Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অথচ গত ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছরপূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন। আবার কেউ কেউ ‘দেশ ছাড়ার চেষ্টাকালে’ গ্রেফতার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন, তাদের প্রায় সবাই ‘আত্মগোপনে’ আছেন। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের…

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন ডিবির কর্মকর্তারা।

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় চাকুরির দাবীতে ঢাকা-টাংগাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকুরি প্রত্যাশিত কয়েক হাজার বেকার যুবক। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গোড়াই ফ্লাই ওভারের নিচ থেকে একটি বিশাল মিছিল নিয়ে আন্দোলনকারীরা গোড়াই হা-মীম গ্রুপের সামনে গিয়ে জড়ো হয়।এরপর তারা ঢাকা-টাংগাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়। চাকুরি প্রত্যাশিতদের দাবী গোড়াই বিভিন্ন শিল্প কারখানায় কর্ম খালি থাকা স্বত্বেও নিয়োগ দেয়া হচ্ছে না।তাদের অভিযোগ দু’একজনকে নিয়োগ দিলেও কারখানার মূল ফটকে কর্মরতদের ঘুষ দিয়ে নিয়োগ নিতে হয়।পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম…

Read More

ইবি সংবাদদাতা: ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীদের ‘আজকের এই দিনে, সাঈদ তোমার মনে পড়ে’, ‘আজকের এই দিনে, মুগ্ধ তোমায় মনে পড়ে’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ও ‘শহীদদের রক্ত,…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিপিএম। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন, গাইবান্ধার মানুষের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠা করা আমার মূল লক্ষ্য। জেলার সকল থানা ও ফাঁড়ি কার্যক্রম চলমান রয়েছে। আইন অনুযায়ী পুলিশ তার কর্তব্য পালন করছে। গাইবান্ধা পুলিশ যেন আরো বেশি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব মো. শাহীনুর ইসলাম। অধ্যাপক নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০০৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় হলো সুপার কন্ডাকটিভিটি এবং কম্পিউটেশনাল ফিজিক্স। ১৯৯৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পদার্থবিজ্ঞান গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়াও…

Read More

তুষার দেব থানা প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক জমি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করেন মৃনাল কান্তি ঘোষ ও পার্বতী রানী ঘোষ। লিখিত বক্তব্য পাঠ করে মৃনাল কান্তি ঘোষ বলেন, আশীদ্রোন ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় আমার মৌরশি সম্পদ আনারস বাগান রকম ১ একর ২৯ শতাংশ ভূমিতে লেবু, আনারস ইত্যাদি ফসল ফলিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্ত অত্র এলাকায় মো. আবু তাহের ও তার সন্তানসহ গত ১৬ বছর যাবত আমার মৌরসী ভূমি জোরপূর্বক দখল করে ভোগ ব্যবহার করে আসছেন। মৃনাল বলেন, আমি বারবার তাদেরকে বাঁধা দিলে…

Read More

বাকৃবি প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্যের বাসভবন প্রদক্ষিণ করে কে. আর মার্কেট হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীদের, “চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার, ছাত্র জনতার সরকার বারবার দরকার, বিচার বিচার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই, বিচার বিচার বিচার চাই দালালদের বিচার চাই, ছাত্র জনতার একশন ডাইরেক্ট একশন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ।”সহ বিভিন্ন…

Read More

শহীদুল্লাহ মনসুর, জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুল আহসান। জাবির ২১ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে অনুমোদন দেন। নিয়োগের শর্তেবলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বিএনপিপন্থি হিসেবে পরিচিত হলেও তিনি যেকোনো…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পৌর প্রশাসক। বৃহস্পতিবার ০৫/০৯/২০২৪ দুপুরে খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের স্থানীয় সরকার উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম,সহকারী নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন,পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সৈকত দেওয়ান, প্রবীণ সাংবাদিক নুরুল আলম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ জেলায় কর্মরত মিডিয়ার কর্মীরা এতে অংশ নেন। সাংবাদিকরা পৌরসভার নানা অসংগতি,দীর্ঘ সময় ধরে খাগড়াছড়ি পৌরসভার উন্নয়ন…

Read More