- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
ফরিদপুর প্রতিনিধি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর দ্রুতবিচার আদালতে এ মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মো. দিলদার হোসেন সবুজ। ফরিদপুর জেলা ১নং আমলি আদালতের (দ্রুতবিচার) বিচারক নাসিম মাহমুদ মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দেন। তবে খন্দকার মোশাররফ হোসেন গত ২০২১ সালের এপ্রিল মাস থেকে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, যুবলীগের সাবেক আহবায়ক নাজমুল হাসান খন্দকার লেভি, ছাত্রলীগ নেতা সুপ্ত খানসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং…
জামিন পেলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নিজস্ব প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন কারাভোগের পর জামিন মুক্তি পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জামিনে মুক্তি পাওয়ার খবরে মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরাসহ তালা-কলারোয়া এলাকার সহস্রাধিক নেতা কর্মী তাকে স্বাগত জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভীড় জমান। মিছিল স্লোগান সহকারে বিএনপি নেতা হাবিবকে…
স্পোর্টস ডেস্ক পাকিস্তান থেকে দেশে ফিরেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত সফরে যাওয়ার আগে পাকিস্তানের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে এতদিন টেস্টে কোনো জয় ছিল না টাইগারদের। রাওয়ালপিন্ডিতে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ ও ৬ উইকেটের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ভারত সফরের আগে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন…
নিজস্ব প্রতিবেদক বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ওপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মহানগর উত্তর জামায়াতে ইসলামী এ সভার আয়োজন করে। জামায়াতের আমির বলেন, বিগত সাড়ে ১৫ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি। গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা। মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের…
হাতীবান্ধা প্রতিনিধি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলন ছিলো সেই গজবের ওছিলা মাত্র। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপি’র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মযার্দা দেয়া হবে। এ…
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : বিগত বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে ময়মনসিংহের নান্দাইলে কর্মরত উপজেলার সহকারী শিক্ষা অফিসার (এটিও) মনিরুল আমিন তার নিজস্ব ফেসবুকে আপত্তিকর শব্দ চয়ন ও সমালোচনার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সারাদেশের ন্যায় তথা নান্দাইলের ছাত্র-ছাত্রীরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহন করে। ছাত্র আন্দোলনের সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনকারীদের কুলাঙ্গার ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবর্জনার ভাগার হিসাবে অবহিত করেন। এমনকি তিনি আন্দোলনের সময় গনহত্যাকেও স্বীকৃতি না দিয়ে নানা ধরনের পোস্ট করেন। তিনি একজন সরকারী চাকুরীজীবি হয়েও আওয়ামীলীগের প্রভাব কাঠিয়ে নানা ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল বলেও জানা যায়। উল্লেখিত বিষয়ে বৈষম্য বিরোধী কোটা…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, বিএনপি থেকে উজিরপুর- বানারীপাড়ার প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষা অনুরাগী এস সরফুদ্দিন আহমেদ সান্টু দীর্ঘ সাড়ে ছয় বছর পর ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে সড়ক পথে নিজ জন্মভূমিতে আসেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসা সিক্ত হন তিনি। দুপুর ১২ টায় ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল ইউনিয়নের বামরাইল বাস স্ট্যান্ডে এই নেতা কে উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়, এরপরে বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ,উপজেলা মহিলা দল, এরপর একে একে শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করেছিল প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় মিছিলে অংশ নিয়ে আটক হন ৫৭ বাংলাদেশি। যাদের শাস্তি মওকুফ করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। তবে তাদের সেই দেশে না রেখে শিগগিরই বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি। আটক হওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে যখন উত্তাল পুরো বাংলাদেশ। একের পর এক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আগামীকাল বুধবার থেকে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক সূচিতে চলবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এই তথ্য জানান হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ। এদিকে দুই দিন পর ঢাকা মেডিকেলের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। সকাল ১০টা থেকে এই সেবা স্বাভাবিক হয়েছে। এর আগে, সকাল ৮টা থেকে দুই ঘণ্টা চলে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি। এর পর চিকিৎসকেরা বহির্বিভাগসহ অন্যান্য বিভাগে কাজে যোগ দেন। এতে স্বাভাবিক সময়ের মতো সেবা পাচ্ছেন রোগীরা। টিকিটের জন্য দেখা গেছে দীর্ঘ সারি। ঢামেক বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন চার থেকে পাঁচ হাজার রোগী। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কর্ম বিরতির কারণে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী লেখালেখি ও গোলাম আযমের সন্তান হওয়ার কারণে গুম করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। মঙ্গলবার সকালের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনলাইন জুমের মাধ্যমে সংযুক্ত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমাকে যখন একটি ঘরে আবদ্ধ করা হল তখন জিজ্ঞাস করা হয়েছিল কেন আমি ভারতের বিরুদ্ধে লেখি। কেন ফেসবুকে ভারতের বিরুদ্ধে সোচ্চার। এতে স্পষ্টই বুঝা যাচ্ছে তারা কেন আমাকে আয়নাঘরে আটকিয়ে রাখেন। পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসারের খুনের বদলা চান উল্লেখ করে তিনি বলেন, কোরআনে আছে খুনের বদলে খুন৷ আমি তদন্ত করে…