- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তসিরদ্দিনের নামে এক কৃষকের ১ বিঘা জমির প্রায় ১শ’ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট ঘনশ্যামপুর গ্রামের বর্গাচাষি তসিরদ্দিন স্থানীয় কৃষক মাহমুদুল হাসান মুকুলের ১ বিঘা (৩৩ শতাংশ) জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেন তিনি সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান প্রায় সবগুলো গাছের গোড়া কাটা। তার ধারণা রাতে লাউ গাছ গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বর্গা চাষী তসিরদ্দিন বলেন, ‘অনেক কষ্ট করে অন্যের জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেছিলাম। কে বা কারা শত্রুতা করে রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে।…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একসঙ্গে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া পূর্বপাড়া এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ধবরিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুস ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। এ ঘটনায় তাজমুল (৪২) নামের আরও একজন আহত হয়েছেন। তাকে পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সাথে একই গ্রামের তালেব মিয়ার (৩৫) কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেব এর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্বশুর-জামাই নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর, ২০২৪) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহাসড়ক অংশের বকচর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর পুত্র জাহিদুল ইসলাম (৪০) এবং তার জামাই কোমরপুর গ্রামের শামীম মণ্ডল (২৫) নিহত হয় প্রত্যক্ষদর্শীর ও স্বজনরা জানান, নিহত ব্যক্তিরা রাতে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কর লেন পরিবর্তন করার সময় রোড ডিভাইডারের জন্য ফাঁকা রাখা স্থানে স্লিপ করে মোটরসাইকেলসহ দুজনেই ছিটকে পড়ে গুরুতর হয়। তারা দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবহিত করলে তাদের…
পিরোজপুর প্রতিনিধি:- শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার মানোয়ন্নন এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১.০০ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক জনাব মো: জাহেদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব মো: বাবর তালুকদার। মতবিনিময় কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলার সাধারন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুরের সাধারন শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন মো মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম। এছাড়া পিরোজপুর সরকারি উচ্চ…
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি অথেনটিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অথেনটিক সেন্ট্রাল স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন( বিকেডিএ) কর্তৃক আয়োজন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্র স্কুলের শিক্ষিকা চাঁদনী আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক এবং সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব সামছুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের…
বিনোদন ডেস্ক আজ শুক্রবার জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি মারা যান। তবে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে এটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। তার দাবি— তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঢালিউড অভিনেতা ও মডেল ছিলেন সালমান শাহ। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার প্রকৃত নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। টেলিভিশন নাটক দিয়ে তার…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন কর্তৃক অভিযান পরিচালনা করে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে ওই অভিযানে কোন মাদক কারবারি বা পাচার কারিকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ পূর্ব দিকে মিজজীর জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপি’র চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল গভীর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০০৮ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে রাজশাহী-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন শাহরিয়ার আলম। ২০১৪ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান করে নেন তিনি। ২০১৮ সালেও একই পোর্টফোলিও ধরে রাখতে সক্ষম হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৫ বছরে আওয়ামী লীগের এই নেতার সম্পদের পাহাড় গড়ার একটি চিত্র উঠে এসেছে দৈনিক সমকালের একটি প্রতিবেদনে। সম্পদে টইটম্বুর শাহরিয়ার, সঙ্গে দারাপুত্রপরিবার— শীর্ষক প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে রাজশাহীতে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড নামে একটি কৃষি খামারের মালিক শাহরিয়ার আলম। এ ছাড়া ২০২০ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। বৃহস্পতিবার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী-সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সবশেষ ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান সিঁথি।
স্পোর্টস ডেস্ক দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে চিলিকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা। মেসিবিহীন আর্জেন্টিনা শুরু থেকেই চিলির ওপরে চেপে বসে। প্রথম হাফে একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে সফরকারীরা। চিলির অভিজ্ঞ ফুটবলাররা একাদশে না থাকায় পুরো ম্যাচে তেমন আক্রমণেও যেতে পারেনি তারা। তবে প্রথম হাফে বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণও চালিয়েছে আলভারেজ-মার্টিনেজরা। তবে প্রথম হাফে গোল করতে পারেনি তারা। তবে দ্বিতীয় হাফের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। প্রতিপক্ষের ডি বক্সের ডানদিক থেকে…