Author: admin

টাঙ্গাইল প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি বলেন, গণঅধিকার পরিষদ একটি তারুণ্য ও গণমানুষের দল। সারাদেশে ও দেশের বাইরে দলটির গণজোয়ার তৈরি হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য সারাদেশে সাংগঠনিকভাবে ঐক্য তৈরি করা। সেজন্য আমাদের সব সহযোগী অঙ্গসংগঠনকে আরও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ করে যাচ্ছি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গণঅধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে সদ্য নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র্যালি ও পথসভায় এসব কথা বলেন শাকিল উজ্জামান। শাকিল উজ্জামান বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকার ফ্যাসিবাদী কায়েম করেছিল। আমাদের সব পূর্ণতা থাকা সত্ত্বেও তাদের গোয়েন্দা সংস্থাদের…

Read More

নিজস্ব প্রতিবেদক মানুষ নতুন কোনো ফ্যাসিবাদকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘৫ আগস্ট কিছু লোক রক্ত দিয়েছে, অন্যদিকে আমরা দেখেছি কিছু লোক লুটপাট শুরু করেছে, দখল, চাঁদাবাজি শুরু করেছে। এসব করার জন্য ৫ আগস্ট মানুষ রক্ত দেয়নি।’ ফয়জুল করিম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। নীতিহীন নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে দেশকে নীতিওয়ালা করা যায় না।’ আজ শুক্রবার রাজধানীর কদমতলীতে সংগঠনটির ঢাকা জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানুষের সামাজিক মূল্যবোধ, বৈষম্য দূর এবং…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে নাফনদীতে কেওরা ফল আনতে গিয়ে একই পরিবারের ওসমান ও জিহাদ নামের দুই শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টারদিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং স্লুইশ পাড়া এলাকায় নদীর মধ্যবর্তী কেওরা বাগানের পাশে দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। নিহত দুই শিশু হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল হোছনের উসমান (৮) ও জিহাদ (৬) বলে জানা গেছে। মৃতদেহ নেওয়ার জন্য মা-বাবা ও স্বজনেরা ঘটনাস্থলে পৌছেছে। নদীরপাড় থেকে দুই শিশু কে নিজ বাড়িতে নিয়ে গেছে বলে জানান জিহাদের পিতা আবুল হোসেন। এই বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ নিশ্চিত করে জানান, ওয়াব্রাং…

Read More

নিজস্ব প্রতিবেদক ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে আদালতে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ রিমান্ড আদেশ দেন। এদিন শাজাহান খানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার মধ্য রাতে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেন। দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘বিষয়টি…

Read More

রৌমারীতে সমাবেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি কুড়িগ্রাম প্রতিনিধি আব্রাহাম লিংকন প্রব‌র্তিত গণত‌ন্ত্রের মূল কথা হ‌লো, জনগণই সব ক্ষমতার উৎস। এ কথা আমাদের কেউ য‌দি বিশ্বাস ক‌রি তাহ‌লে আমা‌দের ইমান থাক‌বে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বৃহস্প‌তিবার (৫ সেপ্টেম্বর) রৌমারী উপজেলার শাপলা চত্বরে আ‌য়ো‌জিত রাজনৈতিক সমাবেশে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন। সমা‌বে‌শে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. আ. ছালাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো. মোজাম্মেল…

Read More

নাজিরপুরে কর্মিসভায় বক্তব্য দেন মাসুদ সাঈদী। নাজিরপুর প্রতিনিধি সারা দেশে গত ১৭ বছর অত্যাচার, জুলুম ও স্টিম রোলার চালিয়েছিল আওয়ামী লীগ। আমরা প্রত্যেকটি জুলুম ও হত্যার বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করিনি। জালিমের প্রতি দয়া দেখানো মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা পরিবেশ পরিস্থতির কারণে ব্যক্তিগত সম্পদ রক্ষা, ব্যবসা-বাণিজ্য ও চাকরি বাঁচানোর জন্য আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন তাদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছেন তাদের…

Read More

শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র‍্যাব/ফাইল ছবি পাবনা প্রতিনিধি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৫) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। এসময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি তমাল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।…

Read More

ভোলা প্রতিনিধি: “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে।” বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশ বা সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিন কিন্তু আইন কেউ হাতে তুলে নিবেন না। বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। -মেজর হাফিজ ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী দুঃশাসনে ১৬ বছর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রধান সহ যারা নির্যাতন ও জুলুমের সাথে জড়িত ছিল, তারা অনেকে পালিয়ে গেছে। জুলাই-আগস্ট এর গনহত্যার বিচার বাংলার…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চব্বিশের গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা, মোমবাতি প্রজ্জ্বলন ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে (REMEMBERING OUR HEROES) ‘রিমেম্বার আওয়ার হিরোস’ শিরোনামে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে, সকাল সাড়ে ৯টায় সাভার অঞ্চলের শহিদদের স্মরণে কবর জিয়ারত এবং বাদ আসর কেন্দ্রীয় জমে মসজিদে শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজন সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক লাবীব আহসান বলেন, যাতে আমরা জুলাইয়ের বিপ্লবকে ভুলে না যায় সেজন্যই আমাদের এ আয়োজন। জুলাইকে ধারণ করুক বাঙালি যুগ থেকে যুগান্তর। জুলাই হোক আমাদের…

Read More