- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি আজ ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পাবলিক লাইব্রেরী চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শিত হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সাবেক জেলা সভাপতি অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, শিক্ষক এস এম মনিরম্নজ্জামান সবুজ, কলি রানী বর্মন, কামরম্নল হাসান প্রমূখ। সংগঠনের জেলা সাধারণ সমপাদক রাহেলা সিদ্দিকা সমাবেশটি পরিচালনা…
শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে , পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো । তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. এ.কে. এম. রাশিদুল আলম বলেন, জুলাইসহ বিভিন্ন সময়ে ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত…
প্রতিনিধি ( নওগাঁ) নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার বিভিন্ন স্কুলের ১০০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৭সেপ্টেম্বর পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় এর স্কুল মাঠে দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডিরিটির অর্থায়নে সোশ্যাল এইডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল করিম । এসময় সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। শেফালী নামের এক শিক্ষার্থী বলেন আগে ভ্যানে করে বা অন্যান্য গাড়িতে করে স্কুলে যেতে হতো। অনেক সময় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হতো ফলে স্কুলে যেতে বিলম্ব হতো। আবার কিছু সময় গাড়ি ভাড়া না…
এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বির এ কমিটিতে মোঃ নাছির হোসাইন (মিনার) সভাপতি ও মোঃ রাকিবুল হাসান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উক্ত সংগঠনের প্রধান উপদেষ্ঠা হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রাব্বানী ১ বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেয়। উপদেষ্টা মন্ডলীর সদস্য ১৫ জন তাদের মধ্যে প্রধান উপদেষ্টা বিভাগীয় প্রধান সহ আরো ৩ জন বিভাগীয় শিক্ষক ও ১২ জন প্রাক্তন শিক্ষার্থী নিয়ে মোট ১৫ জন। কার্যনির্বাহী পরিষদ চলমান সেশন গুলো থেকে মোট ২৯ সদস্য নিয়ে গঠিত। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন,সহ-সভাপতি মোঃ আজিম আহমেদ, তানভীর হাসান শুভ ও ইনজামামুল হক হৃদয় সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইনুল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় জামিন পাওয়া সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র্যাবের হেলিকপ্টার অবতরণ করে। ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে। এর আগে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যাবের একটি হেলিকপ্টারে তাকে…
চট্টগ্রামের বোয়ালখালীতে মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। চট্টগ্রাম প্রতিনিধি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর এলাকায় পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। প্রয়াত এমপির ভাতিজা আবেশ বলেন, বিকেলে একটি ট্রাকে করে কয়েকজন দুর্বৃত্ত এসে কবরে হামলা করে। এ সময় তারা কবরটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আমরা ছুটে এলে তারা পালিয়ে যায়। তিনবারের নির্বাচিত সংসদ সদস্যের কবরে এমন হামলা এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমরা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সারা দেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রসাশন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রান্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। এতে আরও বলা হয়, ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ১৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৬, ১৩০, ১৫৩, ১৪২ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ…
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলের মারধরে নাজিম উদ্দীন (৫০) নামে এক দিন মজুর বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পলাতক আছে তার দুই ছেলে ও তার স্ত্রী। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে পিঁয়াজু পাড়া গ্রামে মারধরের ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন ওই গ্রামের মৃত টেপুর ছেলে। ঘটনার সততা নিশ্চিত করে পাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, দুই ছেলের মারধরে বাবা মারা বাবা গেছে। ঘটনাটি শোনার পর পুলিশকে খবর দিয়েছি। স্থানীয়রা জানায়, সোমবার সকালে তুচ্ছ…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সহনশীলতার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রশিক্ষণ সভায় প্রশিক্ষণ গ্রহণ করেন ইমপ্যাক্ট গ্রুপ ও শিশুফোরামের সদস্যবৃন্দ। ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়া হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাপিল বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ফর…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের কামারগাড়ী এলাকায় এ ঘটনায় ঘটে। আহতের নাম নূর মোহাম্মদ। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় আহতের আপন বড় ভাই আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন। হামলার শিকার নূর মোহাম্মাদের ছেলে মেহেদী হাসান জানান, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। এ ব্যাপারে বগুড়ার আদালতে মামলাও বিচারাধীন। মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে…