Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। মঙ্গলবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানায় নাঈমুল হাসান রাসেলকে হস্তান্তর করে র‌্যাব-২ এর একটি টিম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান। ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্ট মাসে মোহাম্মদপুর এলাকায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। সেসব ঘটনার সঙ্গে জড়িত হওয়ায় তাকে আসামি করা হয়েছে। মঙ্গলবার অভিযান চালিয়ে বেনাপোল থেকে তাকে আটক করে র‌্যাব-২। রাত ৯টার দিকে আমাদের কাছে তাকে হস্তান্তর করে।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিজয় এখনো অনেক দূরে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা গত ১৭ বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। তৃণমূলের নেতাকর্মীরা সংকটকালে যেমন দলের পাশে ছিলেন, ভবিষ্যতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান দলের সবাইকে সতর্ক করে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার ত্যাগ, আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি…

Read More

জাবি প্রতিনিধি দৃষ্টিজয়ী মানুষের প্রতি শিক্ষা ও কর্মসংস্থানে সকল বৈষম্যের প্রতিকারের দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী দৃষ্টিজয়ী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন প্রধান সমন্বয়ক নাজিম হোসেন। এসময় সংগঠনের সহ-সমন্বয়ক সাদিয়া সুলতানা পপি, তরিকুল ইসলাম নাজিম ও আউয়াল হোসাইন আরাফাত উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তারা শিক্ষা ও কর্মসংস্থান এই দুই ধাপে বৈষম্যের নিরসণ দাবি করেন। শিক্ষায় বৈষম্য নিরসনের জন্য প্রদত্ত দাবিগুলো হলো-স্কুল-কলেজের গণিত ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ব্যবস্থা করা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জ্যামিতি ও চিত্রসংবলিত প্রশ্নের পরিবর্তে অন্য কোন বিষয়ে পরীক্ষা গ্রহণ ইত্যাদি৷ কর্মসংস্থানে বৈষম্য নিরসনের জন্য প্রদত্ত…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রী সংসদ কর্তৃক আয়োজিত গাউছে জমান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ(রাঃ),ওরশে আ’লা হযরত(রাঃ),শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী(রহঃ)এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল-২৪ইং আজ ০৩ সেপ্টেম্বর,মঙ্গলবার সকাল ১১.৩০মিনিটে মাদরাসার হলে মুহাম্মদ আবদুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদ সম্মানিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইউছুপ মিয়া। সম্মানিত আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক ও লেখক সৈয়দ মুহাম্মদ আবু আজম। প্রধান অতিথি…

Read More

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ। সোমবার ( ৩ সেপ্টেম্বর) মোঃ মজিবর রহমান ডেপুটি রেজিস্ট্রার ( সংস্থাপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিগত ২৯ আগষ্ট ,২০২৪ তারিখের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের অত্র বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনবৃন্দের সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ সাময়িকভাবে জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন…

Read More

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচড় গ্রামের মৎস্যচাষি মোঃ রবিউল ইসলাম ৫-৬ বছর থেকে জমিতে একটি পুকুর করে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মোঃ রবিউল ইসলাম বলেন,একটি পুকুরের প্রায় দুই লাখ টাকার মাছ ছিল। আর কয়েক দিন পর মাছগুলো বাজারে বিক্রি করলে প্রায় ৫ লাখ টাকার বিক্রি হত। সকালে ঘুম থেকে উটে পুকুরে এসে দেখি মাছগুলো মরে ভেসে আছে। পুকুরে বিষ দেয়ায় কারণে আমার অনেক…

Read More

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদে গণ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদে ফিতা কেটে গণ পাঠাগারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এটি স্থাপিত হয়েছে। বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলার শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর-রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুজ্জামান, বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলার সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল আহমেদ সহ প্রমুখ। বক্তারা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীতে সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার অঙ্গীকার করছেন বল্লা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।আওয়ামীগ সরকার পতনের পর কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ৭ জন ইউপি সদস্য সাক্ষরিত একটি অভিযোগ (অনাস্থা) করেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে ওই ৭ জনসহ সকল ইউপি সদস্য সাক্ষরিত ওই অভিযোগটি (অনাস্থা) প্রত্যাহারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন করা হয়। এর আগে বল্লা ইউপি চেয়ারম্যান মো.ফরিদ আহমেদসহ সকল সদস্য পরিষদে বসে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।এসময় ইউপি সমস্যরা বলেন, আমাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল।আজকের পর থেকে আমারা দেশ…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হতে একটি টাটা ট্রাক থেকে ১১৭ বোতল ফেন্সিডিসহ রাজ্জাক মিয়া (৫৪) নামের ১ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র‍‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী ১। মোহাম্মদ রাজ্জাক মিয়া বগুড়া সদর উপজেলার ,মালগ্রাম মধ্যপাড়া,মৃত চাঁন মিয়া,ও মাতা মৃত রাবেয়া বেগমের ছেলে । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌরসভার ব্রাক মোড় বাঁশকাটা মোড়ে রংপুর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌছেঁছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন, তিনি দলের কত শীর্ষে অবস্থান করেন সেটা বিবেচ্য নয়। সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে দল সেটার প্রমাণ রেখেছে। মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। ধারাবাহিকভাবে সব সাংগঠনিক বিভাগে এ কর্মসূচি করার কথা রয়েছে। তারেক রহমান বলেন, বিজয় এখনো অনেক…

Read More