Author: admin

নিজস্ব প্রতিবেদক সাবেক ১৮ মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন। দেশত্যাগে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে- সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক, সাবেক স্থানীয়…

Read More

ঢাবি প্রতিনিধি মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধু দা’র ক্যান্টিন বা মধুর ক্যান্টিনে খাবারের দাম অতিরিক্ত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা হয়ে আসছিল। খাবারের মানের তুলনায় দাম ছিল অনেক বেশি। কিন্তু এবার খাবারের দামে আসছে পরিবর্তন! সাধারণ শিক্ষার্থীরা খাবারের নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছেন। পণ্যের নাম উল্লেখ করে নতুন পরিবর্তিত মূল্য সম্বলিত পোস্টার সেঁটে দেওয়া হয়েছে মধুর ক্যান্টিনে। ঐ পোস্টারে দেখা যায়, মধুর ক্যান্টিনে রং চা এর মূল্য ধরা হয়েছে ৬ টাকা, দুধ চা এর মূল্য বেঁধে দেওয়া হয়েছে ৭ টাকা। সিঙারার মূল্য ৫ টাকা, সন্দেশ ১৫ টাকা, কেক ১০ টাকা, দই ২০ টাকা, পাটিসাপটা পিঠা ২০ টাকা, পুডিং…

Read More

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুটি বাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে কেউ নিহত না হলেও দুই বাসের চালকসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাড়ে আটকা পড়ে ছোটবড় শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনালী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বলাকা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে দুই বাসের চালকসহ আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি : দীর্ঘ ৩মাস সুন্দরবন বন্ধ থাকার পর আজ থেকে অনুমতি পত্র নিয়ে বনে প্রবেশ করতে পারবেন জেলে বাওয়ালিরা। সে উপলক্ষে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। রবিবার পহেলা (সেপ্টেম্বর) সকাল ৯ টায় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) এর আয়োজনে ও বন বিভাগের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্টিত হয় । সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক। আইসিডি’র প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) মহারাজপুর ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। প্রেস…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সেপ্টেম্বরেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এদিকে এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সেপ্টেম্বরে‘স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা’ আছে। তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারি বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর-পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে ও পরে দুই সপ্তাহ ধরে দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলার বাসিন্দাদের। সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়। উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রোববার (১ সেপ্টেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা, এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে, তা না পারলে ছিটকে পড়তে হবে। তারেক রহমান বলেন, এতদিন শুধু…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরোনো। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া জানিয়েছেন, হত্যা মামলার আসামি হিসেবে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশি্লষ্ট ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে। এসব হিসাবে এখন থেকে কোনো লেনদেন করা যাবে না। পাশাপাশি লকারে থাকা কোন সম্পদও স্থানান্তর করা যাবে না। এ বিষয়ে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ওইসব হিসাবের লেনদেন ও জমা অর্থের বিষয়ে বিশদ তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় ভুল সিজারিয়ান অপারেশনে বিপাশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, জেলা শহরের কলেজ রোডে অবস্থিত ডা. একরাম হোসেন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের ভুল চিকিৎসায় ৯ দিন পর মারা গেছেন বিপাশা আক্তার। গত শুক্রবার (৩১ আগস্ট) ভোররাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। এর আগে গত ২৩ আগস্ট রাতে ডা. একরাম হোসেন জেনারেল হাসপাতালে বিপাশা আক্তারের দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাতেই তড়িঘড়ি করে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর…

Read More