Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নামে হত্যা মামলা করা হয়েছে। এতে সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদের ও সাবেক এমপি শামীম ওসমানকে আসামি করে ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। বুধাবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক। এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে। জেলার লুৎফর রহমান জানান, ২০১৪ সাল থেকে সুইডেন আসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে রাতেই তাকে কারা মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের কাশিমপুর…

Read More

লালমনিরহাট প্রতিনিধি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা জনগণের রক্ত চুষে খায় তারা জনপ্রতিনিধি হতে পারে না। সুতারং আওয়ামী লীগ করার চেয়ে কচু পাতায় ফাঁশি দিয়ে মরে যাওয়া ভালো। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, অতিরিক্ত পাপ করায় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সে জন্যই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার অডিটরিয়াম হলরুমে বিএনপি’র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয়…

Read More

পরশুরাম (ফেনী) প্রতিনিধি ভারত সীমান্তের যে স্থানটা রাতের অন্ধকারে কেটে দেয়ার ফলে বন্যার পানিতে ফেনী-নোয়াখালী-কুমিল্লার ৭০-৮০ শতাংশ এলাকা প্লাবিত ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজ গ্রামের সহস্র মানুষ বাঁধ নির্মাণে উৎসাহ উদ্দীপনায় ছুটে আসেন। পানি সম্পদ উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসী গণশুনানিতে অংশগ্রহণ করেন। ১৯৭৭ সালের নির্মিত বাঁধটা পুনর্নির্মাণ ও সংস্কারে সর্বসম্মতভাবে সকলে গণস্বাক্ষর প্রদান করেন। অতঃপর এলাকাবাসীর অনুরোধে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয় নির্মাণ কাজের শুভ সূচনা। নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী আইনজীবী…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (প্রতিনিধি) ঢাকা কেরানীগঞ্জ মডেল উপজেলায় বিএনপি যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি কার্যালয়ে এ সাংগঠনিক সভা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার অমি বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ❝বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সবাইকে প্রতিহিংসা ভুলে দেশের মানুষের কাছে…

Read More

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারনায় অভিযুক্ত ৮ টি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পুলিশ।এছাড়া আরো ৪টি দোকান মালিককে সতর্ক বার্তা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের চেকপোষ্টে অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়। এসময় সেখানে বাজার কমিটি,রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন, চৌধুরী সুপার মার্কেটের রবি,সাইদুর সুপার মার্কেটের বাবুল,রেজাউল সুপার মার্কেটের হামিদ,ইউনুস সুপার মার্কেটে বরিশালের শামীম,রবি,সয়েব,ইবাদত, হৃদয়,শিমুল, ইমরান ও মারুফ। এর আগে যাত্রীদের সঙ্গে প্রতারনা ও ভ্রমন ট্রাক্স জালিয়াতির ঘটনায় চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি ভুয়া প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে মামলা দেওয়া হয়েছিল। এদের মধ্যে বন্দরের সাদিপুর সড়কে বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম এবং চৌধুরী…

Read More

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের পূর্বাচল উপশহরের ৮নং সেক্টরের ৫৮নং বাড়িতে গত ২সেপ্টেম্বর সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০/১২ সদস্যের একদল ডাকাত ছুরি, রামদা, লোহার রড ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। ডাকাতরা দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও চোখ বেঁধে এক ঘন্টাব্যাপী লুটপাট চালায়। ডাকাতরা ৮ ভরি স্বর্ণালঙ্কার, হিরের আংটি, ল্যাবটপ, ক্যামেরা, মোবাইলফোন ও নগদ টাকাসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকতদের হামলায় শিক্ষক বিল্লাল হোসেনের মেয়ে মাহমুদা আক্তার(৪৮), নাতি সিয়াম ভুঁইয়া(২৪) ও…

Read More

বিনোদন ডেস্ক চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কদিন আগে দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহারা মিতু। এমন শিরোনামে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে চটেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মঙ্গলবার দীর্ঘ স্ট্যাটাসে শেষ দিকে জাহারা মিতু লিখেছেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে-শুনে নিউজ করতে হয়।’ তিনি আরও…

Read More

নিজস্ব প্রতিবেদক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের ৭ দিনের ও আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ৭টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এ আদেশ দেন। সকাল ৬টা ৪৫ মিনিটে এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের ৭ ও মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে…

Read More

নিজস্ব প্রতিবেদক রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। মঙ্গলবার রাত পৌনে ১২ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে। ঢামেক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৮ বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে…

Read More