Author: admin

নওগাঁ প্রতিনিধি :  নওগাঁয় ডিসি অফিসে হামলা ভাংচুরের ঘটনায় সাবেক খাদ্যমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ আ.লীগের ৭৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর ১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে এজহার নথিভুক্ত করতে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছাড়াও নওগাঁ সদর…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেটের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। রোববার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ১৩ লাখ ডলার। মাস হিসেবে আগস্টে প্রবাসী আয় বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৩৯ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার। এছাড়া প্রবাসী আয় আগের মাসের চেয়ে ৩০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বেশি এসেছে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯১…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশের বাজারে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, আমরা বলেছি সেগুলো দেখবো। কর ও ট্যারিফ এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে পোল্ট্রি শিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম ইতোমধ্যে কমেছে। ব্যবসায়ীদের বলেছি পরিবহন ব্যয় কমবে- অন্যান্য ব্যয়ও কমবে সেটা আপনাদের উৎপাদিত পণ্যের দাম কমাতে ভূমিকা রাখবে।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিবের বরাত দিয়ে এতে বলা হয়, ‘সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।’ এর আগে গত ২৪ আগস্ট স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের স্বচ্ছতা এবং…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান তিনি। রোববার (০১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। এদিকে, অস্ত্র-গোলাবারুদ নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা…

Read More

এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হলো ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করার লক্ষ্যে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ৫ স্বতন্ত্র পরিচালক দিয়ে বাংলাদেশ ব্যাংক বেসরকারি এই ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে। সন্ধ্যায় (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে, যে সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক থাকা মোহাম্মদ আবদুল মান্নানকে। বাংলাদেশ ব্যাংকের আদেশে এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া বাজারের রাস্তার গলি বন্ধ করে দোকান ঘর নির্মাণ এবং ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাজারের কয়েকটি ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও ১৯৯৪ সালে স্থাপিত বহতা সৃজন সংঘ নামের একটি সামাজিক সংগঠনের অফিস দীর্ঘদিন বন্ধ থাকে। বিষয়টি নিয়ে বারবার সাবেক সংসদ সদস্য ও তার ভাই নজরুল ইসলাম বাবুলের কাছে রাস্তা বন্ধ করে নির্মাণ করা তাদের ঘরটি সরাতে বললে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েও ক্ষমতার প্রভাবে সময় ক্ষেপন করতে থাকে। ব্যাবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে (৩১ আগস্ট) শনিবার বেলা ১১ টায় বহোতা সৃজন সংঘের সদস্যরা বাজারের ব্যাবসায়ীদের সাথে…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে ডিন’স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত চিঠির আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডীন’স কমিটির মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীকে এ দায়িত্ব প্রদান করা হয়। সভায় আগামী মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) থেকে অনলাইনে ক্লাস শুরু এবং চতুর্থ বর্ষ চূড়ান্ত ও মাস্টার্স চূড়ান্ত প্রক্রিয়াধীন ফলাফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে দে‌শের অন্যতম বৃহৎ যমুনা সেতুর টোল ও রক্ষণা‌বেক্ষ‌ণের দা‌য়ি‌ত্ব পে‌য়ে‌ছে নতুন ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রোড এন্ড ব্রিজ কর‌পো‌রেশন (সিআরবিসি)। শ‌নিবার (৩১ আগষ্ট) দা‌য়িত্ব পে‌য়ে রাত ১২টা ১ মি‌নি‌টে তারা সেতুতে দা‌য়িত্ব শুরু ক‌রে। এতে প্রাক্কলিত মূল্য থেকে প্রায় ১৫ কোটি টাকা কমে দরদাতা হিসেবে চায়না রোড ও ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) যমুনা সেতুর টোল আদায় ও রক্ষণা‌বেক্ষ‌ণ কাজের অপারেটর হিসেবে দায়িত্ব পায়। আগামী ৫বছর তারা তাদের নিজস্ব জনবল দ্বারা এই দায়িত্ব পালন করবে ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ। বাংলা‌দেশ সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, ৭৪ কো‌টি ৭৫ লাখ ২৯ হাজার ৬২১.১৫ টাকা প্রাক্ক‌লিত টাকার সর্বনিম্ন দরদাতা হি‌সেবে…

Read More