দুধকুমার নদের ইসলামপুর এলাকায় ডান তীরে নদীর তীর সংরক্ষণ কাজ করার জন্য এসএ-এসআই এন্ড উন্নয়ন ইন্টারন্যাশনাল জেভি কোম্পানির মাধ্যমে মালামাল প্রস্তুত করতেছিল দায়িত্বরত ব্যক্তিরা। ১৬ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের স্বাধীন বাজার এলাকায় পাথরবোঝাই তিনটি গাড়ি আটকে দেয় ভূরুঙ্গামারী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও আহ্বায়ক সদস্য (…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউঅ্যাসি) উদ্যোগে নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় আইকিউঅ্যাসি কনফারেন্স কক্ষে উক্ত কর্মশালা শুরু হয়। ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় আইকিউঅ্যাসির পরিচালক অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানসহ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ত্রিশ জন শিক্ষক কর্মশালায়…
ফটিকছড়ি প্রতিনিধি ফটিকছড়ি ঢাকা ব্যাংক পিএলসির, আজাদী বাজার শাখা কর্তৃক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসাবে “বৃক্ষরোপন কর্মসূচি” ২০২৪ আয়োজন করা হয়। এই বারে বৃক্ষ বন্টনে ঢাকা ব্যাংক বেঁচে নেন ধর্মপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ধর্মপুর “নবপ্রত্যয়” কে। বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পূর্ব ধর্মপুর কমিটি বাজারস্থ নব প্রত্যয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নবপ্রত্যয়ের সভাপতি হাসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান আরিফ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি আজাদী বাজার শাখার ব্যবস্থাপক ( ইনচার্জ) মোহাম্মদ নুর উদ্দীন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত …
জাবি প্রতিনিধি ছাত্রলীগের পুনর্বাসন ও মদকের সাথে জড়িত কাউকে হলে উঠতে না দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে হলের কমনরুমের আয়ামনে জমায়েত হয়ে মিছিল শুরু করে তারা। পরে হলের দ্বিতীয় তলা হয়ে উত্তর পাশের গেইট দিয়ে বের হয়ে মূল ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি জানানো হয়। সেগুলো হলো, কোনভাবে ছাত্রলীগের পুনর্বাসন করার চেষ্টা যদি করা হয়, তাহলে সেগুলো সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না। সকলে একত্রিত হয়ে প্রতিহত করবে। দ্বিতীয়ত মাদকের সাথে পূর্বে জড়িত ছিল,…
কর্মকর্তার ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ডুমুরিয়ায় সম্প্রতি নিন্ম চাপের প্রবল বৃষ্টিতে প্লাবিত এলাকা পরিষদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত সোমবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা, খর্নিয়া, রঘুনাথপুর,ধামালিয়া, রংপুর সহ ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতি গ্রস্থ পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দ্রুত পানি নিষ্কাশনের প্রয়জনীয় ব্যবস্থা সহ ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো আব্দুর রহমান, মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুখতার হুসাইন, বিশিষ্ট সমাজ সেবক মুফতি আব্দুল কাইয়ূম জমাদার, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। টেকনাফ ২ ব্যাটলিয়ন বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে দুইজন আসামীসহ ১১,৫২,০০,০০০/- (এগারো কোটি বায়ান্ন লক্ষ) টাকা মূল্যমানের ১০.৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ৪,৭৮,২৪০/- টাকা, মায়ানমার মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ১৬ সেপ্টেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ নামক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের বড় চালান এবং মাদকদ্রব্য একটি বাড়ীতে লুকায়িত রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত সাড় ৯…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহামদ এর সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- গাইবান্ধার উন্নয়ন এর জন্য আমরা সবাই একসাথে কাজ করব। যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে তাহলে আপনারা তথ্য অধিকার আইনে তথ্য চেতে পারবেন। আমি আমাদের অফিসারদের নির্দেশ দিয়েছি আমাদের সবগুলো কার্যক্রম তথ্য ওয়েবসাইটে দিয়ে রাখব। আপনারা নিজে ওয়েবসাইট দেখবেন এবং জনগণকে ওয়েবসাইট দেখতে সাহায্য করবেন এবং সামনের পদচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে ১৭ই সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের…