Author: admin

সোহেল আহমেদ উপজেলা প্রতিনিধি দোয়ারা বাজার উপজেলার সাথে জেলা সদরের সরাসরি যোগাযোগ ব্যাবস্থার জন্য ফেরীঘাট স্থাপন করা হয়েছ।ফেরীঘাটের এক প্রান্তে সরকারি খাদ্য গুদাম এবং অপর প্রান্তে আজম পুর। জন সাধারণের চলাচলের সুবিধার্থে দোয়ারা বাজার উপজেলার U N O মহুদ্বয় ১লা সেপ্টেম্বর ২০২৪ ই রোজ রবিবার থেকে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। প্রতি দিন সকাল ৮ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত নিয়মিত এ সেবা চালু থাকবে।এতে উপজেলার লক্ষাধীক মানুষ দ্রততম সময়ের মাধ্যমে জেলা সদরের সাথে যাতায়াত ও গুরুত্বপূর্ণ কাজ করতে উপকৃত হবে।

Read More

ভোলা প্রতিনিধি বৈষম্য বিরোধী আন্দোলনে ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাতা মেরামত কারিগর জসিম উদ্দিনের লাশ ২৯ দিন পর কবর থেকে তোলা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে ভোলা পৌরসভার ছোট আলগী গ্রামের কবরস্থান থেকে লাশটি তোলা হয়। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় লাশ কবর থেকে উত্তোলন করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। লাশ উত্তোলনের সময় নিহত জসিম উদ্দিনের স্ত্রী, ছেলে, মেয়ে স্বজন ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন। জসিম নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয় বলে অভিযোগ করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ভোলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দের আদালতে আবেদন করলে বিচারক লাশ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন। এদিন মামলাগুলো শুনানির জন্য ছিল। তবে মামলার বাদীরা আদালতে হাজির হননি। কয়েক মামলার বাদী এবি সিদ্দিক মারা গেছেন। এ অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। পরে আদালত তাকে মামলাগুলো থেকে খালাসের আদেশ দেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট…

Read More

স্পোর্টস ডেস্ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে জয়ের দিকে ছুটছে বাংলাদেশ। দুই ব্যাটারের ব্যাটে চড়ে এরইমধ্যে বাংলাদেশের স্কোরকার্ড পরিণত হয়েছে তিন অংকে। ৩৪ রানের জুটি করে উইকেটে আছেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভার খেলা শেষে ২ উইকেটে ১০৪ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ৮১ রান। শান্ত ২৩ রান আর মুমিনুল অপরাজিত ১৩ রানে। আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তখন জয়ের জন্য দরকার ছিল ১৪৩ রান। গতকালের ওপেনিং জুটি আজ ৫ ওভার টিকতে পারে। এই সময়ে দুই ব্যাটার সাদমান ইসলাম ও জাকির…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত ১০টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তরের ওসি (ডিবি) রিয়াজ উদ্দিন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন।  ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপনসূত্রে আব্দুল্লাহিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় ডিবি পুলিশ। এর পর দিনভর…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন রাজধানীতে সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কটূক্তির শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা। এবার প্রকাশ হলো সেই যুবকের পরিচয়। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেলপারকে মারধর করছে এক যুবক। এ সময় তিনি বলছেন- আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক। এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময়জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন সেই যুবক। জানা যায়, হেলপারকে মারধর করা এ যুবকের নাম তৌসিফ শাকিল। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বক নামে কখনোই কোনো পদ ছিল না বলে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় স্বর্ণা দাস (১৪) নামে এক কিশোরীর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার লালারচক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের একটি দল নিহতের বাড়িতে যায়। এ সময় খবরটি এলাকায় জানাজানি হয়। স্বর্ণা উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। পরেন্দ্র দাস জানান, তার চার ছেলে-মেয়ে। এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে স্ত্রী সঞ্জিতা মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে গতকাল…

Read More

সোনারগাঁও প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পর যারা দেশে মিথ্যা মামলা, লুটপাট, জুলুম, অত্যাচার করছেন, তাদের হাতেও দেশ নিরাপদ নয়। তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওইসব ভাইদের বলব, যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা আদর্শবান, মনে রাখবেন, আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না। সময় আছে তওবা করুন। আগের দেশ আর আমরা চাই না। সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার আয়োজনে গণসমাবেশে…

Read More

নিজস্ব প্রতিবেদক ভোর থেকে রাজধানী ঢাকায় প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলজট। ফলে সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া রাজধানীর মানুষজনকে। বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করলেও বাসের দেখা মিলছে না। আবার অনেকক্ষণ পরপর বাস পাওয়া গেলেও ভিড় প্রচুর। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী, হাউজবিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী ও জসীমউদ্দিন এলাকা ঘুরে এমন অবস্থা দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা তেমন বাড়েনি। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষজনই ছাতা নিয়ে অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য। বেশি…

Read More

গাজীপুর প্রতিনিধি পুরুষ শ্রমিক নিয়োগ, চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া, নাওজোর, কোনাবাড়ী, বোর্ড বাজার ও টঙ্গীতে শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ আট দফা দাবি নিয়ে আন্দোলন করছি। দাবি আদায় করে কাজে যোগ দেব। বিক্ষোভে মহাসড়কের পশ্চিম অংশে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে। গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শুধু নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন পুরুষ শ্রমিকরা। তাই কারখানাগুলোতে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়ে সকাল থেকেই বিভিন্ন কারখানার চাকরি বঞ্চিত…

Read More