- ইতালির হয়ে বিরল রেকর্ড গড়লেন এস্পোসিতো
- ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
- সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার
- হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধ ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু
- উজিরপুরে অসহায় প্রবীণ শিক্ষকের পাশে উপজেলা প্রশাসন
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
- চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
- নেত্রকোনায় সড়কে ইট-সুরকি রেখে ভোগান্তি, ৫ জনকে জরিমানা
- কোটচাঁদপুরে মসজিদ-ঈদগাহের বরাদ্দের টাকা কম দেওয়ার অভিযোগ চেয়ারম্যান জলিলের বিরুদ্ধে:
Author: admin
হায়দার, হাবিপ্রবি প্রতিনিধি ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি পদত্যাগ করেন৷ ভিসি পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ। যতদিন পর্যন্ত চূড়ান্তভাবে ভিসি নিয়োগ না হবে ততোদিন তিনি এই দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে সরকার। এই ছয়টি বিশ্ববিদ্যালয়ের ন্যায় ধারাবাহিকভাবে সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেবে সরকার। আর এই ধারাবাহিকতার অংশ হিসাবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভিসি…
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদ, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল প্রমুখ। এসময় নান্দাইল উপজেলার বাসিন্দা হিসেবে আন্দোলনে নিহত ৭ জন ও আহত ১৪ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে…
বিনোদন ডেস্ক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে তার ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মূলত এই কারণে পর্দায় এখন আর নিয়মিত নন এই জনপ্রিয় মডেল – অভিনেত্রী। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন প্রভা। প্রায় নিয়মিতই নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত, ভাবনাগুলো ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন তিনি। প্রভার কথায় – আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে। জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না।…
বিনোদন ডেস্ক বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিতব্য ছবি ‘আমি ইয়াসমিন বলছি’ নামের একটি চলচ্চিত্রে গেলো বছর চুক্তিবদ্ধ হয়েছিলেন তারকা মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সুমন ধর। জানা গেছে, ছবিটির নির্মাণ কাজ শীঘ্রি শুরু হচ্ছে। বর্তমানে এটির প্রি-প্রোডাকশন ও শিল্পীদের সঙ্গে চুক্তি পর্ব শুরু হচ্ছে। শিগগিরই শুটিং ফ্লোরে যাবেন তিনি। নির্মাতা সূত্রে জানা গেছে, আউটডোরে শুটিং করার মতো অবস্থা এখনও আসেনি। ইয়াসমিন বলছি’র কাজ দিনাজপুর ও ঢাকার আউটডোরে হবে। এখন সব গুছিয়ে নেওয়া হচ্ছে। পরিবেশ অনুকূলে আসা মাত্র শুটিং শুরু হবে বলে জানা গেছে। ছবিটির কাহিনী সম্পর্কে জান যায়, ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা…
কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে মোঃ গিয়াস উদ্দিন (২৭) ও রেদোয়ান শেখ ওরফে মুমিন (১৯) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা পিরোজপুর জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জে বসবাস করছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ টাকার ২,৮০,০০০ এবং ৫০ টাকার ৩,১০,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ল্যাপটপ, প্রিন্টার, কালি, কাগজসহ জাল টাকা তৈরির প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জাল টাকা তৈরির পদ্ধতি শিখে দীর্ঘদিন ধরে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বরগুনা পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। এর আগে এদিন সকাল নয়টায় স্থানীয় মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। উল্লেখ্য, গত বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও মারধর করা হয়। এসময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে…
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমএ মান্নানকে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, এমএ মান্নানকে আদালতে নেওয়ার পর তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত (দ্রুত বিচার ট্রাইবুনাল) বন্ধ থাকায় জামিন শুনানি না করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাকিদ। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শান্তিগঞ্জের নিজ বাসা থেকে মান্নান গ্রেফতার করে পুলিশ৷ গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলা,…
নুর আল জান্নাত ‘‘বাল্যবিবাহ রুখব, সম্ভাবনার আগামী গড়ব’’ এই স্লোগান কে সামনে রেখে ‘‘আ্যন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেন(ACMO)”শেরপুর জেলা শাখার উদ্যোগে ঝগড়ারচর ইউনাইটেড গ্রামার স্কুল এ আয়োজন করা হয় বাল্য বিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা। অনুষ্ঠান টিতে সভাপতিত্ব করেন জনাব আশেক মাহমুদ নবী (পরিচালক অত্র স্কুল) প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমরান হাসান (প্রধান শিক্ষক ইউনাইটেড গ্রামার স্কুল।) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: নুর আল জান্নাত (শাকিল) বিভাগীয় পরিচালক ময়মনসিংহ ACMO। অনুষ্ঠানটি উম্মে হাবিবা আক্তার চৈতির সঞ্চালনায় সভাপতি এবং প্রধান অতিথি সকলকে নিজ নিজ ভাবে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এবং আরো জানিয়েছেন যদি সকলে…
সুনামগঞ্জ প্রতিনিধি নিজ বাসভবন থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে এমএ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি…
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষ হওয়ার পর এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সিন্ডিকেট সদস্য বলেন, আজ জরুরি সিন্ডিকেট মিটিংয়ে ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র-শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। জরুরি এ সিন্ডিকেট সভা সন্ধ্যা ৭টায় শুরু…