Author: admin

কশিগঞ্জ জামালপুর সোমবার (২আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ফিতা কেটে এ মেলার উদ্বোধন করে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপত্বিতে, বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,অতিরিক্ত কৃষি অফিসার জোবায়ের হোসেন প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২৪টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

Read More

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ার চুকনগরে দিনদুপুরে দুটি বাড়ীতে চুরি হয়েছে। চোরের নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি জিডি হয়েছে। জানাযায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের সন্নিকটে নন্দী পাড়ার সামনে স্কুল শিক্ষক চিন্ময় মল্লিক ও ব্যবসায়ী শিমুল সরকার জায়গা কিনে বসবাস করে আসছে। গতকাল ২সেপ্টেম্বর সোমবার চিন্ময় মল্লিক ছিল খুলনায় শিক্ষক প্রশিক্ষণে আর শিমুল সরকার সকালের খাবার খেয়ে চলে যায় দোকানে। দুটি বাড়িতে কেউ ছিলনা। এ সুযোগে চোরেরা চিন্ময় মল্লিকের বাসার জানালার শিক কেটে ঘরের ভীতর প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রপ ভেঙ্গে ফেলে কিন্তু কোন কিছু নিতে পারেনি এবং শিমুল সরকারের বাড়ির…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈষম্যমুক্ত ও প্রগতিশীল কর ব্যবস্থা গড়ে তুলতে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, একজন নিয়মিত করদাতাদের আর আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ হারে আয়কর দিতে হয়। একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রদেয় করের ওপর আরও ১০ শতাংশ সারচার্জ দিতে হয়। তাই ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য বৈষম্যমূলক। এতে আরও বলা হয়, একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এনবিআর প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ শতাংশ আয়কর দিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন,…

Read More

আগৈলঝাড়া প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, যুগ্ন আহবায়ক খোন্দকার মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক কার্তিক চন্দ্র বেপারী, যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন খান মনু, যুগ্ন আহ্বায়ক শামসুল হক খোকন, উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মুন্সী…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের নিজ বাড়ির সামনে থেকে ২০১৫ সালের ১১ আগষ্ট রাতে মোস্তাক আহমদকে একদল সাদা পোশাকধারী প্রশাসনের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। মোস্তাক আহমদ টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের বড় ছেলে এবং টেকনাফ সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে তাহাকে রাজনৈতিক ভাবে গুম করা হয় বলে জানিয়েছেন মা আমিনা খাতুন । ঘটনার পরদিন ১২ আগস্ট রাতে তার বাবা জাফর আহমদ চেয়ারম্যান টেকনাফ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেছিলেন। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে মোস্তাকের মা আমেনা খাতুন বলেন,তাঁর ছেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলির অভিযোগে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক লাল মিয়া বাদী হয়ে টাঙ্গাইল থানায় শনিবার(৩১ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. লোকমান হোসেন রোববার(১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী লাল মিয়া(৩০) কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে হুকুমদাতা হিসেবে উল্লেখ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম সেবা)। রোববার আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইলে যোগদান করেন তিনি। যোগদান করেই বিকেলে টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাইফুল ইসলাম সানতু বলেন, জেলার মানুষদের সেবা করার মাধ্যমে টাঙ্গাইলবাসী হতে চাই। ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সকলকে সাথে নিয়ে সারাদেশে টাঙ্গাইলকে প্রথম সেরা জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এছাড়াও সকল ভাল কাজে সহযোগিতা চান তিনি। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কলেজ ছাত্র তিজাউর রহমান, সিয়াম খান ও আরমান হোসেনে’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র রিফাতুল ইসলাম রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের প্রধান সমন্বয়ক ইমরান কবির, নবাব ও লিমন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রুপ ধারন করে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। আমরা আপনাদের হুশিয়ার করে বলে দিতে চাই কোন লাভ হবে না। যে রুপেই ফিরে আসেন না কেন আপনাদের…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানি হাইকমিশনার। ভোরের বাংলা নিউজ ডেস্ক দুই সপ্তাহ আগে নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাক হাইকমিশনার। সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসাপ্রাপ্তি সহজীকরণ, সরাসরি প্লেনের ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা হাইকমশিনারকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে…

Read More