- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আরমিন মীম। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নবনির্বাচিত সভাপতি জুবায়েদ মোস্তফা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য ৬০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটি। বুধবার (১৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার তার দেশের সমর্থন ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি এক বিলিয়ন ইউরোর সাহায্যে দেশের বৃহত্তম উন্নয়ন অংশীদারদের একটিতে পরিণত হয়েছে। জার্মানি ইতোমধ্যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য ৫০ মিলিয়ন ইউরো সহায়তার প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানি আট বছরের মধ্যে ৬০০ মিলিয়ন ইউরো ঋণ দেবে। এটি একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রোগ্রাম।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রত্যেক শহিদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে। বুধবার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে আগেই সিদ্ধান্ত আছে, আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। এর আগে মঙ্গলবার ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’এ ১০০ কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তী সরকার।…
কুবি প্রতিনিধি: “আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন পরিদর্শন করে ক্যাডেটদের সার্বিক কার্যক্রমে মুগ্ধ হলাম। আমি এই প্লাটুনের বিএনসিসিও, পিইউও এবং ক্যাডেটদের আন্তরিক ধন্যবাদ জানাই। সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।” মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে প্লাটুন পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন বিএনসিসি, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডারবৃন্দ। এরপর তাঁকে গার্ড অব অনার প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের একদল চৌকষ ক্যাডেটগণ। গার্ড অব অনারের নেতৃত্বে ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার মো: সামিন বখশ সাদী । লেফট্যানেন্ট কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স…
কিশোরগঞ্জ প্রতিনিধি: গত ১২ সেপ্টম্বর ২০২৪ খ্রি: কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে কিশোরগঞ্জ জেলার পরিবহন মালিক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি, ফল ব্যবসায়ী মালিক সমিতি ও রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সাথে পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা মতবিনিময় করেন। বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বর্ণিত সমিতিসমূহের নেতারা ছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) মো: আল-আমিন হোসাইন, টিআই সৈয়দ মনিরুজ্জামান, মিডিয়া অফিসার এসআই মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার…
শেরপুর প্রতিনিধি শামীম কবির শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণী পড়ুয়া ছাত্র, মো: মিজান (১৭) পিতা,কদর আলী, অদ্য সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়ন এর ভারেরা গ্রামে এই গটনা টা গটে। ঘটনাস্থলে একজনের সাথে সাথে প্রান জায়। এবং আরও তিন জন ময়মনশিংহ মেডিকেল কলেজে ভর্তি আছে।আমরা এমন ভালো ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন।এবং তার পরিবার কে এই সুখ সইবার তেীফিক দিন। আমিন
নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে সমুর্ত্ত জাহান মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যোতিষ চন্দ্র সাহা রায়। কিন্তু জানা গেছে ২০২০ সালের ৫ই জানুয়ারি থেকে তিনি বিধি বহির্ভূতভাবে এই দায়িত্বে রয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা গত চলতি বছরের ২৯ মে স্মারক নং- ০৭ (ঢ-৬৬২) জাতীয় বি:/কোড-৫২৪১/২০৪০নং স্মারকপত্রে জ্যোতিষ চন্দ্র সাহা রায়কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান পূর্বক সর্বশেষ জারিকৃত নীতিমালা মোতাবেক উপাধ্যক্ষ/ জ্যেষ্ঠতম ০৫ জন শিক্ষকের মধ্য থেকে যেকোনো একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য কলেজের গর্ভনিং বডির সভাপতিকে নির্দেশনা দেন। বর্ণিত পত্রে ১০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হলেও প্রায় ৪…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর থানায় একসঙ্গে ১৯ জন পুলিশকে বদলি করা হয়েছে। গতকাল তাঁরা সখীপুর থানা থেকে গিয়ে দেশের বিভিন্ন জেলায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। পুলিশের ১৯ সদস্যের মধ্যে ৪ জন এসআই (মোশারফ হোসেন, মজিবুর রহমান, মোহাম্মদ শরীফ, তাজুল ইসলাম) ৯ জন এএসআই ও ৬ জন কনস্টেবল রয়েছেন। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, এ থানায় ওসিসহ ৬২ জন পুলিশ সদস্য কর্মরত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সখীপুর থানায় এই প্রথম ১৯ জন দিয়ে বদলি কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সবাইকে বদলি করা হবে। পুলিশের চাকরিতে বদলি হওয়াটা একটি স্বাভাবিক ঘটনা।
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসময় ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান। এছাড়া ফ্যাসিবাদের দোসর কাউকে উপাচার্য হিসেবে চায় না তারা। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা ‘আওয়ামীলীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না’, ‘নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না’ ও ‘বসন্তের কোকিলেরা সাবধান’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে উপস্থিত…
কুমিল্লা প্রতিনিধি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, পোস্টার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, এখন করছে বিএনপি। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়ন এলডিপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ড. রেদোয়ান আহমেদ বলেন, সারা দেশে চাঁদাবাজদের প্রতিদিন যে পরিমাণ চাঁদা দিতে হয় তা প্রতিটি জিনিসপত্রের দামের উপর শতকরা ৫% যোগ হচ্ছে। আর সে বাড়তি টাকা আমাদের জনগণকেই দিতে হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে সদরঘাটসহ সর্বত্রই চলছে চাঁদাবাজি। বিএনপির অনেক নেতাকর্মী রাতারাতি বিলাসবহুল গাড়ি কিনছে। আজ যদি চাঁদাবাজি বন্ধ হয় জিনিসপত্রের দাম অনেক কমে যাবে। তিনি…