- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
- মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের মানববন্ধন
- টাঙ্গাইল সদর উপজেলায় সেবার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন
- কাস্টমস কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ
- তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও
- তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Author: admin
নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আনোয়ার হোসেন মঞ্জু ৫টি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ছিলেন। এর আগে তিনি যোগাযোগমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মন্ত্রী ছিলেন। তিনি পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া ও জিয়ানগর…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (প্রতিনিধি) ঢাকা ❝ আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়❞ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জের প্যাসিফিক কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে শাহজালাল ইসলামি ব্যাংকের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর খেলার মাঠে এই কর্মসূচির অংশ হিসেবে নানা প্রজাতির গাছ রোপন করা হয়।পরে শিক্ষার্থী ও এলাকার সুধী মহলের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ এবং ঔষধি গাছের প্রায় চার শতাধিক (৪০০)চারাগাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।শিক্ষার্থীরা চারা গাছ উপহার হিসেবে পেয়ে খুবই উৎফুল্ল হয়। কর্মসূচির উদ্ভোদক শাহজালাল ইসলামি ব্যাংক আটিবাজার শাখার ম্যানেজার কাজী শাহীন কাদির বলেন,❝ ভূমি ক্ষয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতা থেকে পৃথিবীকে রক্ষা…
মোঃকামাল উদিন বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বালিয়াডাঙ্গীতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় । পরে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ জরুরি সভা বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন । এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । বিএনপির…
খুলনা প্রতিনিধি খুলনা খানজাহান আলী থানার মশিয়ালিতে ট্রিপল হত্যা মামলার আসামি ও সাবেক আওয়ামী লীগ নেতা জাকারিয়া শেখ গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (৩১ আগস্ট) দিনগত রাতে দিকে মশিয়ালি রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে জাকারিয়া বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার বিক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তারা জাকারিয়াকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। খানজাহান আলী থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,…
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বরইউড়ি দারুসুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে মাদ্রাসায় হল রুমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অভিযোগ তদন্তের জন্য কলাউড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তারকে প্রধান করে ৭সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন ডা:হারুনুর রশিদ,আজহারুল ইসলাম,মাওলানা অহিদুল ইসলাম,রেজাউল ইসলাম শিক্ষার্থী হারুন অর রশিদ, মানিক মিয়া অভিযোগ সুত্রে যানাযায়,মাদ্রাসার শিক্ষার্থীরা জানান,বিভিন্ন শ্রেণিতে অতিরিক্ত ভর্তি ফি আদায়,ফরম ফিলাপ,রেজিষ্ট্রেশন ফিস,পরীক্ষার ফিস, প্রবেশ পত্রসহ বিভিন্ন নামে অতিরিক্ত টাকা আদায়ের…
নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি পাচার করেছে। এটি আমার কথা নয়। সালমান এফ রহমানও জানিয়েছেন কীভাবে হাসিনা লক্ষ কোটি পাচার করেছেন। তিনি বলেন, হাসিনা পরিবারের সদস্যরা বিদেশ থাকেন। তারা সেখানে কী করেন? কোথায় চাকরি করেন? কী তাদের টাকার উৎস? কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছেন। কোথায় পেয়েছেন সে টাকা? রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দুপুরে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফা লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।…
নিজস্ব প্রতিবেদক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের ভিডিও ধারণ করায় তাকে বহিষ্কার করা হয়। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আগস্ট বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল…
নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি)’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে।নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ খবর নিশ্চিত করেছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নুর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিচ্ছে ইসি। নিবন্ধন নম্বর হবে-৫১। দলটির প্রতীক ট্রাক। নিবন্ধন পেলে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সোববার সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। তারা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন। এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক পিলখানা বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিকভাবে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। বিডিআর বিদ্রোহের মর্মান্তিক সে ঘটনা নিয়ে সেনাবাহিনী গঠিত…
গাইবান্ধা প্রতিনিধি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর দফায় দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য ডাক্তাররা তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি সারা দেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত…